ডাউনলোড করুন
সকলকে ঈদের শুভেচ্ছা ও ভালবাসা ...
মাটির উট বা ক্লে ক্যামেল বা সাকি যে কিনা ছুটন্ত অবস্থায় মাত্র ৩০ সেকেন্ড এ নিজের ছদ্মবেশ পরিবর্তন করতে পারতো, আমাদের ইন্দ্রজালে মাত্র একটি গল্পেই 'সাকির' সঙ্গে ম্যানড্রেকের সংঘর্ষ দেখতে পাওয়া যায়... কিন্তু ম্যানড্রেক 'ডেইলি' ও 'সানডে' স্ট্রিপ এ বেশ কয়েকবার তাঁদের মুখো মুখি হতে দেখা যায়,
আজকের এই কমিকস্ টি কিন্তু ১৩১ নং ইন্দ্রজালের রি প্রিন্ট যেটি প্রকাশিত হয়েছিল ১ লা মার্চ ১৯৭২।
৩৫২ নং ইন্দ্রজালেও ম্যানড্রেক কে তাঁর প্রধান প্রধান শত্রু দের নিয়ে সাংবাদিক 'মে' ও 'জো' কে দেওয়া এক সাক্ষাতকারে ও মাটির উট সম্পর্কে বলতে দেখা গেছে।

'মাটির উটের' একটি মেয়ে ও ছিল সে ছিল তার বাবার যোগ্য সন্তান... সে 'ব্রাস মাংকি' নামে পরিচিত ছিল... পরিতাপের বিষয় ইন্দ্রজালে তার ঘটনা আমরা পাইনা ।
ডেইলি স্ট্রিপ এ সাকির সাথে ম্যানড্রেকের প্রথম সাক্ষাৎকার।
ডেইলি স্ট্রিপ এ সাকির সাথে ম্যানড্রেকের দ্বিতীয় সাক্ষাৎকার।