Showing posts with label নির্মল বুক এজেন্সি. Show all posts
Showing posts with label নির্মল বুক এজেন্সি. Show all posts

Friday, March 27, 2026

Post # 1219 Boner Chele Tarzan

                                                                      ডাউনলোড করুন
 

 

 ভাদ্র ১৩৮৯ তে কর্মী ধর্মঘটের কারনে ৫ মাস শুকতারা পত্রিকা বন্ধ থাকার পর ফাল্গুন ১৯৮৯ থেকে বম্বে থেকে বেশ কয়েকমাস শুকতারা পত্রিকা ছেপে আসতে থাকে ,তার ঠিক আগে প্রচ্ছদে শ্রী নারায়ণ দেবনাথের ভয়ঙ্করের মুখোমুখি কমিকস্‌ চলছিল ও শ্রী সুধীন্দ্রনাথের টারজান ধারাবাহিক ভাবে চলছিল... ফাল্গুন থেকে যখন শুরু হোল তখন প্রচ্ছদে বাহাদুর বেড়াল ও প্রথম ৮ টি সংখ্যায় শ্রী ময়ূখ চৌধুরীর লেখা ও অলংকরণ করা টারজান প্রকাশ পেয়ে ছিল , সেই গল্পগুলি এই সংকলনে রয়েছে , প্রকাশ করে ছিল "নির্মল বুক এজেন্সি"। 

                                                                     

                                                                    




Thursday, November 1, 2018

Post # 825 Doyter Ketli By Upendrakishore Ray Chowdhury

                                                                            ডাউনলোড করুন

 ফিরে এলাম অনেক দিন পর... বই মেলার বইয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম খুব... সুধীন্দ্রনাথ রাহার ভৌতিক গল্পের সমগ্র থেকে দেবাশিষ দেবের ৪০ বছরের অলঙ্করণের ক্রমবিন্যাস সবটাই  দায়িত্বের সাথে শেষ করে আবার ব্লগে...
 ছেলেবেলার বই গুলি প্রায় সকলেই পড়েছেন মনেহয়... বাবা জ্যাঠার হাত ধরে আমিও জেতাম বইয়ের  দোকানে... সেখানে গিয়ে বায়না করতাম বই গুলির জন্য , গল্পের সাথে সাথে বইয়ের প্রচ্ছদ ছিল মূল আকর্ষণ...এই বইটি প্রথম কিনি ৮০ দশকের গোঁড়ার দিকে... পরে আমার মূল বইটি  নষ্ট হয়ে গেলেও এই বই টি পরে পেয়ে যাই, দুটি প্রিন্ট কিনি বইটির একটি প্রিন্টে একটি গল্প বেশি আছে... অন্য টি তে দুটি ছবি বেশি আছে... সে গুলি পি ডি এফ এর শেষে যুক্ত করে দিলাম...বইয়ের সমস্ত অলঙ্করণ করেছিলেন কিংবদন্তী শ্রী নারায়ণ দেবনাথ ।  

আর ইন্দ্রজাল ও পিছনের তারিখ থেকে পোস্ট করতে  করতে আসবো, ১৮ অক্টোবর তারিখের থেকে লক্ষকরুন...আগেই বলেছি এক সাথে অনেক গুলি পোস্ট করবার জন্য পিছনের তারিখের থেকেই পোস্ট করছি...

 


 





 এই রকম প্রায় ৩৫ টি বইএর সংরহ থেকে কিছু কিছু ব্লগে দেবার ইচ্ছা রইলো ।















গতো ৫ বছরের খাটুনি ও ২৬ বছরের চিন্তার ফসল। খুব তাড়াতাড়ি আসতে চলেছে....সম্পাদনা ও সংকলন আমার । সুধীন্দ্রনাথ রাহার করা শ্রেষ্ঠ ভৌতিক গল্প গুলি আসছে .......
 সুধীন্দ্রনাথ রাহার 'ভ য় স ম গ্র' (বুকফার্ম) পাওয়া যাবে কলেজস্ট্রিটের দে'জ পাবলিশিং, দে বুক স্টোর (দীপুদা), আদি দে বুক স্টোর, দাস বুক স্টল, অরণ্যমন, খোয়াবনামা, ধ্যানবিন্দু সহ সর্বত্র !
২৯ টি হাড় কাঁপানো ভৌতিক কাহিনি সংকলন।সম্পাদনায় ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
২৭৬ পাতার হার্ড বাউন্ড বই, প্রিমিয়াম কোয়ালিটি পাতায়,ঝকঝকে ছাপায় দাম মাত্র ২৮০ টাকা (এর উপর অতিরিক্ত ছাড়!)






