Saturday, April 4, 2020

Post # 891 Egmont Comics 01

                                                                        ডাউনলোড করুন






 এই  সিরিজের এগমণ্ট কমিকস্‌ এর ফ্যান্টম একটি ই আর বাকি ছিল... একদম প্রথম সংখ্যা টি... বাঘা বা ডেভিল কে বেতাল কিভাবে পেলো... ইন্দ্রজালে কিন্তু এই পরের দিকের গল্প গুলি নেই... সিরিজ বন্ধ হয়ে যাবার পর এগুলি প্রকাশিত হয়ে ছিল।
দুটি গল্প আছে এই বই টি তে বাঘার কাহিনী ও সেন্ট্রাল পার্কের হত্যা - রহস্য। 








Wednesday, April 1, 2020

Post # 890 Modern Chitrakatha - Batman Comics

                                                                         ডাউনলোড করুন

1939 এর 30 মার্চ "বব কেন"এর ব্যাটম্যান আত্ম প্রকাশ করেছিলো...ব্যাটম্যান এর বয়স গতো পরশু 81 পার হলো। আজ ব্যাটম্যানের একটি কমিকস্‌ থাকলো... প্রকাশক 'মডার্ন চিত্রকথা', এখন অবশ্য এই প্রকাশনা সংস্থা থেকে কোন কমিকস্‌ প্রকাশিত হয়না... প্রকাশনা সংস্থা টি ও মনে হয় আর নেই...'মডার্ন চিত্রকথা'র আরও কিছু বই আছে , সেগুলি ইন্দ্রজাল সিরিজ শেষ হলে পাবেন ।   এই বই টি তে ব্যাটম্যান ছাড়াও থাকছে  'বেড়াল মানবী'।






Monday, March 30, 2020

Post # 889 D.C Gotham Comics Batman 01

                                                                          ডাউনলোড করুন



1939 সালের এই দিনে " বব কেনের" ব্যাটম্যান প্রথম আত্ম প্রকাশ করেছিলো ' দি ডিটেকটিভ' পত্রিকায়....আজ ব্যাটম্যানের 81 তম জন্মদিন।
 আজকের পোস্ট টির পিছনে Wasim Hasan Mahmud ভাই এর অবদান অনস্বীকার্য ... ব্যাটম্যান কে নিয়ে তিনি একটি পোস্ট চেয়ে ছিলেন...তার ফেসবুক গ্রুপ Incredible Comics এর জন্য।
ডি সি - গথাম কমিকস্‌ (ইন্ডিয়া)  তাদের এই সিরিজে ৬ টি ব্যাটম্যান ও ৬ টি সুপারম্যান কমিকস্‌ প্রকাশ করে ছিল। আর একটি  ব্যাটম্যান কমিকস্‌ এর জন্য কাল বা পরশুর জন্য অপেক্ষা করতে হবে সকলের...।








