Wednesday, November 24, 2021

Post # 1065 Bengali Amarchitra Katha 251

                                                                       ডাউনলোড করুন     


রূপকথার গল্প যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে ...তাই হয়ত এই গল্প গুলি চির সজীব, জিবন্ত হয়ে আছে এখনো, গল্প শুনতেও ভালবাসে সকলে , বিশেষ করে ছোটরা... ছোট্ট মেয়েটি থাকতে ঠাকুমা তাঁর ঠাকুমার কাছ থেকে যে গল্প শুনেছিলেন তিনি তা তাঁর নাতি নাতনিদের নিজের মতো করে বলতে ভালবাসতেন । বহু দূর দেশ ভ্রমন কালে কোন পথিক তাঁর যাত্রাপথে কোনও কাহিনী শুনে পরে যখন সেগুলি কারো কাছে বলতেন তখন দরকার মতো স্থান কাল পাত্র অদল বদল করে নেন । এই ভাবে গল্প পৃথিবীর এক প্রান্ত থেকে ছড়িয়ে পড়েছে অন্য প্রান্তে... বলা বাহুল্য , আর এই কারনেই ঈশপ ও পঞ্চতন্ত্র প্রনেতা বিষ্ণুশর্মার কাহিনী মধ্যে অনেক রকম মিল দেখতে পাওয়া যায় । 

এই কাহিনী টি বাংলার বহু পরিচিত লোককাহিনী ... সকলের জন্য বলাহয়েছে নতুন ভাবে । 





 

Tuesday, November 23, 2021

Post # 1064 Bengali Amarchitra Katha 249

 
 
শ্রী রামকৃষ্ণ পরমহংসের কথা কারোরই অজানা নয়।তাঁর সম্বন্ধে মহাত্মা গান্ধী একদা বলেছিলেন, সত্যিকারের ধর্মাচারন যে কি তা হলো শ্রী রামকৃষ্ণের জীবন ।তাঁর জীবন আমাদের ঈশ্বরের মুখোমুখি হতে শেখায় । 
 শ্রী রামকৃষ্ণের বানী ছিল তাঁর জীবনের মতই অনাড়ম্বর । সহজ সরল গল্পের মাধম্যে অনেক সময় তিনি তাঁর কথা ব্যক্ত করেন । তাঁর গল্পে মানুষের অসঙ্গতি বা দুর্বলতা দেখে আমাদের মন কৌতুকাবহ হয়ে উঠলেও তিনি কিন্তু আমাদের মনে শেষ পর্যন্ত মানুষের প্রতিই বিশ্বাস রাখতে অনুপ্রাণিত  করেছেন ।  








Monday, November 22, 2021

Post # 1063 Bengali Amarchitra Katha 247

                                                                         ডাউনলোড করুন

জাতক  গৌতম বুদ্ধের অতীত জীবনের কাহিনীমূলক গল্পসাহিত্য। এটি ত্রিপিটকের অন্তর্গত এবং এর কথক  গৌতম বুদ্ধ স্বয়ং। বুদ্ধত্ব লাভের পর সিদ্ধার্থ গৌতম তাঁর অতীত জীবনের কথা স্মরণ করার ক্ষমতা অর্জন করেন। তখন তিনি শিষ্যদের সঙ্গে ধর্মালোচনাকালে প্রাসঙ্গিক উদাহরণ হিসেবে তাঁর অতীত জীবনের বহু ঘটনার কথা উল্লেখ করেন। সেসব ঘটনার সংকলনই জাতক সাহিত্য।

খ্রিস্টীয় পঞ্চম শতকে বুদ্ধঘোষ রচিত জাতকত্থবণ্ণনা নামক গ্রন্থে ৫৪৭টি জাতক অন্তর্ভুক্ত ছিল। এর তেরো বছর পর আঠারো শতকে অধ্যাপক ফৌজবল লন্ডন পালি বুক সোসাইটির উদ্যোগে ইংরেজি অনুবাদসহ ছয় খন্ডে যে জাতকগ্রন্থ প্রকাশ করেন তাতেও জাতকের সংখ্যা ছিল পূর্ববৎ। কিন্তু ত্রিপিটকের সূত্তপিটক মতে বুদ্ধদেব ৫৫০ বার জন্ম পরিগ্রহ করেন। সে অনুযায়ী জাতকের সংখ্যা হওয়া উচিত ৫৫০টি।

