Friday, January 26, 2018

Post # 634 Bengali Indrajal Comics Vol.21 No.42

                                                                       ডাউনলোড করুন
                                                               স্ক্যান ও এডিট - পিব্যান্ডস


গতো ২-৩ দিন ভীষণ মানসিক চাপে ছিলাম, এই ব্লগের একজন শুভাকাঙ্ক্ষী আমাদের ছেড়ে চলে গেলো মাত্র ৩২ বছর বয়সে, হেমন্ত ( জন গোমস্‌ ) ছিল এক সফটওয়ার পারদর্শী প্রোগ্রামার, যে কোন 'ডেমো সফটওয়ার' কে 'ক্র্যাক' করতে তাঁর ছিল জুড়ি মেলা ভার, এই ব্লগের  প্রথম পোস্ট টি ২৫ মে ২০১৩ ( introductory post)  ছিল ওঁর করা ,তা ছাড়াও পাতার জলছাপের ফরম্যাট,ব্যাচ কনভার্ট ও বিভিন্ন কাজে সে আমাকে সাহায্য করে গেছে ,গতো ২৩ তারিখ সকাল ৫ টায় উচ্চ রক্ত চাপের কারনে হটাত সেরিব্রাল  স্ট্রোক এ চলে গেলো একটি তরতাজা প্রান। ওঁর আত্মার শান্তি কামনা করি।    





 ১৯ নং ইন্দ্রজালে ঠিক এই রকম ই একটি গল্প পাওয়া যায়, সেখানে বেতাল কে একটি মৃত আগ্নেয়গিরির পেটের ভিতর নামতে দেখা যায় ।

শুখবর এবার বইমেলায় বুকফার্মের প্রকাশিত কমিকস্‌ সংখ্যা ৭ ।



 
 

Monday, January 22, 2018

Post # 633 Bengali Indrajal Comics Vol.21 No.41

                                                                      ডাউনলোড করুন
                                                                স্ক্যান ও এডিট - পিব্যান্ডস






বাহাদুরের বাবা ভৈঁরব বা ভইরো সিং তার লুণ্ঠন করা সম্পদ তিন ভাগে ভাগ করে লুকিয়ে রাখে ...
আগের দুটি গুপধন উদ্ধারের ঘটনা আগেই ইন্দ্রজালে প্রকাশিত হয়েছে... আজ এই শৃঙ্খলার ৩ নং গল্প ।
 ৩০০ নং ইন্দ্রজালে আমরা দেখতে পাই প্রথম ভাগের গুপ্তধন কি ভাবে বাহাদুর ও বেলা উদ্ধার করলো... 
এই দ্বিতীয় ভাগের কথা মাত্র একজন জানতো (খণ্ড ২১ সংখ্যা ১১ )... সে হোল 'বাদরা'।তার বাবা 'নন্দু' ছিল ভৈঁরব সিং এর ডান হাত... পুলিশের গুলি লেগে মৃত্যুর আগে সে তার ছেলে বাদরা কে শুধু দিয়ে যায় একটি সংকেত... যার সমাধান করতে পারে একমাত্র বাহাদুর...
এবারের গল্প : তেজ সিং ছিল বাহাদুরের বাবার ডানহাত, ভায়রো সিং এর মৃত্যুর পর সে হয় দলের নেতা... পরে তার হয় জেল... একদিন জেলের ভিতর তাকে হত্যা করতে উদ্যত হোল কিছু দুষ্কৃতি, হাসপাতালে সে বাহাদুর কে ডেকে দিয়ে গেলো গুপধনের হদিস, মরুভূমির ভিতরে কোথাও আছে লুকানো... তারপর...।

আগের দুটি পোস্টের কিছু সৃতি আপনাদের মনেকরিয়ে দেবার জন্য  আবার দিলাম ।




 
বাহাদুরের বাবা ভৈরব সিং পুলিশ চীফ বিশালের গুলিতে মারা পড়লো । তার লুকানো বিপুল ঐশ্বর্য কোথায় কেউ যানেনা ! এদিকে গ নি বা চালাতে গেলে চাই প্রচুর টাকার ! এর মদ্ধে বাহাদুরের হাতে পৌছালো দুই খণ্ড ম্যাপ... তারপর।



