Thursday, June 13, 2024

Post # 1176 Bengali Amarchitra Katha 005

                                                                        ডাউনলোড করুন

 

 বই দিয়েছেন ও স্ক্যান করেছেন ডাঃ আভিজিৎ চন্দ ।

ফোন থেকে স্ক্যান করা হয়ে ছিল এটি , অনেক কষ্টে এডিট করলাম ৩ দিনের পরিশ্রমে। 

অমর চিত্র কথা প্রায় শেষ , আর হয়ত ৪-৫ টি বাকি রইল । আশাকরি ওগুলি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, এরপর নতুন চমক আসতে  চলেছে এখন বলছি না স্ক্যান এর কাজ শুরু করেছি। 

কপি রাইট ছাড়া বই গুলি দিয়ে থাকি সকলের জন্য এর মধ্যে ও টেলিগ্রাম গ্রুপ করে পিডিএফ চোরের দল অন্যের শেয়ার করা বই দিয়ে লেকচার দিচ্ছে, তার স্ক্রিন শট সামনের পোস্টে দেবো,  আজ আর এক ভিখারির কর্ম পদ্ধতি দেখুন। এর পর ব্লগ যদি নিজের চেনা শোনা বন্ধুদের Access  দেই private  করে দিয়ে  , সকালের পক্ষে ভালো হবে তো ???

আমি জানি এই পোস্ট দেখে এই লোক হলুদ হলুদ দাঁত বের করে হাসবে ,এই সব পরজীবী লোক নির্লজ্জই  হয় সাধারণত। 

এক প্রকার জানোয়ার দের জন্য যারা পুরানো ব্লগার রয়েছেন তাঁরা বেশিরভাগ ই ব্লগ থেকে দূরে সরে গেছেন , এই প্রকার আধা ভিখারি দের জন্য, এরা কোনোদিন স্ক্যানারে হাত দেয়নি, জীবনে একটা পুরানো কমিকস কিনেছে কিনা সন্দেহ আছে। ল্যাপটপ ও হয়তো কিনতে পারে না, কোনো ক্রমে ফোন থেকে ডাউনলোড করে ফাইল extract করে ফেসবুকে ব্লগ বানিয়ে ফুটেজ খাচ্ছে, এই লোক মনে হয় আমাদের পরিচিত কেউ, আরে ভিখারি ক্ষমতা থাকলে নিজে একটা comics স্ক্যান করে দেখাও, আমার এক ব্লগার বন্ধু তো দেখে বরাহ নন্দন বলে সম্বোধন করছে, এদের দুই কান কাটা, লজ্জা শরম বলে কিছু নেই, উচ্ছিষ্টভোজী নোংরা , ও গায়ে চুলকানি হওয়া সারমেয়র অধম ভিখারি এরা। তবে এই সব তৃতীয় শ্রেণীর comics ভক্ত দের থেকে দূরে থাকুন।

 

কি বিরাট অ্যাডমিন দেখলে ভয় কররে

 

 

 

 


























                                                           
 

                                                                 

Monday, April 8, 2024

Post # 1175 Bengali Amarchitra Katha 180

                                            ডাউনলোড করুন

প্রাচীন ভারতের ধর্মগ্রন্থ গুলি তে দেবরাজ ইন্দ্রের নানা কাহিনী এদিকে ওদিকে ছড়িয়ে আছে , সেখানে ইন্দ্র হলেন অনেক দেবতাদের মধ্যে একজন প্রধান দেবতা । কিন্তু পরবর্তী পুরান গুলিতে প্রাধান্য অনেক খানি খর্ব করা হয়েছে , পৌরাণিক যুগের প্রধান দেবতা হলেন ব্রহ্মা ,বিষ্ণু  মহেস্বর।এই সময়কার ইন্দ্র হলেন একজন সাধারন দেবতা , যদিও অন্যান্য ছোট খাট দেবতাদের উপর তিনি কিছুটা প্রভুত্ব খাটাতেন ।

জে সীমিত স্বর্গে তিনি নিজের রাজত্ব চালাতেন তাকে বলাহত দেবলোক বা ইন্দ্রলো ক , অমরাবতী ছিল ঐ স্বর্গের রাজধানী , পুরাণের ইন্দ্র ছিলেন দোষে গুনে এক অদ্ভুত দেবতা , তাঁর অনেক দোষের মধ্যে একটি বড় দোষ ছিল অপরকে ঈর্ষা করা । কথাও কোনও মুনি ঋষি ধ্যানে বসলে তাঁর মনে ভয় ঢুকে জেত,এই বুঝি তাঁর সিংহাসনের একজন দাবিদার এসে গেল , ব্রহ্মা বিষ্ণু মহেস্বর ভক্তদের অনুরোধ সচরাচর  ঠেলতেন না , কি জানি তাঁরা যদি কাউকে এমন বর দিয়ে বসেন, যাতে তাঁর হাত থেকে রাজ দণ্ড টি খসে পড়ে ।

