Showing posts with label পত্র ভারতীর উপন্যাস. Show all posts
Showing posts with label পত্র ভারতীর উপন্যাস. Show all posts

Monday, June 13, 2016

Post # 516 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                                               ডাউনলোড করুন




১৯৭৩ সালের পূজাবার্ষিকী , প্রকাশিত হয়েছিল এই সিরিজের তৃতীয় ও শেষ উপন্যাস "অস্তরঙের মঞ্জিল" । এই গল্পে নারায়নবাবু মাত্র দুটি ছবি অলঙ্করণ করেছিলেন ।
এই সিরিজের দ্বিতীয় কমিক্স 'রহস্যময় সেই বাড়িটা" প্রকাশিত হয়েছিলো কিশোর ভারতী মাসিক সংখ্যায়, দীর্ঘ দিন ধরে চলার দরুন সবকটি সংখ্যা যোগাড় করতে পারিনি, এপ্রিল ১৯৭০ সালের কিশোর ভারতী তে শুরু হয়ে ছিল এই কমিক্স । মহা স্থবিরের ব্লগে শুরুর সংখ্যা টি পাবেন ।
তবে পরে বই আকারে প্রকাশিত হওয়া কমিক্স টি আমি পোস্ট করবো অবশ্যই । 














































কমিক্স ও গ্রাফিক্স-২ পত্রিকায় ইন্দ্রজালের জাতীয় হিরো বাহাদুর কে নিয়ে আমার লেখা ।
আজ আপনারা সঙ্গে থাকায় এই ব্লগ বাংলার সব থেকে বড়ো কমিক্স ব্লগ । 

Wednesday, June 8, 2016

Post # 515 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath


                                                                                    ডাউনলোড করুন



আজ থাকছে ১৯৭২ সালের পূজাবার্ষিকী কিশোর ভারতী তে প্রকাশিত এই কমিক্স ও উপন্যাস শৃঙ্খলার দ্বিতীয় উপন্যাস 'ছোট আনন্দ'।






কিশোর ভারতী তে কমিক্স ও উপন্যাস গুলি প্রকাশিত হওয়ার পর প্রথম কিন্তু অযোধ্যা এন্টারপ্রাইস প্রথম এই গুলি বই আকারে প্রকাশ করে, তারা ৩ টি পর্বে কমিক্স গুলি প্রকাশ করে ছিল , তৃতীয় পর্বে একটি উপন্যাস 'অস্ত রঙের মঞ্জিল' ছিল ।
আরও পরে 'পত্র ভারতী' দুটি পর্বে দুটি কমিক্স বই প্রকাশিত করে ,কিছুদিন আগেও এই বই দুটি ২০ টাকা মূল্যে পাওয়া যেতো , এখন কিন্তু 'পত্র ভারতী' রঙিন সামাগ্র প্রকাশ করেছে ,মূল্য ২০০ টাকা ।



















Tuesday, June 7, 2016

Post # 514 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                                               ডাউনলোড করুন



আমি আগের পোস্টেই বলেছি যে 'ইন্দ্রজিৎ রায় বনাম ব্ল্যাক ডায়মন্ড' সিরিজের মধ্যে ৩ টি উপন্যাস ও রয়েছে
১৯৭১,১৯৭২,১৯৭৩ এই টিন বছর পর পর ৩ টি উপন্যাস প্রকাশিত হয় । আজ থাকছে 'রাত মোহানার বালু চরে' ।










এই উপন্যাসের সমস্ত অলঙ্করণ করেছেন শ্রী নারায়ন দেবনাথ ।
 আমি প্রথমে 'কিশোর ভারতী' পূজা সংখ্যা থেকে  এই সিরিজির থেকে সমস্ত কমিক্স ও উপন্যাস পোস্ট করবো , এর পর বিভিন্ন কমিক্সের বই আকারে প্রকাশিত বই গুলি পোস্ট করবো , তবে অবশ্যই  সব শেষে প্রকাশিত রঙিন সামগ্রটি ছাড়া ,সাদাকালো কমিক্স গুলিকে রঙ করে স্রেফ ইতিহাস বিকৃত করা হয়েছে (আমার মনে হয়) । 




Friday, April 8, 2016

Post # 509 Ostobhujar Chokher Moni By Sankarshan Roy

                                                     ডাউনলোড করুন


সঙ্কর্ষণ রায়ের এই উপন্যাস টি প্রকাশিত হয়েছিল বাংলা ১৩৭৮ আশ্বিন অর্থাৎ অক্টোবর ১৯৭১ সালের কিশোর ভারতী তে । এর অনেক দিন পরে এই গল্পের ছায়া অবলম্ভনে শুকতারা ১৩৯৬ জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়ে ছিল "অষ্টভুজা রহস্য", চলেছিল ১৩৯৭ আষাঢ় সংখ্যা অবধি, আগের উপন্যাস টি ব্লগে আগেই দেওয়া আছে, 'লেবেল' এ গিয়ে সঙ্কর্ষণ রায়ের উপর ক্লিক করলে পেয়ে যাবেন সকলে ।




  দুটি গল্পের কাহিনীগত মিল পাওয়া যায় অনেকটাই । 

 'অষ্টভুজার চোখের মণি' ও 'অষ্টভুজা রহস্য' এই দুটি গল্পের সমস্ত অলঙ্করণ করেছিলেন শিল্পী 'নারায়ণ দেবনাথ'।




বইয়ের খবর

"বানর রাজ সুন উখোং"নামক এই ধারাবাহিক চিত্রকথা পুস্তিকা গুলিতে বর্ণিত সব কাহিনী চীনের প্রাচীন অলৌকিক উপন্যাস "পশ্চিম দেশে তীর্থযাত্রা"অবলম্ভনে লিখিত ও চিত্রিত হয়েছে । থাং রাজবংশের শাসন কালে (৬১৮-৯০৭) প্রখ্যাত চীনা পরিব্রাজক সুয়ান চুয়াং (আমরা যাকে হিউয়েন সাং নামে জানি) ৬২৯ খ্রিস্টাব্দে বৌদ্ধশাস্ত্র সংগ্রহ ও তীর্থ যাত্রার জন্য ভারত বর্ষের উদ্দেশ্যে যাত্রা করেন ও ৬৪৫ খ্রিষ্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করেন , তাঁর এই যাত্রা চীনের জনমানসে এক বিস্ময়ের সৃষ্টি করে ছিল । অনেকের ধারনা হোল যে, কোন অলৌকিক শক্তির সাহায্য ছাড়া তাঁর পক্ষে এই মহৎ কাজ সম্পন্ন করা ছিল অসাদ্ধ ।
তাই ঔপন্যাসিক "উ ছেং এন" (১৫০০-১৫৮২) তাঁর এই উপন্যাসে বহু অলৌকিক কাহিনীর অবতারনা করেছেন এবং সৃষ্টি করেছেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক বানর চরিত্র । তাঁর উপন্যাসে "বানর সুন উখোং"ই হোল প্রধান নায়ক । সে আজও বিপুল চীনা জনগণের কাছে আদৃত ও বন্দিত । "সুন উখোং"দৈব ক্ষমতার অধিকারী, সে এক নির্ভীক বীর , তাঁর বুদ্ধি ও রসিকতার তুলনা নেই । সে এক বীর চরিত্র বলে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে । "বানর রাজ সুন উখোং"এর কাহিনী মোট ৩৪ টি পর্বে চীন দেশ থেকে আমাদের মাতৃ ভাষা বাংলায় প্রকাশিত হয়েছিল, বই গুলির অঙ্গসজ্জা ও অলঙ্করন আমাদের মুগ্ধ করবে ।