জাতকের এই গল্পগুলি দীর্ঘকাল গুরুশিষ্য পরম্পরায় শ্রুতি থেকে স্মৃতিতে সংরক্ষিত ছিল। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত তৃতীয় বৌদ্ধমহাসঙ্গীতি (বৌদ্ধ ভিক্ষুদের সম্মেলন) কালে জাতক গ্রন্থিত হয়। তখন পালি ভাষাতেই জাতকের গল্পগুলি লিখিত হয়েছিল; পরবর্তীকালে বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষায় তা অনূদিত হয়। বাংলায় জাতক অনুবাদ করেন ঈশাণচন্দ্র ঘোষ। তিনি ষোলো বছরে ছয় খন্ডে জাতকের অনুবাদ ও সম্পাদনা করেন।

প্রত্যেকটি জাতকের তিনটি অংশ থাকে: প্রত্যুৎপন্নবস্ত্ত, অতীতবস্ত্ত ও সমাধান। প্রত্যুৎপন্নবস্ত্ত হচ্ছে জাতকের উপক্রমণিকা অংশ। এখানে জাতকের উপলক্ষ ও প্রাসঙ্গিকতা বর্ণিত হয়; অর্থাৎ বুদ্ধ কখন, কোথায়, কাকে উপলক্ষ করে এবং কোন প্রসঙ্গে এই জাতক কাহিনী বিবৃত করেছিলেন তার বিবরণ থাকে এ অংশে। অতীতবস্ত্ত হচ্ছে জাতকের মূল অংশ, অর্থাৎ এখানে বুদ্ধের পূর্বজন্মের কাহিনীগুলি বর্ণিত হয়। আর শেষ অংশ সমাধানে প্রত্যুৎপন্নবস্ত্তর সঙ্গে অতীতবস্ত্তর চরিত্রগুলির অভিন্নতা বা যোগসূত্র স্থাপন করা হয়। অর্থাৎ জাতকে বর্ণিত চরিত্রগুলির কে কোন জন্মে কি ছিলেন সে পরিচয় এখানে তুলে ধরা হয়।

জাতকের সব কথাই উপদেশমূলক। এর বাণী কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলি সর্বজনীন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই জাতক থেকে মানবিক উপদেশাবলি গ্রহণ করতে পারে। এছাড়া জাতকে পুরাকালের আচার-অনুষ্ঠান, রীতি-নীতি, সমাজ-সংস্কৃতি, শিক্ষা-দীক্ষা, বিচার-আচার ইত্যাদির বিবরণ পাওয়া যায়। জাতকের রচনাকৌশলও অত্যন্ত হূদয়গ্রাহী। বাংলা সাহিত্যসহ বিশ্বের বহু সাহিত্য জাতকের নির্যাস গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে। 

তথ্য https://bn.banglapedia.org







 

Saturday, November 20, 2021

Post # 1062 Bengali Amarchitra Katha 246

                                                                        ডাউনলোড করুন

  জাতক হলো ভগবান বুদ্ধের অতীত বহু জন্মের কথা ও কাহিনী। বৌদ্ধদের মতে কেবলমাত্র এক জন্মের কর্মফলে কেউ সম্যকবুদ্ধ হতে পারেন না। ভগবান বুদ্ধ কোটিকল্পকাল ধরে বোধিসত্ত্বরূপে পশু, পাখি, মানুষ, দেবতা প্রভৃতি হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। এই সকল জন্মে দান, মৈত্রী, অহিংসা, পরোপকারিতা প্রভৃতি অনুষ্ঠানের দ্বারা তিনি নিজের চরিত্রের উৎকর্ষ সাধন করেন। বারবার জন্মগ্রহণ করে নিজেকে পরিশুদ্ধ করে অবশেষে ‘বুদ্ধ’ বা ‘জ্ঞানী’ হন। ভগবান বুদ্ধের এই পূর্ববর্তী জন্মসমূহকে ‘বোধিসত্ত্ব-জন্ম’ বলা হয়। বৌদ্ধরা এই অবস্থাকে অভিসম্বুদ্ধ অবস্থা বলে। এই অবস্থায় বুদ্ধ জাতিস্মরতা লাভ করে তাঁর অতীত সব জন্মের কথা স্মরণ করতে পারতেন। পরে এই সব কথা শিষ্যদের শুনিয়ে তাদের ধর্মোপদেশ দান করতেন এবং তাদের চরিত্রের উৎকর্ষ সাধন করতেন।

জাতকের গল্পগুলি প্রাচীন ভারতের অমূল্য সম্পদ। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে রচিত জাতকের গল্পগুলি যেমন মনোগ্রাহী তেমনি শিক্ষনীয়। এছাড়া জাতকের গল্পগুলি সমসাময়িক যুগ ও সমাজের পটভূমিকায় রচিত হওয়ায় গল্পগুলি থেকে তৎকালীন সময় ও সমাজের এক সুপষ্ট প্রতিচ্ছবি পাওয়া যায়।