বাহাদুরের বাবা ভৈঁরব বা ভইরো সিং তার লুণ্ঠন করা সম্পদ তিন ভাগে ভাগ করে লুকিয়ে রাখে ... ৩০০ নং ইন্দ্রজালে আমরা দেখতে পাই প্রথম ভাগের গুপ্তধন কি ভাবে বাহাদুর ও বেলা উদ্ধার করলো... এই দ্বিতীয় ভাগের কথা মাত্র একজন জানতো... সে হোল 'বাদরা'।তার বাবা 'নন্দু' ছিল ভৈঁরব সিং এর ডান হাত... পুলিশের গুলি লেগে মৃত্যুর আগে সে তার ছেলে বাদরা কে শুধু দিয়ে যায় একটি সংকেত... যার সমাধান করতে পারে একমাত্র বাহাদুর ।










Sunday, January 21, 2018

Post # 632 Bengali Indrajal Comics Vol.21 No.40

                                                                       ডাউনলোড করুন
                                                              স্ক্যান ও এডিট - পিব্যান্ডস

                                                          


বিখ্যাত ধনী রমণী 'ওয়াণ্ডা' ও পুলিশ অফিসার 'বারিও'র জাঁকজমক পূর্ণ বিয়েতে আমন্ত্রিত হোল  'কেরি ড্রেক' ও তাঁর স্ত্রী 'মিন্ডি' । কিন্তু বিয়ের দিন অপহৃত হোল ওয়াণ্ডা , ক্যাপ্টেন ম্যাক ও উইলি নামে দুই ভাঁড় অপহরণ করলো তাকে... মুক্তিপণ ৫ লক্ষ ডলার... তারপর.........।   

 










 

অদ্ভুত কমিক্স কথাঃ

মেদিনীপুর থেকে প্রকাশিত  কমিকস্‌ , একটি মাত্র প্রকাশ পায়, কেউ হয়তো নিজের সখ মেটাতে করে ছিল, ইন্দ্রজাল কমিকসে্‌র নকলে করা অলঙ্করণ, তবে পড়লে খারাপ লাগবেনা... ব্লগে অবশ্য দেওয়া আছে , লেবেল এ গিয়ে স্পাইডার কমিকস্‌ এ ক্লিক করে বইটি ডাউনলোড করুন । 

  
 
   

Saturday, January 20, 2018

Post # 631 Bengali Indrajal Comics Vol.21 No.39

                                                                         ডাউনলোড করুন
                                                                  স্ক্যান ও এডিট - পিব্যান্ডস


ডায়নার মাথার দাম ধার্য হোল ১০০ মিলিয়ন ডলার , মুক্তিপন দিচ্ছে মিঃ ওয়াকার... এর পর বেতালের প্রবেশ উগল্যান্ডে ... আজ এই গল্পের শেষ পর্ব, সঙ্গে রিপ কার্বির অসাধারন গল্প ছোট্ট গোয়ালিনী ... সঙ্গে থাকুন । 

















অদ্ভুত কিছু কমিক্স কথাঃ



২০০৩ এ বই মেলায় প্রকাশিত দিলিপ দাসের ২৯০ পাতার কমিকস্‌ সংকলন, মজার ও সিরিয়াস দুই রকম কমিকস্‌ নিয়ে শিল্পী প্রকাশ করেছিলেন এই বইটি, বর্তমানে পুরানো বইয়ের 'ডেরায়' ছাড়া পাওয়া যায়না।



Friday, January 19, 2018

Post # 630 Bengali Indrajal Comics Vol.21 No.38


                                                                      ডাউনলোড করুন
                                                               স্ক্যান ও এডিট - পিব্যান্ডস


 অপহৃত ডায়নার সন্ধানে বেতালের অভিযান শুরু... জেনারেলের প্রাসাদে বেতালের প্রবেশ  এবং  ডায়না দ্বারা জেনারেল মেঝেতে নিক্ষেপিতো... ঠিক 'তারাকিমোর শয়তান' গল্পের পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাবে  ...। 







অদ্ভুত কিছু কমিক্স কথাঃ

গল্পের নাম,'ঐন্দ্রজালিক'বেরিয়েছিল শরৎ সাহিত্য ভবনের বার্ষিকী মনোরথ
এটি 'লর্ড লিটনের' একটা গল্পের ভাবানুবাদ। 
১৯৭০, সম্পূর্ণ বিদেশী গ্রাফিক নভেলের কায়দায় শ্রীহেমেন্দ্রকুমার রায়ের ভৌতিক উপন্যাস "গা ছম ছম করে" বইয়ের থেকে করা গ্রাফিক নভেল, বইটির বিশেষত্ব হোল গল্প লেখায় কিছুটা ছবিতে কমিকস্আকারে কিছুটা করে পড়তে হবে...অলঙ্করন ক্যালিগ্রাফি - শ্রী আজিত গুপ্ত, ৮৫ পাতার হার্ডবোর্ড বাধাই ১৯৭০ সালের বই টি এখন বিরল