Saturday, May 16, 2015

Post # 362 JUGAY JUGAY By Dilip Das

                                                                        ডাউনলোড করুন





















যুগে  যুগে পোস্ট করবার ইচ্ছা বহুদিন ধরে ছিল ,স্ক্যান ও হয়ে গেছিল প্রায় ২ বছর আগে, কিন্তু পাতা গুলো ঘষা মাজার সময় পাচ্ছিলাম না, যুগে  যুগে শুরু হয়ে ছিল ১৩৮৩ বৈশাখ এ, শেষ হয়ে ছিল ১৩৮৮ বৈশাখ এ।  পৃষ্ঠা সংখ্যা ১২২ ,৬১ টি শুকতারা  টানা স্ক্যান করে কমিকস্‌ টি দিলাম ! শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ জীবনী থেকে এই কমিকস্‌ করেন শিল্পী 'দিলিপ দাস'।
শিল্পী 'দিলিপ দাস' সম্পর্কে কয়েকটি কথা বলা প্রয়জন, থাকেন হাওড়া শিবপুরে , নারায়ণ বাবুর বাড়ির কাছেই,সল্প ভাষী মানুষ , নিরীহ প্রকিতির মানুষ , তাই হয়তো কিছু প্রকাশক জলের দামে করে নিতে চাচ্ছে ওনার করা সমস্ত কমিকস্‌ নিয়ে সামগ্র । আর ওনার কাছে কোন "হার্ড কপি' ও নেই ।
দিলিপদা ডাকলেই সব অনুষ্ঠানে আসেন, ওনার করা শুকতারার সমস্ত কাজ আমার কাছে সযত্নে আছে , কথা ও হয়েছে যে কোন সময় উনি এগুলি কোন রকম সর্ত ছাড়া পাবেন আমার থেকে ! কোনদিন যদি 'দিলিপ দাস' কমিকস্‌ সামগ্র হয় তবে আমরা কমিকস্‌ প্রেমীরা সবথেকে খুশি হবো ।

 



ভূতের পাল্লায় শ্রীরামকৃষ্ণ




২৪ জানুয়ারীর একটি অনুষ্ঠানে দিলিপ দাস

Friday, May 15, 2015

Post # 361 Bengali Indrajal Comics No.308





                                                                            ডাউনলোড করুন
                                                       স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ দা (পিব্যান্ডস)






                                                                    



               

মক্সলি বিশ্ববিদ্যালয়ে যাদু দেখাতে যাবার পথে ম্যানড্রেক কতো গুলি ঘটনার মুখো মুখি হয় মনে আছে তো সবার ? না থাকলে মনে করিয়ে দিচ্ছি আবার !
মক্সলি আসার পর ম্যানড্রেকের স্বিকারউক্তি,যে যে ঘটনার মুখে তাদের পড়তে হয়েছিল । 




























মক্সলি আসার পথে পড়তে হয়ে ছিল ভূতুড়ে পাল্লায়





















 




মক্সলি আসার পথে মিঃ ভারির কাহিনী ! ইন্দ্রজালে নেই ।

























মক্সলি আসার পথে এই গল্পটতে  ম্যানড্রেকএর গাড়ি চুরি যায়

Tuesday, May 12, 2015

Post # 360 Bengali Indrajal Comics No.307

                                                                      ডাউনলোড করুন
                                              স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ দা (পিব্যান্ডস)


 চোরা শিকারির দল স্বর্গ দ্বীপে আসলো জন্তু জানোয়ার শিকারে ! কিন্তু তাঁরা সামনা সামনি হোল হিজ্‌ ও বেতালের পোষা 'ডাইনোসর' হিসে্‌র,তারপর.........।

 


 
 গত কালকের আনন্দবাজার পত্রিকায় 'কলকাতার কড়চা' বিভাগে  ১৭৭৮ এ আমার ও শান্তনু ও অন্যান্য দের  লেখা সম্পর্কে বের হোল প্রতিবেদন ।