জাতকের গল্পসমূহ এমনই জনপ্রিয়তা অর্জন করেছিল যে, তা আমাদের প্রাচীন গল্পকাহিনী যেমন- বৃহৎকথা, কথাসরিৎসাগর, হিতোপদেশ প্রভৃতিতে এর সুস্পষ্ট প্রভাব লক্ষ করা যায়। শুধু সংস্কৃত সাহিত্যে নয় আরব্য-রজনীর গল্পে, গ্রিক সাহিত্যে, ঈশপের গল্পে, ডেমোক্রিটাসের কুকুর ও প্রতিবিম্ব, প্লেটোর সিংহচর্মাচ্ছাদিত গর্দভ প্রভৃতি গল্পে এবং শেক্সপিয়ারের ‘মার্চেন্ট অব ভেনিস’-নাটকেও জাতকের প্রভাব লক্ষ করা যায়।

বিষয়ের মাধুর্য্য ও সহজ-সরল রচনাশৈলীর কারণে জাতকের গল্পগুলি আজও সমান জনপ্রিয়। জাতকের গল্প অ্যাপটিতে সেই চিরদিনের গল্পগুলিকে সহজ সরল ভাষায় নতুন করে পরিবেশন করার চেষ্টা করা হয়েছে। পাঠক-পাঠিকাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
Version: 1.0
এই সংস্করণে যে গল্পগুলি আছে-
• ধ্রুবসত্য জাতক
• বালুকাপথ জাতক
• সেরিবান জাতক
• চুল্লশ্রেষ্ঠী জাতক
• দেবধর্ম জাতক
• কাষ্ঠহারি জাতক
• মখাদেব জাতক
• সুখবিহারি জাতক
• লক্ষ্মণ জাতক
• ন্যগ্রোধমৃগ জাতক
• কণ্ডিনমৃগ জাতক
• বাতমৃগ জাতক
• মৃগমায়া জাতক
• মারুত জাতক
• মৃতকভক্ত জাতক
• নলপান জাতক
• কুরঙ্গমৃগ জাতক
• কুক্কুর জাতক
• অশ্ব জাতক
• তীর্থ জাতক
• মহিলামুখ জাতক
• পৌনপুনিক জাতক
• নন্দিবিলাস জাতক
• কৃষ্ণ জাতক
• মুনিক জাতক
• কুলায়ক জাতক
• নৃত্য জাতক
• শকুনি জাতক-১
• মৎস্য জাতক
• শকুনি জাতক-২
• তিতির জাতক
• বক জাতক
• নন্দ জাতক
• অঙ্গার জাতক
• মিত্রবিন্দক জাতক
• কপোত জাতক
• বেণুক জাতক
• মশক জাতক
• রোহিণী জাতক
• জলে আগুন জাতক
• সুবর্ণহংস জাতক
• বভ্রু জাতক
• গোধা জাতক
• কাক জাতক
• বিরোচন জাতক
• লাঙ্গুল জাতক
• রাধা জাতক
• পুষ্পরক্ত জাতক
• একপর্ণ জাতক
• সঞ্জীব জাতক
• রাজ-উপদেশ জাতক
• শূকর জাতক
• শৃগাল জাতক
• সুপর্ণ জাতক
• যক্ষ জাতক
• অলীনচিত্ত জাতক
• গুণ জাতক
• সুহনু জাতক
• ময়ূর জাতক
• বিনীলক জাতক
• ইন্দ্রসমানগোত্র জাতক
• সুসীম জাতক
• নকুল জাতক
• উপসাঢ় জাতক
• দেবকন্যা জাতক
• বর্তক জাতক
• বধির জাতক
• সিংহ-শৃগাল জাতক
• দুষ্ট বানর জাতক
• বানরতপস্বী জাতক
• কলাইমুষ্ঠি জাতক
• তিন্দুক জাতক






 

Friday, November 19, 2021

Post # 1061 Bengali Amarchitra Katha 244

                                                                       ডাউনলোড করুন          

 

"খ্রিস্টপূর্ব নবম হতে অষ্টম শতাব্দীতে পান্ডবরা কৌরবদের চক্রান্তের শিকার হয়ে ১২ বছরের বনবাস ও ১ বছরের অজ্ঞাতবাসে যেতে বাধ্য হন এবং মৎস্য দেশের রাজা বিরাটের রাজধানীর এ স্থানটিতে ছদ্ম বেশে বসবাস শুরু করেন।
        