 ছোটবেলায় কে শুকতারা পড়েন নি? কে নবকল্লোল পড়েন নি? পুজো আসলেই দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকির জন্য মন আনচান করতো না কার? আমাদের সমবয়সীরা কেকে চেনেন না সুধীন্দ্রনাথ কে? আমাদের সেই ছোটবেলাকে আবার ফিরিয়ে নিয়ে আসছে বুকফার্ম পাবলিকেশন। এবার বইমেলায় আসছে  প্রবাদপ্রতিম অনুবাদ সাহিত্যিক ও নাট্যকার শ্রী সুধীন্দ্রনাথ রাহার ভৌতিক গল্পের সংকলন "ভয়"। প্রকাশ হচ্ছে বুকফার্ম থেকে। সংকলন ও সম্পাদনা ঃ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।





Friday, May 16, 2014

Post # 260 Noroker Prohori By Mayukh Choudhury

                                 
                                                                       ডাউনলোড করুন



 
 নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত শিল্পী শ্রী ময়ূখ চৌধুরীর এই বই টি তে ছিল চার টি গল্প ও এক টি কমিকস্‌ । অলংকরণে তাঁর হাত যেমন ছিল পটু সঙ্গে লেখনি ও ছিল উচ্চ মানের... ভাষার দখল ছিল অসাধারন।









-


Monday, May 5, 2014

Post # 252 Polatok By Mayukh Choudhury





ময়ূখ চৌধুরীর “ইতিহাসের পলাতক” বই টির মদ্ধে মোট ২ খণ্ডে দেওয়া কমিকস্‌ ও দুটি গল্প দেওয়া আছে, যথা ক্রমে পলাতক গুন্ডা (একটি শূকরের কাহিনী) ও শেরউড বনের পলাতক (রবিন হুডের কাহিনী)।  রবিন হুডের ব্যাপারে ও রাজা রিচার্ড এর ব্যাপারে দু এক কথা না বল্লে না, দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ড এ তখন বিজয়ী নরমান জাতি গরিব স্যাক্সন জাতির উপর উৎপীড়ন করতো, সেই সময় সত্যি একজন স্যাক্সন যুবক এর বিরুদ্ধে রুখে দাড়ায়। তাই দেখা যায় রবিন হুডের কাহিনী কোন একজন লেখকের লেখা না ,বহু লেখক লিখেছিলেন। এই গল্পটির শেষে দেখা যায় “লায়নহার্ট” রাজা রিচার্ড ক্রুসেড থেকে ফেরার সময় শেরউড বনের মদ্ধ দিয়ে আসার সময় রবিন হুডের মুখো মুখি হন......। রাজা রিচার্ড ছিলেন সত্যি সিংহ হৃদয় ,তিনি জাতিগত ভেদাভেদ মানতেন না, ওনার ছিল বিশাল আকার চেহারা, উচ্চতা ছিল ৬ ফিট ২ ইঞ্চি।   প্যালেস্টাইনে তখন ধর্ম যুদ্ধ চলছিলো খ্রিস্টান ও মুসলমান রাজা সালাদিনের মদ্ধে, ইতিহাস বই তে আমরা এই ঘটনার উল্লেখ পাই। কিন্তু আসল ঘটনা যানতে গেলে “স্যার ওয়াল্টার স্কটের” দি 'ট্যাঁলিস ম্যান' বই টি পড়তেই হবে। আসলে সিরিয়া, প্যালেস্টাইনে যাযাবর দস্যু জাতিরা খ্রিস্টান  সাধুদের উপর অত্যাচার করতো, দোষ পড়তো মহান রাজা সালাদিনের উপর,সেই সময় ইউরোপের রাজা রা মিলে ক্রুসেড করতে যান ও গো-হারা হারেন, ও দিকে খ্রিস্টান শিবিরের মদ্ধে কোন দেশের পতাকা উড়বে তাই নিয়েও মনমালিন্য শুরু হয়।  
 রাজা রিচার্ড কালব্যাধি মরু জ্বর এ আক্রান্ত হন, তখন স্বয়ং রাজা সালাদিন এসে ‘কবিরাজের’ ছদ্মবেশে  রিচার্ডের অশুখ সারিয়ে তোলেন, না হলে রিচার্ডের  মৃত্যু ছিল নিশ্চিত। শেষে রাজা রিচার্ড ও সালাদিনের মদ্ধে বন্ধুত্বর সম্পর্ক হয়ে যায়। “স্যার ওয়াল্টার স্কটের” দি ট্যাঁলিস ম্যান বই টি  দেব সাহিত্য কুটীরের আনুবাদ সাহিত্য সিরিজের অন্তর্গত।
রবিন হুড ছিল কি ছিল না সে তর্ক বৃথা, আপাতত গল্প রসে মজে যাওয়া যাক।