Saturday, March 28, 2020

Post # 888 Bengali Indrajal Comics Vol.26 No.17

                                                                         ডাউনলোড করুন


 গুরুত্বপূর্ণ ... আজকের পোস্ট টি বেতালদের ইতিহাসের জন্য খুবি  গুরুত্বপূর্ণ...২৯৭,২৯৮ নং পোস্টে দুটি খণ্ডে এই বই টির প্রধান গল্প  প্রকাশিত হয়ে ছিল, এটি পুনপ্রকাশ হয় খণ্ড ২৬ নং ১৭ সংখ্যায় কেটে কুটে একটি বই করে ... এই পোস্ট করতে গিয়ে প্রথমেই ৯ম বেতাল সম্পর্কে কিছু বলতে হয়।
 যুগে যুগে বেতালদের অনেক নামে ডাকা হতো... তার মধ্যে একটি নাম 'পূবের আঁধারের রক্ষক' কেন এই নাম ?  ফিরে যেতে হবে ২০০ বছর আগে ৯ম বেতালের সময়ে... তিনি ছিলেন উচ্চতায় খর্বকায়,বেটে  হলেও অসাধারন দৈহিক শক্তির অধিকারী ছিলেন...একবার একটি গণ্ডার কে জলার পাঁকের মধ্য থেকে পিছনের পা দুটি টেনে উদ্ধার করেন...ও একবার দুটি বাচ্চা ছেলে মেয়ে কে ভাঙা কাঠের সেতু শুদ্ধু টেনে তুলে উদ্ধার করেন... ইনিও কিট জুনিওর নামে পরিচিত ছিলেন ...মূলত তাঁকেই প্রথম 'পূবের আঁধারের  রক্ষক' নামকরন করা হয়েছিল। কেন হয়েছিল পরে বলছি...নবম বেতালের গল্প আনন্দমেলায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়ে ছিল... তিনি পরাক্রমী মঙ্গোল সম্রাট ঝাটুন খানের মেয়ে কে অনেক নাটকীয় ঘটনার পর বিবাহ করেন, অসামান্য শক্তিধর মানুষটি খালি হাতে মোটা গাছ উপড়ে ফেলতে পারতেন...বা গরিলা কে এক ঘুষিতে কুপোকাত করতে পারতেন... এবার আসা যাক তাঁর নাম কিভাবে 'পূবের আঁধারের রক্ষক' হোল...
 জঙ্গলের পূব দিকে ছিল পূবের আঁধার (হয়তো এখনো আছে ) সেই জায়গার খোঁজ কেউ জানত না, পাহাড়ে ঘেরা এক অজানা রাজত্ব , তাদের দেবতার নাম জাল, জাল নাকি ছিল ঘোরলোভী দেবতা...চাইতো শুধু মানুষ বলি,  বিশাল তামার তৈরি দেবতা জাল, পূবের আঁধারের লোকেরা বিশ্বাস করতো যে জালের পেটের আগুন নিভলেই তাদের রাজত্ব শেষ...তাই দেবতার পেটের আগুন দিবা রাত্র জ্বলত, চলতো মানুষ বলি ...তার জন্য গ্রামের আদিবাশী দের ধরে নিয়ে যেত। এই প্রথা  শেষ করতে নবম বেতাল সেখানে যান এবং তাঁর প্রচণ্ড দৈহিক শক্তির দ্বারা জালের বিশাল মূর্তি উল্টে ফেলে দেন, তারপর থেকেই যুগে যুগে 'পূবের আঁধারের রক্ষক'বলে বেতালদের নামকরন হয় ।
এই গল্পে আমাদের ২১ তম বেতাল কে দেখা যাবে পূবের আঁধারের চোরাচালানকারী ও মাদক ব্যাবসায়ী দের সাথে লড়াই করতে... এদের বিনাশ নেই...এ লড়াই চলে আসছে বা চলবে আরও কতো দিন কে যানে...
2015 সালে পূজার আগে প্রকাশিত 'কমিক্স ও গ্রাফিক'-১ম খণ্ড পত্রিকায় আমার লেখা থেকেই  কিছুটা তুলে ধরলাম...   






এই সেই প্রধান গল্পের দুটি খণ্ড যা কিনা অনেক আগেই পোস্ট হয়ে গেছে। 











Wednesday, March 25, 2020

Post # 887 Bengali Indrajal Comics Vol.26 No.16


                                                                            ডাউনলোড করুন

'মালয়েশিয়া'র  অন্তর্গত একটি স্বাধীন দ্বীপ, নাম একশ দ্বীপের দেশ...   এটি ভারত মহাসাগরে অবস্থিত একটি গণতান্ত্রিক দেশ...রাষ্ট্রপতি    হলেন 'আব্দুল জাহির'... বিপুল উৎসবের মধ্য দিয়ে পালন হচ্ছিলো জাতীয় দিবশ... ,রাষ্ট্রপতি আর দেশের প্রধান মন্ত্রী 'মিসেস জারিনা'  রাষ্ট্রপতি ভবনে এক বিশাল ভোজ সভার আয়জন করেছেন...। আমন্ত্রিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা ও কূটনীতিবিদ রা...ভারতের রানা বিক্রম সিং (তাঁকে সকলে রাজা সাহেব বলেই যানে  )ও  রাষ্ট্রপতির ব্যক্তিগত আমন্ত্রনে সেখানে যোগ দিতে এসেছেন... ঠিক তখন ই এক দল বিক্ষুব্দ প্রতিরক্ষা কর্মি ও তাদের নেতা মিলে সংগঠিত করতে চলেছে এক বিদ্রহ... দেখাজাক রাজাসাহেব (দারা ) কি করবেন এই বিদ্রহের বিরুদ্ধে...।     

 নারায়ণবাবুর নন্টে ফন্টে করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন পোস্টের ছড়া ছড়ি ... সম্ভবত সুমিত সেনগুপ্ত দার করা এই দুটি।




আজ দেখলাম পেজ ভিউ ১৫০০০০০ অতিক্রম করলো... পাঠকদের অনেক ধন্যবাদ।