Showing posts with label প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়. Show all posts
Showing posts with label প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়. Show all posts

Thursday, July 16, 2020

Post # 973 Bombete Danpite By Pratul Chandra Bandyopadhay

                                                                    ডাউনলোড করুন




 প্রথমেই বলে রাখি যে আমার ল্যাপটপ টির স্ক্রিন টি গেছে... সব লাল দেখাচ্ছে... মাঝে মাঝে আবার ঠিক হয়ে যাচ্ছে... কোথাও 'ড্রাই সোলডার' আছে বা ' ওয়্যার বাস ' এ প্রব্লেম আছে মনে হচ্ছে ।
 আমি কোন কালার ডকুমেন্ট এডিট করতে পারছিনা... আবার ডেস্কটপ টির ও মাদার বোর্ড খারাপ... নতুন মনিটার গিফট করেছিল আমাদের কৌশিক দত্ত দা ( বুক ফার্ম )... দেখা যাক এবার মনে হচ্ছে দুটোই এক সাথে সারাতে হবে...

আজ একটি ঐতিহাসিক  কমিকস্‌ থাকছে ... অনেকেই আপনারা জানেন যে 'বোলতার' ছবি দিয়ে ও ছদ্ম নামে অলংকরণ করতেন শ্রী প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়... তিনি প্রথম হাঁদা ভোঁদার কমিকস্‌ করে ছিলেন শুকতারায় ধারাবাহিক একটি কাহিনী নিয়ে ।... (সেটি ও স্ক্যান করা আছে সময় মতো দেবো ব্লগে  ) তারপরের কমিকস্‌ টি আজ থাকছে... এটি প্রকাশ পেয়েছিল বৈশাখ ১৩৬৫ থেকে বৈশাখ ১৩৬৬ পর্যন্ত... এই হলুদ হয়ে যাওয়া পাতা গুলি দেখাবার জন্য দিলাম... কিন্তু পি ডি এফ থাকছে ঝকঝকে এডিট করা... আমি নিজে যদিয়ও এই হলুদ হয়ে যাওয়া পাতা গুলিই ভালবাসি ... ।   








Monday, November 11, 2019

Post # 863 Biswatrash Changis Khan By Pratul Chandra Bandyapadhay

                                                                         ডাউনলোড করুন




 আজ ১১ই নভেম্বর বরেন্য শিল্পী শ্রী প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন... তাঁর সম্পর্কে বিশদ ভাবে পোস্ট আগে করা হয়েছে... আজ থাকছে দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত 'অলকনন্দা' পূজা বার্ষিকী থেকে নেওয়া কমিকস্‌ 'বিশ্বত্রাস চেঙ্গিস খান'...প্রকাশ কাল ১৩৬৯ অর্থাৎ ১৯৬২ সাল। পরে এটি 'ছবিতে অ্যাডভেঞ্চার' বই তে স্থান পায়। 




Monday, November 28, 2016

Post # 543 Sonar Jole Roylo Lekha By Pratul Chandra Bandyapadhay

                                                               Download






 কয়েক দিন ধরেই কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল, কি যেনএকটা কাজ বাকি রয়ে যাচ্ছে...। হটাত মনে পড়ে গেলো যে এই মাস টাই বাংলার অলঙ্করণের প্রধান রুপকার ‘প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের’ জন্মমাস । নভেম্বর মাসের ১১ তারিখে ১৯০৩ সালে মেহেরপুর সাব ডিভিশনের হৃদয় পুর গ্রামে( অধুনা বাংলাদেশ এ) এই বিখ্যাত শিল্পীর জন্ম ,( ওনার সমসাময়িক শিল্পীরা ছিলেন প্রফুল্ল চন্দ্র লাহিড়ী (কাফী খাঁ ছদ্ম নামে কাজ করতেন, জন্ম-১৯০০ সালে ঢাকায়) পূর্ণচন্দ্র চক্রবর্তী (জন্ম-১৯০৩),বলাই বন্ধু রায়( জন্ম-১৯০৩),সমর দে (জন্ম-১৯০৭ সালে ২৩ জুলাই ময়মনসিংহ  জেলার জামালপুর, অধুনা বাংলাদেশ এ ),শৈল চক্রবর্তী (১৯০৭),অতনু বসু(বীতপাল)(জন্ম-১৯১১), সূর্য রায় (১৯১৩)। 
ওনার সম্পর্কে আমার আগের পোস্টে বিস্তারিত বর্ণনা পাবেন ! “ব্লগের লেবেল এ” আগের পোস্টে প্রতুল বাবুর একটি সুন্দর কমিক্স “শ্রেষ্ঠীর রত্ন ভাণ্ডার” ও পাবেন(সুন্দর বনে ঘুরতে গিয়ে গুপ্তধন উদ্ধারের কাহিনী,প্রথম প্রকাশ দেবসাহিত্য কুটীরের  পূজাবার্ষিকী ‘শারদীয়ায় ,প্রকাশ কাল ১৩৬৮ বঙ্গাব্দ ) ।
তাছাড়া ১৪২১ এর বিষয় কার্টুন পত্রিকার ‘প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়’ সংখ্যায় আমার একটি ছোট লেখাও প্রকাশ করেন সম্পাদক ‘বিশ্বদেব গঙ্গোপাধ্যায়’।
 ১৮৬৫ সালের ১৪ এপ্রিল একটি ‘রঙ্গ মঞ্চে’ গুলি করে মারা হয় আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট ‘আব্রাহাম লিঙ্কনকে সেই ঘটনার ভিত্তিতে প্রতুলবাবুর “আজকের কমিক্স টি থাকছে  দেব সাহিত্য কুটীরের ‘শ্যামলী’ পূজাবার্ষিকী(১৩৭০বঙ্গাব্দ ) থেকে ।      

