Showing posts with label তুষার চ্যাটার্জি. Show all posts
Showing posts with label তুষার চ্যাটার্জি. Show all posts

Friday, April 6, 2018

Post # 677 Tama Sundarir Pratishod by Adrish Bardhan

                                                                         ডাউনলোড করুন                                                                         



শ্রী তুষার চ্যাটার্জির একটি না পাওয়া কমিকস্‌ ধুলোখেলা ব্লগে এটি আমি প্রথম দেখি... শ্রী রবিদাস  সাহারায় ও সুকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত কলরব পত্রিকায় সেপ্টেম্বর ও অক্টোবর ১৯৭৩ সালে প্রকাশিত দুটি পাতা মাত্র পাওয়া গেছে... আসাকরি একদিন পুরো 'সেট' টি পেয়ে যাবো হয়তো । 















শারদীয়া  নবকল্লোল  আশ্বিন ১৩৮২ অর্থাৎ অক্টোবর ১৯৭৫ এ এই অসাধারন অনুবাদ টি প্রকাশিত হয়...অদ্রিশ বর্ধন মানেই আমরা জানি শার্লক হোমসের অনুবাদ... তাছাড়া ও রয়েছে তাঁর অনেক ছোট গল্পের অনুবাদ , সেই রকম একটি গায়ে কাঁটা দেওয়া ছোট গল্প , সঙ্গে শ্রী তুষার চট্টোপাধ্যায়ের কিছু দুর্দান্ত অলঙ্করণ ।











দেবাশীষ দেব ; আঁকায়, লেখায় চার দশক' । সেমিনারে বলবেন শিল্পী স্বয়ং  । সেমিনার – ১লা বৈশাখ ১৪২৫, ১৫ই এপ্রিল ২০১৮ (রবিবার), পাইক পাড়া মোহিত মৈত্র মঞ্চ(বেলগাছিয়া মেট্রোর কাছে), সন্ধ্যা ৫ টা । আয়জনে – বুক ফার্ম ,প্রবেশ অবাধ । 

 
১লা বৈশাখে বুক ফার্মের নতুন কমিকস্‌  ।

Sunday, August 16, 2015

Post # 428 Moroner Daak By Tusher Chatterjee

                                                                       ডাউনলোড করুন      



শুকতারার প্রচ্ছদের দ্বিতীয় কমিকস্‌  "মরনের ডাক" , প্রকাশ কাল  ১৩৭৭(১৯৭০) ফাল্গুন- ১৩৭৯(১৯৭২) মাঘ , মোট ২৪ টি পর্বে প্রকাশিত হয়েছিল ।
আগেই বলেছি সেই সময় যখন 'টেলিভিসন,ইন্টারনেট ছিলোনা তখন এই মানের কমিকস্‌ ই অনেক গুরুত্ব রাখত তখনকার জীবনযাত্রায়।
প্রসঙ্গত বলেরাখি  আমার অন্তত ৪ "সেট" বই যোগাড় করে এই ২৪ টি প্রচ্ছদ সংগ্রহ করতে হয়েছে ! 








Wednesday, July 1, 2015

Post # 394 Mrittu Madal Baje By Tusher Chatterjee

                                                                      ডাউনলোড করুন




 শুকতারার প্রচ্ছদে কমিকস্‌ শুরু হয়ে ছিল শুকতারার ২২ তম বর্ষে প্রথম সংখ্যা থেকে !এর আগে প্রত্যেক বছরে একটি প্রচ্ছদ ই ১২ টি সংখ্যায় থাকতো ! প্রথম প্রচ্ছদ কমিকস্‌ করে ছিলেন 'তুষার চট্টোপাধ্যায়', অলঙ্করণের মান যে উচ্চ মানের ছিল তা নয়, কিন্তু যখন ছিলনা টেলিভিসন, ইন্টারনেট,মোবাইল(সেল) ফোন.... রেডিও ছিল মুষ্টিমেয় কয়েকটি বাড়িতে! তখন এই কমিকস্‌ সবাই সোনাহেন মুখে পড়তেন ।   

