Wednesday, June 28, 2017

Post # 595 Bengali Indrajal Comics Vol.21 No.09

                                                                         ডাউনলোড করুন

                                                               স্ক্যান ও এডিট- পিব্যান্ডস



 আগস্টের মাঝামাঝি
উঠিবে বাজনা বাজি,
আসিবে কমিক্স ও গ্রাফিক্স চার,
বলিবে সবাই সুখে
গালভরা হাসিমুখে
এ বছর চাইনা কিছু আর ।








 আজ রেক্স রাজার অসাধারন গল্পের দ্বিতীয় খণ্ড ডাউনলোড করুন...



Tuesday, June 27, 2017

Post # 594 Bengali Indrajal Comics Vol.21 No.08

                                                                        ডাউনলোড করুন
                                                                 স্ক্যান ও এডিট- পিব্যান্ডস







  ২৩ জানুয়ারী ১৮৯৬ - ১৮ ফেব্রুয়ারী ১৯৮৬



 বৈজয়ন্তদা কে দীর্ঘ দিন ধরে চিনতাম প্রতিষ্ঠিত কবি হিসাবে...( যে দেশে ঘরে ঘরে কবি সেখানে তাঁর কবিতার বই দে'জ ও বিভিন্ন বড় প্রকাশনা সংস্থা থেকে 'হট কেকে'র মতো বিক্রি হতে দেখেছি) কিন্তু আজ মনে হচ্ছে যে তিনি কবি না স্বভাব অনুবাদক ? দাদার অনূদিত বই হাতে নিয়ে প্রথম গল্পের প্রথম লাইন টা পড়েই চমকে উঠলাম... আজ থেকে ৪০ বছর আগের সুধীন্দ্র নাথের লেখা কোন গল্প শুকতারার পাতায় দেখছি না তো ? ... একেই বলে রক্ত... ঠাকুরদার উপযুক্ত নাতী... কেউ কেউ লিখেছেন সুধীন্দ্রনাথ রাহার লেখার সাথে নাকি দাদার লেখার কোন মিল নেই ... বাস্তবে সম্পূর্ণ উল্টো... (এই সুত্রে বলতেই হচ্ছে আমার সুধীন্দ্রনাথ চর্চা ১০ বছর বয়স থেকেই... ৭০ বছরের শুকতারা পুরটাই সংগ্রহ করার প্রথম কারন ছিল সুধীন্দ্র নাথ... ) বৈজয়ন্ত দার সঙ্গে গতকাল ২৬ জুন সকালে ৩ ঘণ্টা টানা আড্ডা দিয়ে জানতে পারলাম 'ও'হেনরির' ১৮৭২ সালের গল্পটি অনুবাদ করতে কি নাকাল না হতে হয়েছে... সেই ইংরাজি নাকি সব Oxford Dictionary তে ও নেই... আর গল্প বাছাই করতে ই লেগেছিল ২ মাস ...৫ টি গল্প অনুবাদ করতে লাগে মাত্র ১৫ দিন...
 


 

 








 ওকে জন্ম দিয়েই মারা যায় ওর মা 'লিসেন্ড্রা' ( উনি ছিলেন সবথেকে সমৃদ্ধশালী ও স্বৈরাচারী পাহাড়ি রাজ্য 'ব্যারনখানের' রাজকন্যা ) , পরদিন ওর বাবাকে মরে পড়ে থাকতে দেখাজায় পাহাড়ের নিচে খাঁদে...
কি যানি কোথা থেকে একটি বেতের ঝুড়ি নদীতে ভেসে আসলো, 'মরি' জাতীর জেলেরা শিশু টি কে রেখে গেলো... ওকে বুকে তুলে নিলো নিঃসন্তান পাদ্রী দম্পতী 'জেরেমিয়া' ও তার স্ত্রী 'মারিয়া'... কিছুদিন পর কাঁলা জ্বরে মৃত্যু হোল তাঁদের...   এই সেই গল্প... আজ ডাউনলোড করুন 'রেক্স রাজার' একটি করুন কাহিনী ।



Monday, June 26, 2017

Post # 593 Bengali Indrajal Comics Vol.21 No.07

                                                                         ডাউনলোড করুন
                                                                 স্ক্যান ও এডিট- পিব্যান্ডস








সুধীন্দ্রনাথ রাহার মৃত্যুর পর বাংলায় অনুবাদ সাহিত্যে অপুরনিয়ো ক্ষতি হয়ে যায়, কয়েকজন পুরানো সাহিত্যিক ছাড়া নতুন করে এই দুঃসাহসিক কাজে হাত দিতে কেউ এগিয়ে না আসায় এবার সুধীন্দ্রনাথ পৌত্র আমাদের সকলের প্রিয় কবি শ্রী বৈজয়ন্ত রাহা শুরু করলেন অনুবাদ সাহিত্যের এক নতুন অধ্যায়... গত ১৮ ই জুন ২০১৭  রবিবার শোভাবাজার রাজবাড়িতে তে এক অনুষ্ঠানে উদ্বোধন হোল এই বইটির... আসাকরি বাংলা অনুবাদ সাহিত্য আবার তার হৃত সন্মান ফিরে পাবে ।






 আজ কেরি ড্রেকের একটি দারুন গল্প থাকছে ।



Thursday, June 22, 2017

Post # 592 Bengali Indrajal Comics Vol.21 No.06

                                                                     ডাউনলোড করুন
                                                                 স্ক্যান ও এডিট- পিব্যান্ডস



 এলডোরাডো এক প্রাচীন উপকথা...শত শত বছর ধরেই এলডোরাডোর অনুসন্ধান চলেছে, ...সে এক আশ্চর্য দেশ ,সেখানে সবই খাঁটি সোনার তৈরি, বাড়ি ঘর ভিতর বাইরে সবই ঝকঝকে দামি ধাতুর তৈরি... উপকথায় বলে প্রতিবছর রাজাকে সোনায় মুড়ে দেওয়া হতো... একটি কাহিনী বলে তাকে হ্রদ এ বিসর্জন দেওয়া হতো অন্য কাহিনী বলে তাকে দেবতার মূর্তির সামনে বলি দেওয়া হতো....
একদিন ম্যানড্রেক ও লোথার 'হ্যারিসন ইউ' তে যাদু প্রদর্শনী তে যাবার পথে মরুভূমির মধ্যে দেখতে পেলো এক অদ্ভুত ঘটনা... তারপর ...আজ ডাউনলোড করুন  টানটান উত্তেজনাময় এই কমিকস্‌ টি ।















Wednesday, June 21, 2017

Post # 591 Bengali Indrajal Comics Vol.21 No.05

                                                                       ডাউনলোড করুন

                                                                স্ক্যান ও এডিট- পিব্যান্ডস


 বাহাদুর ও বেলা তাদের পাহাড়ি নেকড়ে 'ছামিয়া' কে নিয়ে গেলো গ্রামের দিকে তাদের বন্ধু 'সার্কির' খামার বাড়ি । খুব সুন্দর পরিবেষ, কিন্তু হটাৎ ছামিয়া মুখে করে নিয়ে আসলো নিষিদ্ধ মাদক...তারপর...