Showing posts with label নিউ বেঙ্গল প্রেসের কমিকস্‌. Show all posts
Showing posts with label নিউ বেঙ্গল প্রেসের কমিকস্‌. Show all posts

Saturday, June 21, 2014

Post # 279 Rahasyamoy Robin Hood By Mayukh Choudhur

                                                                            
                                                                    ডাউনলোড করুন



 "নিউ বেঙ্গল প্রেস" প্রকাশিত রবিন হুডের দ্বিতীয় বই হোল রহস্যময় রবিন হুড, প্রকাশ কাল আষাঢ় ১৩৮৮অর্থাৎ জুন ১৯৮১, সন্দেশ এ প্রকাশ হয় ১৪০২ বঙ্গাব্দে । 
 







Friday, June 20, 2014

Post # 278 Sherwood Boner Robin Hood By Mayukh Choudhury

                                                                          ডাউনলোড করুন



নিউ বেঙ্গল প্রেসের এই বই তে দুটি কমিকস্‌ স্থান পেয়েছে... ১৩৮৫ জ্যৈষ্ঠ অর্থাৎ মে ১৯৭৮ সালে এটি প্রকাশ পায়... এটি প্রথম প্রিন্ট। ময়ূখ চৌধুরী অসাধারন অলংকরণ করে ছিলেন এতে। তবে সন্দেশ পত্রিকায় এটি প্রথম প্রকাশ পেয়ে ছিল ... পরে বই আকারে প্রকাশ পায় । 







                                                               

Monday, April 14, 2014

Post # 234 Dakinir Ratt By Tushar Chatterjee





শিল্পী তুষার চ্যাটার্জি সৃষ্ট বাংলা কমিকসের প্ৰথ গোয়েন্দা চরিত্র নিশীথ রায়। পরনে কালো প্যান্ট, কালো জামা, কোমরে পিস্তল, সুদর্শন এক পুরুষ। প্ৰথম আত্মপ্রকাশ ১৯৬৩ (১৩৭০ মাঘ) 'শুকতারা' পত্রিকায়। লস আটলান্টিস থেকে চম্বল, জল, আকাশ, সর্বত্র বিচরণ তার। সহকারী তরুণ সেন। তরুণ আবার সবসময় সাদা প্যান্ট ও শার্ট পরে থাকেনা, তাই তাদের জুটি 'ব্ল্যাক এন্ড হোয়াইট' নাম পরিচিত। নিশীথ রায়ের বন্ধু দিব্যেন্দু বোস সি. এই. ডি-তে কর্মরত। তা ছাড়া আত্মীয় ও বন্ধুদের মধ্যে রয়েছে মাসতুতো বোন মীনা ও শখের গোয়েন্দা খুড়ো। মীনা চম্বলের এক ধনী কন্যা। একাধিকবার চম্বল অভিযানে যেতে দেখা গিয়েছে নিশীথ রায়কে।

নিশীথের শত্রু সংখ্যা নেহাত কম নয়। ব্ল্যাক প্যান্থারের মতো ভয়ানক শত্রু খুবা কম দেখা যায়। প্রথম সংঘাতে ব্ল্যাক প্যান্থার তার বাঁ -হাতের দুটি আঙুল হারিয়েছিল। দ্বিতীয় সাক্ষাতে দার্জিলিং-এর দুই বিখ্যাত ধনী পঙ্কজবাবু ও নরেনবাবুর ছেলে রঞ্জন ও মেয়ে রত্নাকে ব্ল্যাক প্যান্থার অপহরণ করে এবং শেষে নিশীথ রায়ের বাহাদুরিতে তারা মুক্ত হয়। এছাড়া হাজির মতো প্রেতাত্মা বিশারদের সঙ্গে নিশীথের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। হাজি মিডিয়ামের মাধ্যমে এক ভয়ংকর বিদেহী আত্মাকে নিশীথের বিরুদ্ধে পাঠালেও বুদ্ধি ও সাহস দিয়ে সে বেঁচে যায়।


 
আজ নিউ বেঙ্গল প্রেসের আরো একটি অসাধারন কমিকস্‌ গোয়েন্দা নিশীথ রায় কে নিয়ে । এটি ও আগে কোথাও প্রকাশিত হয়নি... টান টান উত্তেজনা  ও ভৌতিক রহস্যে ঘেরা কমিকস্‌ টি কেমন লাগলো জানাবেন। 















Saturday, April 12, 2014

Post # 233 Danober Hate Nishit Roy By Tushar Chatterjee

                                                                                    





নিশীথ রায়ের কাহিনী নিয়ে প্রথম কমিকস্‌ বই আকারে প্রকাশিত হয় ‘নিউ বেঙ্গল প্রেস’থেকে... দানবের হাতে নিশীথ রায়’ প্রথম ।         
আমাদের পরবর্তী কমিকস্‌ নিশীথ রায়ের ‘ডাকিনীর রাত’। এখানে একটি  বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে ‘গোয়েন্দা নিশীথ রায়ের’আরো একটা কমিকস্‌ প্রকাশের কথা ছিল কিন্তু কোন কারনে নিউ বেঙ্গল প্রেসের থেকে এই সিরিজের ৩ নং বই ‘মরন ফাঁদে নিশীথ  রায়’ বই টি প্রকাস হয়নি।