কিভাবে সংগ্রহ করলাম তা এক ইতিহাস, গতো ৩-৪ বছর কলেজ স্ট্রিট ঘুরে ঘুরে এক এক টি বই ৪-৫ টি করে স্পেয়ার করে এই ২৪ টি প্রচ্ছদ জোগাড় করি ( টাকার কথা আর বল্লাম না) । কোন দোকানদার বাঁধানো বই খুলে বই দিতে চায়না ! এরকম ভাবে একই বই ৫ কপি করে কিনে  শুকতারার প্রচ্ছদের প্রথম কমিকস্‌ তৈরি হোল আপনাদের জন্য ! 




Sunday, June 21, 2015

Post # 387 Khuni Ke ? By Tushar Chatterjee

                                                                       ডাউনলোড করুন



কিছুদিন আগে দেখলাম বইটি্তএকটি ওয়েব সাইটে এ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে !অবাক হয়ে গেলাম দেখে... তাই ব্লগে দেবার লোভ সামলাতে পারলাম না ! বই হিসাবে প্রথম প্রকাশ মহালয়া ১৩৮০(১৯৭৩)  , এটি প্রথম প্রকাশ ! 'খুনী কে' প্রথম ধারাবাহিক ভাবে বের হোত নবকল্লোল এ । নাম ছিল "ফাঁদ", পরে 'খুনী কে' নামে কমিকস্‌ বই হিসাবে বের হয় ও  জনপ্রিয় হয় !     



                                                                                                                                                                                                  
নব কল্লোলের শেষ সংখ্যার পাতা ।
একই পাতা কমিকসে্‌র থেকে ।
 ্‌

এই পাতা টি দেখে এখনো গায়ে কাঁটা দেয় ।

Sunday, June 7, 2015

Post # 373 Jhilom Nodir Tire By Tushar Chatterjee


                                                                  
                                                                      ডাউনলোড করুন



  সপ্তাহের প্রথম দিনে একটু অন্য রকমের 'কমিকস্‌' দিয়ে শুরু করলাম ! 'তুষার চ্যাটার্জির' প্রাপ্তবয়স্ক দের জন্য এই কমিকস্‌ টি প্রকাশিত হয়েছিল আশ্বিন ১৩৭৭ পুজা সংখ্যা 'নব কল্লোলে '।














Friday, May 29, 2015

Post # 367 Bish Konnya By Tushar Chatterjee

                                                                   
                                                                    




ধুলোখেলা ব্লগে প্রথম আমি কলরব পত্রিকা সম্পর্কে জানতে পারি ... সম্পাদক ছিলেন শ্রী রবিদাস সাহা রায়... সেপ্টেম্বর ও অক্টোবর ১৯৭৫ সালের দুটি সংখ্যায় গোয়েন্দা নিশীথ রায়ের শেষ দুটি কিস্তির পাতা থেকে জানতে পারি 'ইনকা রাজের গুপ্তধন' গল্পটির কথা... ঐ ব্লগেও এই কমিকস্‌ টি কমপ্লিট করার মতো সবকটি সংখ্যা নেই ... তবে আশায় বসে রইলাম কোনদিন হয়তো পেয়ে যাবো। গোয়েন্দা নিশীথ রায়ের এই একটি কমিকস্‌ ই সংগ্রহ করতে বাকি রয়ে গেল। 


কলরব পত্রিকা ১৯৭৫ অক্টোবর সংখ্যা শেষ কিস্তি

কলরব পত্রিকা ১৯৭৫ সেপ্টেম্বর সংখ্যা


 গোয়েন্দা নিশীথ রায়ের কমিকস্‌ গুলি...  