বনপর্ব মহাভারত মহাকাব্যের আঠারোটি পর্বের মধ্যে তৃতীয় পর্ব। বনপর্বের মধ্যে ২১ টি উপপর্ব ও ৩২৪ টি অধ্যায় আছে। এটি মহাভারতের বড় পর্বগুলোর একটি। এই পর্বে পাণ্ডবদের দ্বাদশবর্শব্যাপী বনবাস কাল, তাদের বিভিন্ন ঋষির সংস্পর্শে অর্জিত শিক্ষা এবং সেসব শিক্ষা তাদের চরিত্র গঠনে কীভাবে সাহায্য করেছিল তা বর্ণিত হয়েছে। মহাভারতের এই অন্যতম দীর্ঘ পর্বে নীতি-নৈতিকতা ও পাপ-পুণ্যের বিষয়ে অনেক আলোচনা আছে। এছাড়া এই পর্বে নানা উপাখ্যান যেমন "অজগর - যুধিষ্ঠির সংবাদ", "শ্যেন - কপোত উপাখ্যান", "নল - দময়ন্তীর উপাখ্যান" ও সাবিত্রি - সত্যবানের উপাখ্যান বর্ণিত হয়েছে। 

 

গঠনশৈলী ও অধ্যায়সমূহ

১। আরণ্যকপর্ব
যুধিষ্ঠির ও অনুগামী ব্রাহ্মণগণ - সূর্যদত্ত তাম্রস্থালী
ধৃতরাষ্ট্রের অস্থিরমতি
ধৃতরাষ্ট্র সকাশে ব্যাসমৈত্রেয়
২। কির্মীরবধপর্ব
কির্মীরবধের বৃত্তান্ত
৩। অর্জুনাভিগমনপর্ব
কৃষ্ণের আগমন - দ্রৌপদীর ক্ষোভ
শাল্ববধের বৃত্তান্ত - দ্বৈতবন
দ্রৌপদী ও যুধিষ্ঠিরের বাদানুবাদ
ভীম ও যুধিষ্ঠিরের বাদানুবাদ - ব্যাসের উপদেশ
অর্জুনের দিব্যাস্ত্র সংগ্রহে গমন
৪। কৈরাতপর্ব
কিরাতবেশী মহাদেব - অর্জুনের দিব্যাস্ত্র লাভ
দময়ন্তী ও রাজহংস
দময়ন্তী ও রাজহংস
৫। ইন্দ্রলোকাভিগমনপর্ব
ইন্দ্রলোকে অর্জুন - উর্বশীর অভিসার ও অর্জুনকে অভিশাপ
৬। নলোপাখ্যানপর্ব
ভীমের অধৈর্য - মহর্ষি বৃহদশ্ব
নিষধরাজ নল - দময়ন্তীর স্বয়ম্বর ও নলকে পতিরূপে বরণ
কলির আক্রমণ - নল ও পুষ্করের দ্যূতক্রীড়া
নল - দময়ন্তীর বিচ্ছেদ - দময়ন্তীর পর্যটন
কর্কোটক নাগ - মলের রূপান্তর
প্ত্রালয়ে দময়ন্তী - নল ও ঋতুপর্ণের বিদর্ভযাত্রা
নল ও দময়ন্তীর পুনর্মিলন
নলের রাজ্যোদ্ধার
৭। তীর্থযাত্রাপর্ব
যুধিষ্ঠিরাদির তীর্থযাত্রা
ইল্বল - বাতাপি - অগস্ত্য ও লোপামুদ্রা - ভৃগুতীর্থ
দধীচি - বৃত্রবধ - সমুদ্রশোষণ
সগররাজা - ভগীরথের ভূতলে গঙ্গানায়ন
ঋষ্যশৃঙ্গের উপাখ্যান
পরশুরামের ইতিহাস - হৈহয়াধিপতি কার্তবীর্যার্জুন
প্রভাস - চ্যবন ও সুকন্যা - অশ্বিনীকুমারদ্বয়
মান্ধাতা, সোমক ও জন্তুর ইতিহাস
উশীনর, কপোত ও শ্যেন
উদ্দালক, শ্বেতকেতু, কহোড়, অষ্টাবক্র ও বন্দী
ভরদ্বাজ, যবক্রীত, রৈভ্য, অর্বাবসু ও পরাবসু
নরকাসুর - বরাহরূপী বিষ্ণু - বদরিকাশ্রম
সহস্রদলপদ্ম - ভীম - হনুমান সংবাদ
ভীমের সুবর্ণপদ্ম সংগ্রহ
৮। জটাসুরবধপর্ব
জটাসুরবধ
৯। যক্ষযুদ্ধপর্ব
ভীমের সহিত যক্ষ - রাক্ষসাদির যুদ্ধ
১০। নিবাতকবচযুদ্ধপর্ব
অর্জুনের প্রত্যাবর্তন - নিবাতকবচ ও হিরণ্যপুরের বৃত্তান্ত
১১। আজগরপর্ব
অজগর, ভীম ও যুধিষ্ঠির
১২। মার্কণ্ডেয়সমস্যাপর্ব
কৃষ্ণ ও মার্কণ্ডেয়র আগমন - অরিষ্টনেমা ও অত্রির কথা
বৈবস্বত মনু ও মৎস্য - বালক্রূপী নারায়ণ
পরীক্ষিৎ ও মণ্ডুকরাজকন্যা - শল, দল ও বামদেব
দীর্ঘায়ু বক ঋষি - শিবি ও সুহোত্র - যযাতির দান
অষ্টক, প্রতর্দন, বসুমনা ও শিবি - ইন্দ্রদ্যুম্ন
ধুন্ধুমার
কৌশিক, পতিব্রতা ও ধর্মব্যাধ
দেবসেনা ও কার্তিকেয়
১৩। দ্রৌপদীসত্যভামাসংবাদপর্ব
দ্রৌপদী ও কৃষ্ণপত্নী সত্যভামার কথোপকথন
মুদ্গলের স্বর্গপ্রত্যাখ্যান
মুদ্গলের স্বর্গপ্রত্যাখ্যান
১৪। ঘোষযাত্রাপর্ব
দুর্যোধনের ঘোষযাত্রা ও গন্ধর্বহস্তে নিগ্রহ
দুর্যোধনের প্রয়োপবেশন
দুর্যোধনের বৈষ্ণবযজ্ঞ
১৫। মৃগস্বপ্নদ্ভব ও ব্রীহিদ্রৌণিকপর্ব
যুধিষ্ঠিরের স্বপ্ন - মুদ্গলের সিদ্ধিলাভ
১৬। দ্রৌপদীহরণপর্ব
দুর্বাসার পারণ
জয়দ্রথ কর্তৃক দ্রৌপদীহরণ
১৭। জয়দ্রথবিমোক্ষণপর্ব
জয়দ্রথের নিগ্রহ ও মুক্তি
সাবিত্রি ও সত্যবান
সাবিত্রি ও সত্যবান
১৮। রামোপাখ্যানপর্ব
শ্রীরামের উপাখ্যান
১৯। পতিব্রতামাহাত্ম্যপর্ব
সাবিত্রি - সত্যবান উপাখ্যান
২০। কুণ্ডলাহরণপর্ব
কর্ণের কবচ - কুণ্ডল দান
২১। আরণ্যেয়পর্ব
যক্ষ - যুধিষ্ঠিরের প্রশ্নোত্তর
ত্রয়োদশ বৎসরারম্ভ