ছোটবেলার কিছু সৃতি আজ ও অমলিন, একবার ছোটবেলায় বাবার পুরো পূজার 'বোনাসের' টাকা টা পকেটমার হয়ে যায়, সেবার আর পুজায় আমাদের দুই ভাইয়ের জামা কাপড় হোলনা। বাবা ছিলেন সামান্য সরকারী কেরানী,তাঁর পক্ষে ঐ টাকাটা ছিল পূজার সম্বল , আমার এখনো মনে আছে সেবার আমাদের জন্য বাবা অনেক গুলি 'সোভিয়েত' বই এনে দেন ! 
তাছাড়া আমার অক্ষর জ্ঞান হবার আগে আমার যখন মাত্র ৩ বছর বয়স তখন "উঃবাবারে" বলে একটি  সোভিয়েত' ছবির বই আমার সম্পূর্ণ মুখস্ত ছিল, এর পর বড় হলাম 'মা' প্রত্যেক বছর পূজার সময়  বেস কয়েকটি করে সোভিয়েত বই কিনে দিতেন রাজনৈতিক দলের স্টল গুলি থেকে ! 
এখন ১২৫ টির উপর সোভিয়েত' বই আমার সংগ্রহে , খেয়াল করে দেখতাম প্রায় ৮০% বইয়ের অনুবাদক হয় "ননী ভৌমিক" বা "অরুন সোম", এই ব্লগ যখন শুরু করি ২ বছর আগে তখন ঠিক করি কমিকস্‌ এর সাথে সোভিয়েত বই গুলিও এই ব্লগে দেবো, কিন্তু তার পর পরই পরিচয় হোল   প্রসেনজিৎ দা (পিব্যান্ডস), সোমনাথের সঙ্গে, আপনারা নিশ্চয়ই আমার ব্লগের "থাম নেল" এ ওঁদের ব্লগের লিঙ্ক নিশ্চয়ই দেখে ছেন। কি অসম্ভব পরিশ্রম করে ওঁরা ঐ ব্লগটা চালাচ্ছে, সকাল ৬ টায় বাড়ি থেকে বের হয়ে  ৭ টায় অফিস ঢুকে A3 'সাইজের' বই গুলি স্ক্যান করে...অফিস ছুটির পর লোকের বাড়ি বাড়ি গিয়ে বই ধার নেওয়া ফেরত দেওয়া...বা বাইকের তেল পুড়িয়ে দক্ষিন থেকে উত্তরে এসে বই সংগ্রহ করে...ঘণ্টার পর ঘণ্টা এডিট করে চোখের ক্ষতি করে ওঁরা ব্লগ টি চালাচ্ছে ।
অনুবাদন  "ননী ভৌমিক" মারা গেছেন ১৯৯৫ সালে, "শ্রীঅরুন সোম" জীবিত আছেন , ৭৫ ঊর্ধ্বে বয়স , মস্কোয় ছিলেন বহুদিন ।ওখানে বসেই 'রাদুগা' ও 'প্রগতি' প্রকাশনার  থেকে বহু বই অনুবাদ করেন । 
গত ১ লা মে বন্ধু সোমনাথের বাড়ি লাঞ্চ এ পরিচয় হোল অরুন বাবুর সঙ্গে ও মিসেস সোমের সঙ্গে, জানালেন সুযোগ পেলে আবার অনুবাদ করতে চান । "আনাড়ির কাণ্ডকারখানা" মোট ১৭ টির অনুবাদ করেন, এবার করতে চান বাকি গুলো যদি সুযোগ পান  । 

সোভিয়েত ব্লগে অরুন সোমের লেখাটির লিঙ্ক দিলাম পড়তে হলে এই খানে ক্লিক করুন 





সোমনাথের বাড়ি লাঞ্চ, অরুন সোমের সঙ্গে আমরা।

















অরুন সোম ও মিসেস সোম















চলছে সোভিয়েত ব্লগে পোস্টের প্রস্তুতি















Saturday, May 9, 2015

Post # 359 Bengali Indrajal Comics No.306



     স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ দা (পিব্যান্ডস)


