Wednesday, September 13, 2017

Post # 612 Bengali Indrajal Comics Vol.21 No.24

                                                         ডাউনলোড করুন
                                                   স্ক্যান ও এডিট - পিব্যাণ্ডস

 উদ্ভিদ বিদ্যার যাদুকর ডঃ ফ্লেয়ুরের কাঁচের প্রাশাদে আটকে পড়েছে ম্যানড্রেক ও লোথার , সেখানকার জীবন্ত উদ্ভিদ দেখে তারা অবাক... কি ভাবে পালান যায় সেই পরিকল্পনা করছিল তারা , কিন্তু ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা... আজ দ্বিতীয় পর্ব পড়ুন ।  





Tuesday, September 12, 2017

Post # 611 Bengali Indrajal Comics Vol.21 No.23

                                                        ডাউনলোড করুন
                                                    স্ক্যান ও এডিট- পিব্যান্ডস



 কমিক্স  ও গ্রাফিক্স ৪ র্থ সংখ্যায় ম্যানড্রেকের আশ্চর্য দুনিয়া নিয়ে আমার লেখায় ম্যানড্রেক কমিক্স শৃঙ্খলায় ধারাবাহিক ঘটনার কমিক্সের কথা আমি উল্লেখ করেছি...যেমন মক্সলি ও অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলি তে  প্রদর্শনী করতে গিয়ে অনেক ঘটনার সম্মুখীন হতে হয় তাকে। 
 এ ছাড়াও খণ্ড ২০ সংখ্যা ৬ এ আমরা দেখেছি পাহাড়ি পথে  ম্যানড্রেক চলেছে তাঁর পিতা থেরনের সাথে দেখা করতে (এই গল্প সে প্রথম জানতে পারে যে তাঁর বাবা মা কে ! ), দেখা করে ফেরার সময় পাহাড়ি পথে ও ম্যানড্রেককে বিভিন্ন ঘটনার সামনে পড়তে হয় । খণ্ড ২০ সংখ্যা ৪৪ এ এক জাদুকরীর সঙ্গে মোলাকাত হয় ... ম্যানড্রেক ডেইলি স্ট্রিপ এ দেখাগেছে এই কমিক্স গুলি পর পর বের হতে...অবশ্য  স্থান সংকীর্ণ হওয়ার কারনে কমিক্স  ও গ্রাফিক্স ৪ এ  সমস্ত ঘটনা গুলির বর্ণনা দেওয়া সম্ভব হয়নি ...ডেইলি স্ট্রিপে এই সিরিজের আরও কিছু গল্প থাকলেও ইন্দ্রজালে প্রকাশিত হয়নি । 'কাঁচের প্রাশাদ' ও এই শৃঙ্খলায় আবদ্ধ ।   

 




Wednesday, August 23, 2017

Post # 610 Bengali Indrajal Comics Vol.21 No.22

                                                       ডাউনলোড করুন
                                                   স্ক্যান ও এডিট- পিব্যান্ডস
আজ থাকছে কেরি ড্রেকের গল্পের নকল করে একটু মসলা মাখিয়ে তৈরি করা বাহাদুরের এক বস্তাপচা একঘেয়ে গল্পের কমিকস্‌ । 



 কমিকস্‌ পড়ছেন ১৯৬০ সাল থেকে। তিনি বিদেশ গেলে আগে মার্কেট এ গিয়ে কমিকস্‌ এর দোকানে যান , তাঁর সংগ্রহে আছে অসাধারন সব বিদেশী কমিকস্‌ , আমাদের সঙ্গে ৩ ঘণ্টা থাকলেন...২০ অগাস্ট মোহিত মৈত্র মঞ্চে আমাদের কমিক্স ও গ্রাফিক্স ৪ এর উদ্বোধনি অনুষ্ঠানে ।

আমরা গর্বিত


    


Sunday, August 20, 2017

Post # 609 Bengali Indrajal Comics Vol.21 No.21

                                                        ডাউনলোড করুন
                                                  স্ক্যান ও এডিট- পিব্যান্ডস
 ইন্দ্রজাল কমিকস্‌ এ  ফিল কারিগানের একক ভাবে প্রথম বই এটি ।তবে ইন্দ্রজালের ১০৩ নম্বর সংখ্যায় ফিল কারিগানের প্রথম কাহিনী পাওয়া যায় নাম ছিল জিঘাংসুর শেষ চাবি আশাকরি সকলের ভালো লাগবে, কারিগান এক অসাধারন গোয়েন্দা চরিত্র... কাহিনী গুলি ও যথেষ্ট ভালো... আসুন আজ তাঁর প্রথম অ্যাডভেঞ্চার পড়া যাক......।  






Saturday, August 19, 2017

Post # 608 Bengali Indrajal Comics Vol.21 No.20

                                                      ডাউনলোোড করুন
                                                স্ক্যান ও এডিট- পিব্যান্ডস
                                                                                                     

গত শনিবার প্রকাশিত হোল কমিক্স ও গ্রাফিক্স ৪ , ৪৫০ পাতার ভারতের সর্ব বৃহৎ অলংকরণ ও কমিক্স সম্পর্কে গবেষণা মূলক পত্রিকা, অবশ্য পত্রিকা না বলে এনসাইক্লোপিডিয়া বই বলাই ভালো... থাকছে ৪৫ টি কমিক্স ও অসংখ্য গবেষণা মূলক প্রবন্ধ ,এবার সঙ্গে থাকছে একটি বিশ্বযুদ্ধ কমিক্স ফ্রি । 
থাকছে ম্যানড্রেক কে নিয়ে আমার একটি গবেষণা মূলক প্রবন্ধ... ধন্যবাদ যানাই বুক ফার্ম ও টিম কমিক্স ও গ্রাফিক্সকে ।






















আজ মনে হচ্ছে আবার আর একবার ৭০- ৮০ দশক যেন ফিরে এসেছে, নারায়ণ দেবনাথ ও ময়ূখ চৌধুরীর করা সেই সব অলংকরণ ও কমিক্স দেখার পর বর্তমানে কমিক্স প্রেমীরা যখন হতাশ ঠিক তখন ই গৌতমদার করা পথের পাঁচালি... এক অসাধারন কমিক্স... গৌতমদার জীবনের শ্রেষ্ঠ কাজ ।   কমিক্স ও গ্রাফিক্স ৪ এ থাকছে এই কমিক্স টি । 








তাই আগামি কাল ২০ আগস্ট, রবিবার, বিকেল পাঁচটা, মোহিত মৈত্র মঞ্চ (পাইকপাড়া)।
'কমিক্স ও গ্রাফিক্স ৪' -এর উদ্বোধনী অনুষ্ঠান।





৩০০ বছর গেছে পার হয়ে... ডাইনী মারা গেছে ৩০০ বছর আগে , আজ আর কি দাম তার
 কথার !!!৩০০ বছর বয়স্কা নারী ভালোবাসতেই পারে ৪০০ বছর বয়সি কোন পুরুষ কে(জদি আবার সে বেতাল হয়) তাই ভালোবাসার কথা আজ আর বলতে কোন আপত্তি নেই...