Wednesday, June 29, 2022

Post # 1078 Bengali Amarchitra Katha 266

                                                       ডাউনলোড করুন

 

কথাসরিৎসাগর আনুমানিক খ্রিষ্টীয় একাদশ শতাব্দীতে বিশিষ্ট কাশ্মীরি কবি সোমদেব কর্তৃক রচিত ভারতীয় কিংবদন্তি, রূপকথা ও লোককথার সংকলন। সংস্কৃতে কথাসরিৎসাগর শব্দটির অর্থ গল্পনদীর মহাসমুদ্র। ১২৪টি অধ্যায়বিশিষ্ট মোট ১৮টি গ্রন্থে বিভক্ত কথাসরিৎসাগর-এ গদ্যাংশ ছাড়াও রয়েছে ২১ হাজারেরও বেশি শ্লোক।

গল্পের মধ্য থেকে বেরিয়ে আসছে আর-একটি গল্প। তা থেকে আরও একটি _এরকমভাবে গল্পের প্রবাহ সৃষ্টি করেছে অসংখ্য তরঙ্গের যারা মিলেমিশে তৈরি করেছে কথাসাহিত্যের এক অতলান্ত সমুদ্র যা বহু ক্ষেত্রেই আদি ও বীভৎসরসে সিঞ্চিত। এতৎসত্ত্বেও গৃহী পাঠকের জন্য এখানে উপস্থিত হিতকথা, নীতিবাক্য ও শাস্ত্রীয় উপদেশ।




 

Monday, April 18, 2022

Post # 1077 Bengali Amarchitra Katha 265

                                                                     ডাউনলোড করুন

 

দাক্ষিণাত্যের সুলতানের সন্মিলিত আক্রমনে আলিকোটের যুদ্ধে (১৫৬৫) বিজয়নগর রাজ্য ছত্রাখান হয়ে যায় । শক্তিশালী নৃপতি রামরায় যুদ্ধে নিহত হোলে  রাজধানী ‘হাম্বি’ ধ্বংসের সন্মুখীন হয় ,ফলে প্রজাদের মনোবল ভেঙ্গে যায় ।

তিরুপতির সন্নিকটস্ত চন্দ্রগিরির ‘অরভিদু’ বংশের শাসকগোষ্ঠী বিজয়নগরের হৃতগৌরব পুনরুদ্ধারের চেষ্টা করেন । এই বংশের সুযোগ্য শাসক ছিলেন ভেঙ্কটপতি ।তাঁর মৃত্যুর পর তাঁর সিংহাসনের অধিকার নিয়ে বিবাদ চরমে ওঠে । এই ঘটনার পরিপেক্ষিতে ‘ইচ্ছম’ নায়কের বীরোচিত আবিভার্ব  ঘটে ।

‘রামরাজিয়ামু’ , ‘বহুলাম্ব চরিতামু’,’রঘুনাথোভুদ্যয়’,এবং সাহিত্য রত্নাকর প্রভৃতি বহুবিধ দক্ষিনী সাহিত্যকর্মে ইচ্ছম নায়কের বীরত্ব, সৎসাহসএবং রাজভক্তি অসামান্য কাহিনী বিবৃত হয়েছে ।

বর্তমানে তামিলনাড়ু চেঙ্গলপেটের কাছাকাছি তৎকালিন মধুরান্তকমে তাঁর রাজধানী ছিল । রাজভক্তির অন্যতম নজির হিসাবে ইচ্ছম নায়কের নাম আজও কর্ণাটকের মানুষ সবিশেষ উল্লেখ করেন ।     







Wednesday, March 30, 2022

Post # 1076 Bengali Amarchitra Katha 264

                                                  ডাউনলোড করুন

 

 আজ থাকছে একটি সুন্দর জতক কাহিনী.................. 

হিন্দুরা বিশ্বাস করে সব প্রানীই মৃত্যু পর আবার জন্মগ্রহন করে। বুদ্ধও এ নিয়মের ব্যতিক্রমি নন । কিংবদন্তী এই যে ,তিনিও বুদ্ধত্ব অর্থাৎ পরম জ্ঞানী রুপে আবির্ভূত হবার আগে বেশ কয়েকবার বোধিসত্ত্ব হিসাবে জন্মগ্রহন করেছিলেন ।  

বোধিসত্ত্ব নানা রুপে পৃথিবীতে এসেছেন – কখনো মানুষ ,কখনো বা বানর, হরিন,হাতি অথবা সিংহ । যে নশ্বর রূপেই জন্মগ্রহন করুন না কেন , তিনি সর্বদাই করুণার আলোর ন্যায় আর প্রজ্ঞার বানী প্রচার করে গেছেন । এই সৎ ভাবনা আর সৎজীবন যাপনের জ্ঞানই জাতকের গল্পে রূপ পেয়েছে ।   

 




 

Friday, March 25, 2022

Post # 1075 Bengali Amarchitra Katha 263

                                                                      ডাউনলোড করুন

অন্ধ্রপ্রদেশের সবথেকে জনপ্রিয় উপকথা ''বালনাগাম্মা''-র অনুসরণে এই অমরচিত্রকথাটি  লুইস,এম, ফারনাণ্ডেস কর্তৃক সম্পাদিত।