বাঘার কাহিনী ২ য় ভাগ ও সঙ্গে ৮ এর ষষ্ঠ বাহু ধংসের কাহিনী । 










এই সপ্তাহের সংবাদ পত্রে
 গত ১৯ এপ্রিল ২০১৫ সিঁথির মোড়ে গিয়েছিলাম বন্ধু ;সোমনাথ দাসগুপ্তর' সঙ্গে ডঃ অশোক কুমার রায়ের" বাড়ি, কারণটা ধরতেই পারছেন !!!(বই)। সম্প্রতি সোমনাথ রিসার্চ করছে বাংলার হারিয়ে যাওয়া পত্রিকা গুলি নিয়ে, সেই সুত্রেই ও অনেক বার অশোক বাবুর বাড়ি যায় ।
একটি দোতালা বাড়ির সিঁড়ি ঘর থেকে রান্না ঘর...একটি খাট ছাড়া বাকি সব গুলিতে শুধু বই আর বই ১১-১২ টা ঘর ভর্তি ৪০০০০ হাজার বই ,২০০০০ হাজার পত্রিকা , বলে দিতে পারেন কোন তাকে কোন কোনায় কি বই আছে , বিষয় বস্তু কি ! কোন ঘরে শুধু ধর্ম, শাস্ত্রর বই কোন ঘরে বাংলার জেলা গুল নিয়ে লেখা ইতিহাসের প্রায় ১০০ বই, রবিন্দ্রনাথের লেখা বই হয়তো ৭০০ টা আর রবিন্দ্রনাথকে নিয়ে লেখা বই ১০০০ টা । বিজ্ঞান ,ধর্ম, শাস্ত্,সঙ্গিত,ইতিহাস, কি নেই ! আমার পছন্দের ঘর টি(শিশু ও কশোরদের)
দেখেও অবাক হলাম, নিজে লিখেছেন ২২০০ উপর প্রবন্ধ ।
"উপেন্দ্র কিশোরের" 'সন্দেশের' নতুন করা ৩ টি বই সবটাই ওনার জীর্ণ প্রথম সন্দেশের কপি গুলি থেকে করা ,  ডি-লিট করতে রিসার্চ করতে বহু মানুষ পান বিনিময় ছাড়া উপকার ।
হাত পায়ের যোর কমে এসেছে, এক সময় ছিলেন নর্থ পোল এ , এস্কিমো দের প্রজনন ক্ষমতা কমে জাওয়ায় U.N এর থেকে ওখানে জান , ঠাণ্ডায় অসাড় হাত পা আর 'নরমাল' হয়নি । স্ত্রী গত হয়েছেন ১০ বছর আগে , শুধু লাইব্রেরি টা কারুর হাতে বা কোন সংস্থার হাতে তুলে দিতে চান, জারা দিতে পারবে কিছুটা জমি , করতে হবে নুতন লাইব্রেরি, এই বাড়ির প্রায় ভগ্ন দশা, রাখা যাবেনা বেশিদিন ! সেই আশাতে বেঁচে আছেন ৭৫ বছরের বৃদ্ধ।