এই বইতে ইন্দ্রকে নিয়ে ৪ টি গল্প দেওয়া হয়েছে সেগুলি কিছুটা সতন্ত্র ,এইসব কাহিনীতে তাঁর ধূর্তামি শুধু নয় , একটু উদারতাও প্রকাশ পেয়েছে , দেবরাজ ইন্দ্রই কিন্তু এই চারটি কাহিনীর নায়ক নন , অধিকাংস কাহিনীর প্রধান চরিত্র আমরা অন্যত্র খুঁজে নিতে পারি ।

এই ৪ টি গল্পই মহাভারত থেকে নেওয়া হয়েছে ,গল্পগুলি যুগোপযোগী করে তলার জন্য কিছু সামান্য পরিবর্তন করেছেন ।  





 

Tuesday, January 30, 2024

Post # 1174 Bengali Amarchitra Katha 737

                                                                     ডাউনলোড করুন

 জামশেদজি নসরওয়ানজি টাটা, দেশ-এর বিখ্যাত শিল্পপতি, 03 মার্চ, 1839-এ দক্ষিণ গুজরাটের একটি ছোট শহর নাভসারিতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা-মা'র নাম ছিল নাসরওয়ানজি টাটা এবং জীবনবাই। শহরটি তখন বরোদা রাজ্যের অংশ ছিল। জামশেদজি টাটার বাবা, নাসরওয়ানজি টাটা, পার্সি পুরোহিত পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। পরিবারটি 25 প্রজন্ম ধরে পুরোহিত হিসাবে কাজ করে এসেছে। কিন্তু পরবর্তীতে তারা ব্যবসা করার সিদ্ধান্ত নেয় এবং বোম্বেতে চলে আসে।তিনি একজন ছোট ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন এবং সফল হন। 1852 সালে, জামশেদজির বয়স যখন মাত্র 13 বছর, তাঁর বাবা তাঁকে বোম্বে ডেকে এনে একটি স্থানীয় স্কুলে ভর্তি করেন। জামশেদজি টাটা 29 বছর বয়স পর্যন্ত তার বাবার ব্যবসায় কাজেই যুক্ত ছিলেন এবং তারপরে 1868 সালে 21,000 টাকা মূলধন নিয়ে একটি ট্রেডিং কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তথ্য অনুযায়ী, খুব ধনী হওয়া সত্ত্বেও টাটা খুব সাধারণ মানুষ ছিলেন। মুম্বাইতে তার বাড়ি, এসপ্ল্যানেড হাউস, তার দূরের আত্মীয়সহ পরিবারের সকল সদস্যের জন্য সবসময় অবারিত দ্বার ছিল।তিনি সন্তানদের সাথে নম্র আচরণ করতেন। কিন্তু তিনি কখনই সন্তানদের সময় বা অর্থ অপচয় করতে দেননি। তিনি পার্সি নীতিতে 'হুমতা' অর্থাৎ ভালো চিন্তা, 'হুক্তা', ভালো কথা এবং 'হুওয়ারশতা' অর্থাৎ সৎকর্মে বিশ্বাস করতেন। সম্পদ থাকা সত্ত্বেও এবং উচ্চ সমাজের সঙ্গে তাল মিলিয়ে, তিনি কখনও মদ বা অন্য নেশা করেননি।জওহরলাল নেহেরু তাঁকে 'আধুনিক ভারতের অন্যতম প্রতিষ্ঠাতা' বলে আখ্যায়িত করেছেন। তাঁর একাধিক ব্যবসা থাকলেও, তিনি লৌহ ইস্পাত শিল্পের জন্য ভারতে নিজেকে অমর করে রেখেছেন। তাঁর হাতেই গড়ে উঠেছিল আজকের জামশেদপুর শহর। টাটা আয়রন ও স্টিল গড়ে তুলেছিলেন তিনি।প্রচন্ড খাটুনিতে 1900 সালেই অসুস্থ হয়ে পড়েছিলেন টাটা। জার্মানিতে একটি বাণিজ্যিক সফরে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। 1904 সালের মৃত্যু হয় তাঁর।




 

Wednesday, November 1, 2023

Post # 1173 Bengali Amarchitra Katha 316

                                                                       ডাউনলোড করুন

  

এই সংকলনে ভগবান শ্রীকৃষ্ণের জিবনের তিনটি কাহিনী বির্নিত করা হয়েছে ।