রূপকথার গল্প যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে ...তাই হয়ত এই গল্প গুলি চির সজীব, জিবন্ত হয়ে আছে এখনো, গল্প শুনতেও ভালবাসে সকলে , বিশেষ করে ছোটরা... ছোট্ট মেয়েটি থাকতে ঠাকুমা তাঁর ঠাকুমার কাছ থেকে যে গল্প শুনেছিলেন তিনি তা তাঁর নাতি নাতনিদের নিজের মতো করে বলতে ভালবাসতেন । বহু দূর দেশ ভ্রমন কালে কোন পথিক তাঁর যাত্রাপথে কোনও কাহিনী শুনে পরে যখন সেগুলি কারো কাছে বলতেন তখন দরকার মতো স্থান কাল পাত্র অদল বদল করে নেন । এই ভাবে গল্প পৃথিবীর এক প্রান্ত থেকে ছড়িয়ে পড়েছে অন্য প্রান্তে... বলা বাহুল্য , আর এই কারনেই ঈশপ ও পঞ্চতন্ত্র প্রনেতা বিষ্ণুশর্মার কাহিনী মধ্যে অনেক রকম মিল দেখতে পাওয়া যায় ।





 

Thursday, March 24, 2022

Post # 1074 Bengali Amarchitra Katha 262

                                                                         ডাউনলোড করুন

  দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা হামলার নেতৃত্ব রাসবিহারী বসু। ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতারের চেষ্টা করেন। কিন্তু, তিনি সুকৌশনে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে ১৯১৫ সালে জাপান পালিয়ে যান। তিনিই ভারতের বাইরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরবর্তীকালে নেতাজির হাতে আজাদ হিন্দ ফৌজ-এর পরিচালনার ভার তুলে দেন। 

Death anniversary of Indian revolutionary Rashbehari Bose

স্বাধীনতা সংগ্রামের একজন অগ্রগণ্য বিপ্লবী নেতা ছিলেন রাসবিহারী বসু । ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অন্যতম সংগঠক ছিলেন তিনি। ১৯৮৩ সালে জাপান সরকার রাসবিহারী বসুকে সম্মানসূচক সেকেন্ড অর্ডার অব দি মেরিট অব দি রাইজিং সান খেতাবে ভুষিত হন। অন্যদিকে, ১৯৬৭ সালে ২৬ ডিসেম্বর ভারত সরকার তাঁর স্মৃতিরক্ষার্থে ডাকটিকিট প্রকাশ করেন। আজ এই বিপ্লবীর মৃত্যু বার্ষিকী। তিনি ২১ জানুয়ারি ১৯৪৫ সালে মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা হামলার নেতৃত্ব রাসবিহারী বসু। ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতারের চেষ্টা করেন। কিন্তু, তিনি সুকৌশনে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে ১৯১৫ সালে জাপান পালিয়ে যান। তিনিই ভারতের বাইরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরবর্তীকালে নেতাজির হাতে আজাদ হিন্দ ফৌজ-এর পরিচালনার ভার তুলে দেন। 

১৮৮৬ সালে পূর্ব বর্ধমানে সুবলদহ গ্রামে জন্ম হল রাসবিহারী বসুর। সেখানেই কেটেছে তাঁর ছোটবেলা। শোনা যায়, তিনি ছোট বয়স লাঠি খেলায় পারদর্শী ছিলেন। তখন তিনি নাকি ইংরেজদের মূর্তি তৈরি করে তা লাঠি দিয়ে ভাঙতেন। ছোট বস বর্ধমানে কাটলেও জীবনের শেষটা কটিয়েছেন জাপানে। তিনি ১৯১৮ খ্রীষ্টাব্দের ৯ জুলাই রাসবিহারী বসু জাপানি সোমা পরিবারের কন্যা তোশিকো সোমাকে গোপনে বিবাহ করেন। তাদের দুই সন্তানের নাম হল তেৎসুকো হিগুচি বসু ও মাশাহিদের বসু। 

জীবনের প্রথম থেকেই বিপ্লবী কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। ১৯০৮ সালে আলিপুর বোমা বিস্ফোরণের মামলায় যুক্ত হন। পরে দেরাদুনে যান। সেখানে বন্য গবেষণা ইনস্টিটিউটে হেড ক্লার্ক হিসেবে নিযুক্ত হন। বহু বিপ্লবী কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন রাসবিহারী বসু। যে কারণে, ব্রিটিশ সরকারের সন্দেহভাজন হয়ে ওঠেন। তাঁর নেতৃত্বে বড়লাট হার্ডিঞ্জের ওপর প্রাণঘাতী হামলা করা হয়েছিল। কিন্তু, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। সমগ্র ভারতব্যাপী সশস্ত্র সেনা ও গণ অভ্যুত্থান গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন রাসবিহারী বসু। 
জানা যায়, রাসবিহারী বসু জাপানি কর্তৃপক্ষ ভারতীয় জাতীয়তাবাদীদের পাশে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সমর্থন যোগায়। ১৯৪২ খ্রিস্টাব্দের ২৮-১৯ মার্চ টোকিওতে তাঁর ডাকে অনুষ্ঠিত একটি সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা লীগ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনিই ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অন্যতম সংগঠক।