৫/৫ কালীচরণ ঘোষ রোড





কম্পিউটার এ তৈরি হচ্ছে বইয়ের লিস্ট





সোমনাথের সঙ্গে










খাট ও বইয়ে ভরা





শোবার ঘরে সর্বত্র বই

















ওনার লেখা একটি বই


সোমনাথের বিষয়, হারিয়ে যাওয়া পত্রিকা ।




Friday, May 8, 2015

Post # 358 Bengali Indrajal Comics No.305




                     নতুন বইয়ের খবর 
   
    ২৫ এপ্রিল প্রকাশিত হোল আমাদের সকলের প্রিয় পত্রিকা বিষয় কার্টুন।বছর ২ য়েক আগে একদিন বন্ধু সুকুর (সুকল্যান রায়) থেকে জানতে পারি এই পত্রিকার নাম,ও বলে যে এটি হোল বাংলার সর্ব বৃহৎ রিসার্চের পত্রিকা কার্টুন কমিকস্‌ ইলাসট্রেশন্‌ নিয়ে । একদিন কৌতুহল ছিল কারা বের করেন ? কটা সংখ্যা বের হয়েছে ইত্যাদি ! বন্ধু শান্তনুর মাধ্যমে বিশ্বদেব গঙ্গোপাধ্যায়ের সাথে আলাপ,আলাপ থেকে হৃদ্যতা, ! ‘নন্দনে’ গত বছর ‘মে’ মাসে “চারুলতা” সিনেমার ৫০ বছর ‘সেমিনারে’ ওনার সাথে আলাপ হয়।ওনার সাথে সম্পর্ক পারিবারীক সম্পর্কে পরিনত হয় । স্বপ্নের বইগুলি ওনার থেকে হটাৎ পেয়ে যাই। ...ওনার ও শান্তনুর উৎসাহতে ব্লগ ছাড়াও শুরু করি লেখা, চার্বাক এর ১৭৭৮ ছাড়াও লেখা দেই বিষয় কার্টুনএর প্রতুল চন্দ্র  বন্দ্যোপাধ্যায় সংখ্যায়, সঙ্গে আমার সংগ্রহের প্রচুর 'প্রতুল চন্দ্রর' করা কভার ও ইলাসট্রেশন দেই, দিনের পর দিন পুরান বইএর দোকান ঘুরে ঘুরে চলে সংগ্রহের কাজ, সঙ্গে বইটি তে সাহায্য করেন সংগ্রহক দেবাশিস গুপ্ত, বইটি প্রকাশিতি হোল বর্তমান সন্দেশ পত্রিকার অফিস এ(১৭২/৩ রাসবিহারী অ্যাভিনিউ), যুক্ত আছেন সন্দেশ পত্রিকার বিশিষ্ট ব্যাক্তিরা । .
প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় কে নিয়ে কিছু লেখা আপনারা এই ব্লগে পেয়েছেন, এই বইটি হচ্ছে গবেষণার এক আদর্শ বই! পাবেন পাতিরাম বুক স্টলএ, মূল্য ২২০ টাকা, ২০% ছাড় । প্রচ্ছদ করেছেন বই পাড়ার সিধু জ্যাঠা সৌমেন পাল 



আর বিশ্বদেব গঙ্গোপাধ্যায় সম্পর্কে নতুন করে আমার কিছু লেখার নেই !বাংলা কার্টুন ও কমিকস্‌ সম্পর্কে রিসার্চে ওনার অবদান অতুলোনিও,২০০৬ থেকে চালাচ্ছেন বিষয় কার্টুন পত্রিকা ।কার্টুন ও কমিকস্‌ নিয়ে ওনার অনেক বই প্রকাশিত হয়, উল্লেখযোগ্য ‘লালমাটি’ থেকে ওনার “কাফি খাঁ”(প্রফুল্ল চন্দ্র লাহিড়ী) সমগ্র ।কেন্দ্রিয় সরকারি কর্মচারী হলেও  রিসার্চার হিসাবে সকলে যানেন। মনখোলা লাজুক স্বভাবের মানুষটি এই কাজ দীর্ঘ ৪০ বছর ধরে করে চলেছেন । ‘লালমাটির’ “ময়ূখ চৌধুরী” সামগ্রর বই গুলি ওনার বিষয় কার্টুনের অনুপ্রেরণা থেকে তৈরি,এক সময় মনে পড়ে কলেজ স্ট্রিট এ হন্যে হয়ে “ময়ূখ চৌধুরী” সংখ্যা খুঁজে বেড়িয়েও পাইনি বিষয় কার্টুনের একটি লিস্ট দিলাম,হয়তো আশাকরি বইগুলি কোনদিন সামাগ্র আকারে প্রকাশিত হবে।
 



১. কুট্টি সংখ্যা
২. ১২৫ বর্ষে যতীদ্র কুমার সেন
৩. শত বর্ষে হার্জ (টিনটিন)
৪. রেবুতী ভূষণ সংখ্যা
৫.সমর দে সংখ্যা
৬। ময়ূখ চৌধুরী সংখ্যা
৭. খালেদ চৌধুরী সংখ্যা
৮. প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংখ্যা  
 *'শৈল চক্রবর্তী' সংখ্যা অন্য একটি পত্রিকা থেকে বের করেন ।

*  বিষয় কার্টুনের পরবর্তী সংখ্যা গুলি হোতে চলেছে - ইলাস্ট্রেটর 'বিনয় বসু' ও 'বলাইবন্ধু রায়' কে নিয়ে।   

সমর দে সংখ্যা
  
ময়ূখ চৌধুরী সংখ্যা







আমার লেখা টি




বিশ্বদেবদা ও আর এক রিসার্চার দেবাশিস সেন




 








 



















                                                    
                                                                            ডাউনলোড করুন
                                                      স্ক্যান ও এডিট-পিব্যান্ডস
                                  

 বাঘার মত পাহাড়ি নেকড়ে কে ধরে নিয়ে গেল এক পাহাড়ি রাজা.........তারপর......এর ২ য় পর্ব পরের পোস্ট এ ।