                                               


পঞ্চ-পান্ডবদের অজ্ঞাত বাসের সময় তাঁদের ছদ্মনাম

মহাভারতের বিরাট পর্ব্বে পঞ্চ-পাণ্ডবের ও দ্রৌপদীর অজ্ঞাত বাসের সময় তাঁরা প্রকাশ্যভাবে নিজের নিজের একটা করে নাম রেখেছিলেন । সেগুলি হল , যথাক্রমে -
যুধিষ্ঠির - কঙ্ক
ভীম - বল্লব
অর্জুন - বৃহন্নলা
নকুল - গ্রন্থিক
সহদেব - তন্তিপাল
দ্রৌপদী - সৈরন্ধ্রী
যুধিষ্ঠির নিজেদের মধ্যে আহ্বান বা সম্বোধনের জন্য তাঁদের প্রত্যেকের একটি করে গুপ্ত নাম রেখেছিলেন । সেগুলি হল , যথাক্রমে -
যুধিষ্ঠির - জয়
ভীম - জয়ন্ত
অর্জুন - বিজয়
নকুল - জয়ৎসেন
সহদেব - জয়দ্বল
দ্রৌপদী - মালিনী
পঞ্চ-পাণ্ডব ও দ্রৌপদী এক বৎসর অজ্ঞাত বাসের সময় এই ছদ্মনাম ও গুপ্তনামগুলি নিজেদের পরিচয়ের জন্য ব্যবহার করেছিলেন । 
 
তথ্য সূত্র  https://www.wikiwand.com