  

 


Friday, March 4, 2016

Post # 501 Bangla Desher Sei Cheleti by Pratul Chandra Bandyapadhay

                                            
                                                                       ডাউনলোড করুন




  আজ থাকছে দেব সাহিত্য কুটিরের পূজা বার্ষিকী উত্তারায়ন থেকে নেওয়া একটি কমিকস্‌ ,শ্রী  প্রতুল বন্দ্যোপাধ্যয়ের সেরা অলংকরণ করা কমিকস্‌ এর একটি ।




                                                        


                                                        

Sunday, October 6, 2013

Post # 76 Sresthir Ratna Bhandar By Pratul Chandra Bandyapadhay


                                                                       ডাউনলোড করুন

                                                           


 আজ থাকছে  তাঁর একটি বিখ্যাত কমিকস্‌ ... প্রথম প্রকাশ হয়েছিল দেব সাহিত্য কুটিরের পূজা বার্ষিকী 'শারদীয়া'তে, প্রকাশ কাল ১৩৬৮ অর্থাৎ ১৯৬১ সালে... পরে দেব সাহিত্য কুটিরের  'ছবিতে অ্যাডভেঞ্চার' বই তে প্রকাশ পায় কমিকস্‌ টি।









                প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়

'প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়' 'মাহেরপুর' সাবডিভিসনের আন্তরগত 'হৃদয়পুর' গ্রাম এ(বাংলাদেশ)
১১ নভেম্বর ১৯০২ সাল(১৩০৯ সাল ২৫ কার্ত্তিক) জন্মগ্রহন করেন। তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে চতুর্থ  সান্তান।
 বাবা 'নাগেন্দ্রনাথ' রেলের কর্মী ছিলেন। তার যুবক বয়ে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কাটে,পরে নবদ্বীপে পাকাপাকী ভাবে বাস করতে থাকেন।


 
ছোটবেলা থেকে আঁকার প্রতি তার খুব ঝোঁক ছিল। রাংপুর(সৈয়দ পূর) high school পড়ার সময় তার  (১৯১৫) জীবনে শিল্প ভিত্তি প্রথম পত্তন হয়।বিলিতি ম্যাগাজিনএ বড় বড় শিল্পি দের তেল রং  ,জল রং বা Pastel এর কাজ বার হত যা তিনি গভির আগ্রহ নিয়ে লক্ষকরতেন,এবং দিনের পর দিন নকল করতেন। এই সময় তিনি তার মাস্টার মশাই পরেশচন্দ্র মজুমদার এর সাংস্সশে আসেন, তিনি তাঁর প্রথম শিক্ষা গুরু।
  'পরেশচন্দ্র' তখনকার কালের Art School এর একজন নামকরা ছাত্র এবং
জল রং  এর অপূর্ব দাক্ষতার জন্য সোনা ও রুপার পদক পান।ওনার কাছে সেখার
সময় গোড়ে ওঠা বুনিয়াদ জীবনএর শেষ দিন পর্যন্ত আক্ষুন্ন ছিল।এর পর 'দিনাজপুর' 
জেলা School থেকে Metric পাস করবার পর কলকাতায় আসেন ও পরেশচন্দ্রর সাথে
Art School এর সহকারি অদ্ধক্য জামিনীপ্রকাস গঙ্গপাধায়ের  সারকুলার রোডের
বাসভাবনে দেখা করতে যান,জামানী বাবু তার আঁকা ছাবি দেখে মুগ্ধ হন, ও Art College
এ  ভর্তি হতে বলেন পরদিনই..।।আর প্রথমেই Second Year এ ভর্তি করে নেন। Art College
এর ৬ বছরের পাঠক্রম তিনি ৩ বছরে শেষ করেন ও কর্মক্ষেত্রে প্রবেশ করেন।
এর পর তিনি 'আবনিন্দ্রনাথ ঠাকুরের' সংস্পর্শে  আসেন। 

তার  শিল্প শাধনা প্রায় বিরামহীন,যা তিনি আঁকতেন,তা কোন দিন তার মনপুতঃ হতো না।
জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন কি করে নিখুত করা যায়।
কর্ম জীবনে এ Illustrator  হিসাবে খ্যাতি লাভ করেন।দেব সাহিত্য কুঠির,শিশু সাহিত্য
সংসদের সাথে যুক্ত ছিলেন।ছবি আঁকা ছড়া  শিশু সাহিত্যিক হিসাবে খ্যাতি লাভ করেন।

ছোটদের জন্য তাঁর লেখা গল্প সমাদর লাভ করে ও বই হিসাবে কিছু কিছু বেরহয়।
তিনি প্রচার বিমুখ ছিলেন,তাই যতটা সমাদর পাওয়া উছিত ছিল তিনি তা পাননি।
জ্যোতিষ শাস্ত্রে তার প্রগাড় জ্ঞান ছিল। 
প্রতুল চন্দ্র কলকাতায় ওয়েলিংটন এ হিন্দ cinema কাছে থাকতেন।
শৈল চক্রবর্তী ,সমর দে,বলাই বান্ধু রায় এরা প্রতুলচন্দ্রর সমসাময়ি ছিলেন।
মহা প্রতিভার মৃত্যু ১৫ ই ফেব্রুয়ারী ১৯৭৪(বাংলা ৩রা ফাল্গুন ১৩৮০)।