১.সখের গোয়েন্দা নিশীথ রায় -৪১ পাতা  (শুকতারা) 
২.মরনের বেড়াজাল – ৪৬ পাতা  (শুকতারা )

৩.ইনকা রাজের গুপ্তধন(কলরব পত্রিকা) । 
৪.কালো বাঘের থাবা -৫৮ পাতা (শুকতারা )  
৫.দানবের হাতে নিশীথ রায় – ৩৬ পাতা      
৬.ডাকিনীর রাত -৩৬ পাতা   
৭. বিষকন্যা – ১২ পাতা (নবকল্লোল)।
৮.ভঙ্করের জাগরণ  (নব কল্লোল)।
৯। মরন ফাঁদে নিশীথ রায় (প্রকাশিত হয়নি)।






আজ থাকলো  গোয়েন্দা নিশীথ রায় সিরিজের একটি কমিকস্‌, প্রাপ্ত বয়স্কদের জন্য এই কমিকস্‌ টি নব কল্লোল এ প্রকাশিত হয় আশ্বিন ১৩৭৯ অর্থাৎ অক্টোবর ১৯৭২ ।   
                                         
                                                        শ্রী তুষার চ্যাটার্জি

থাকতেন কালীঘাট ট্রাম ডিপোর পাশে একটি বাড়িতে ( নিচে হমিওপ্যাথি ওষুধের দোকান আছে) অবিবাহিত ছিলেন ,আদি নিবাস পূর্ব বঙ্গে । দেখতে সুপুরুষ ছিলেন, খুব পান খেতেন, পাঞ্জাবী পাজামা পরতেন ,কাঁধে থাকতো শান্তিপুরি ঝোলা, খুব অল্প সময়ে অনেক কাজ করতেন বলে অলঙ্করেণের মান সব  সময় ঠিক থাকতো না, শুকতারা,নবকল্লল,কলরব পত্রিকায় অলংকরণ করতেন । দেব সাহিত্য কুটিরের থেকে একটি মূল্যবান পাণ্ডুলিপি নিয়ে বাসের থেকে হারিয়ে ফেলেন (কমিকস্‌ আঁকার জন্য নিয়ে ছিলেন) ,তাই ওনাকে খুব অপমানজনক কথাবলা হয়, তাই দেব সাহিত্য কুটিরের সাথে সম্পর্ক ত্যাগ করেন, পরে 'রসা রোডে' একটি আঁকার ইস্কুল খোলেন ,গানবাজনার জলসা করতেন বাড়িতে, কালী পূজা হতো বলেও শুনেছি । ময়ূখ চৌধুরীর সঙ্গে বাড়ির সামনের রকে সপ্তহে ১-২ দিন আড্ডা মারতেন , দিলিপ দাসের সঙ্গে যৌথ কমিকস্‌ প্রকাশ করেন ( যদিও অমি দেখিনি) , ৬৫-৬৭ বছর বয়সে (আনুমানিক)২০০৭ সালে ঘুমের  মদ্ধে হৃদরোগে মারাজান।   

              









Monday, April 14, 2014

Post # 234 Dakinir Ratt By Tushar Chatterjee





শিল্পী তুষার চ্যাটার্জি সৃষ্ট বাংলা কমিকসের প্ৰথ গোয়েন্দা চরিত্র নিশীথ রায়। পরনে কালো প্যান্ট, কালো জামা, কোমরে পিস্তল, সুদর্শন এক পুরুষ। প্ৰথম আত্মপ্রকাশ ১৯৬৩ (১৩৭০ মাঘ) 'শুকতারা' পত্রিকায়। লস আটলান্টিস থেকে চম্বল, জল, আকাশ, সর্বত্র বিচরণ তার। সহকারী তরুণ সেন। তরুণ আবার সবসময় সাদা প্যান্ট ও শার্ট পরে থাকেনা, তাই তাদের জুটি 'ব্ল্যাক এন্ড হোয়াইট' নাম পরিচিত। নিশীথ রায়ের বন্ধু দিব্যেন্দু বোস সি. এই. ডি-তে কর্মরত। তা ছাড়া আত্মীয় ও বন্ধুদের মধ্যে রয়েছে মাসতুতো বোন মীনা ও শখের গোয়েন্দা খুড়ো। মীনা চম্বলের এক ধনী কন্যা। একাধিকবার চম্বল অভিযানে যেতে দেখা গিয়েছে নিশীথ রায়কে।

নিশীথের শত্রু সংখ্যা নেহাত কম নয়। ব্ল্যাক প্যান্থারের মতো ভয়ানক শত্রু খুবা কম দেখা যায়। প্রথম সংঘাতে ব্ল্যাক প্যান্থার তার বাঁ -হাতের দুটি আঙুল হারিয়েছিল। দ্বিতীয় সাক্ষাতে দার্জিলিং-এর দুই বিখ্যাত ধনী পঙ্কজবাবু ও নরেনবাবুর ছেলে রঞ্জন ও মেয়ে রত্নাকে ব্ল্যাক প্যান্থার অপহরণ করে এবং শেষে নিশীথ রায়ের বাহাদুরিতে তারা মুক্ত হয়। এছাড়া হাজির মতো প্রেতাত্মা বিশারদের সঙ্গে নিশীথের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। হাজি মিডিয়ামের মাধ্যমে এক ভয়ংকর বিদেহী আত্মাকে নিশীথের বিরুদ্ধে পাঠালেও বুদ্ধি ও সাহস দিয়ে সে বেঁচে যায়।


 
আজ নিউ বেঙ্গল প্রেসের আরো একটি অসাধারন কমিকস্‌ গোয়েন্দা নিশীথ রায় কে নিয়ে । এটি ও আগে কোথাও প্রকাশিত হয়নি... টান টান উত্তেজনা  ও ভৌতিক রহস্যে ঘেরা কমিকস্‌ টি কেমন লাগলো জানাবেন। 















Saturday, April 12, 2014

Post # 233 Danober Hate Nishit Roy By Tushar Chatterjee

                                                                                    





নিশীথ রায়ের কাহিনী নিয়ে প্রথম কমিকস্‌ বই আকারে প্রকাশিত হয় ‘নিউ বেঙ্গল প্রেস’থেকে... দানবের হাতে নিশীথ রায়’ প্রথম ।         
আমাদের পরবর্তী কমিকস্‌ নিশীথ রায়ের ‘ডাকিনীর রাত’। এখানে একটি  বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে ‘গোয়েন্দা নিশীথ রায়ের’আরো একটা কমিকস্‌ প্রকাশের কথা ছিল কিন্তু কোন কারনে নিউ বেঙ্গল প্রেসের থেকে এই সিরিজের ৩ নং বই ‘মরন ফাঁদে নিশীথ  রায়’ বই টি প্রকাস হয়নি।       
  






















Friday, April 11, 2014

Post # 232 Kalo Bagher Thaba By Tushar Chatterjee

                                                            






‘কালো বাঘের থাবা’ প্রথম প্রকাশ পায় শুকতারায়,প্রকাশ কাল শ্রাবণ ১৩৮৩ - অগ্রহায়ন ১৩৮৫। ‘ব্ল্যাক প্যান্থারের’ সাথে নিশীথ রায়ের ঐ একবারি মুখো মুখি হয়, কিন্তু গল্পে ব্ল্যাক প্যান্থার কে বলতে দেখাজায় যে গোয়েন্দা নিশীথ রায়ের সঙ্গে  আগের সংঘর্ষে  সে তার আঙুল হারায়...ও এই কমিকস্‌ এর অলংকরণে গাড়ির স্টিয়ারিং বাম দিকে দেখা যাচ্ছে... এর থেকে আমার ধারনা এটি কোন বিদেশি কমিকস্‌ থেকে অনুকরন করা... যাই হোক এই অসাধারন কমিকস্‌ টি আজ সকলে ডাউনলোড করুন ।