Monday, February 6, 2017

Post # 559 Bengali Indrajal Comics Vol.20 No.26

                                                                          ডাউনলোড করুন





 






কমিকস্‌ নিয়ে অনেক মান অভিমান তর্কা তর্কী ভুল বোঝা বুঝি থাকলেও শেষ পর্যন্ত এই বই মেলায় কিন্তু কমিকস্‌ এর রম্ রমা...মনে হবে ৮০ দসক বুঝি আবার ফিরে এসেছে...

হরর্‌ কমিকস্‌




বুক ফার্মের নতুন কমিকস্‌ এক অসাধারন গ্রাফিক নভেল...বইমেলায় ফাটা ফাটি বিক্রি হয়েছে এবার ...



সুক্ষ রসিকতা সঙ্গে দম ফাটা হাসি... পাওয়া যাচ্ছে বলে আমি দারুন খুসি... সপ্তর্সীকে অনেক অভিনন্দন...আরো চাই...








রায় কাচাগ এবার কোলকাতায়... আবার পাওয়া জাচ্ছে...অসাধারন কমিকস্‌ ...
( পঞ্চদশ শতাব্দীর ত্রিপুরার ইতিহাসের বীর নায়ক "রায় কাচাকের" কথা বাংলা সাহিত্যে এখনো অনতিস্রুত গৌড় বঙ্গ,চট্টগ্রাম ত্রিপুরার বিস্তীর্ণ পরিসরে সম্পৃক্ত রায় কাচাকের বীরত্ববাহী সুকৃতি দীর্ঘ বছর ধরে গবেষণা করে নানা তথ্য সংগ্রহের পর ইতিহাসের অবগুণ্ঠন থেকে লোকপ্রিয় এক গিরিবাসির জীবনগাথাকে রেখা-কাব্য চিত্রের অপূর্ব সুষমায় তুলে এনেছেন "অলক দাশগুপ্ত" )

বন্ধু ইন্দ্রনীলের নুতন উপহার













আনন্দ  পাবলিশার্স এর নুতন কমিকস্‌



অয়ন এর এই কমিকস্‌ টি বইমেলায় সর্বাধিক বিক্রিত ।

Saturday, December 31, 2016

Post # 558 Bengali Indrajal Comics Vol.20 No.25

                                                                        ডাউনলোড করুন














এবারের কলকাতা বইমেলাতে "বুকফার্ম" ও টিম "কমিক্স ও গ্রাফিক্স" থাকছে ৩১৪ নম্বর স্টলে। সাথে থাকছে এখনো পর্যন্ত প্রকাশিত সবকটি বই ও পত্রিকা।
আমরা আপনাকে একজন মননশীল ও সেনসিটিভ পাঠক হিসাবে গুরুত্ব দিয়ে থাকি ও কিছু কথা আপনার সামনে তুলে ধরতে চাই।
একসময়ের বহুল প্রচলিত ও বিখ্যাত দুটি প্রোজেক্ট আমাদের হাত ধরে ফিরে আসবে আগামীদিনে, সেই দুটি হচ্ছে "ইন্দ্রজাল কমিকস" এবং "রোভার্সের রয়"। এত বড় প্রোজেক্ট শুরু করার আগে আমরা আপনার কাছ থেকে কিছু সাজেশন আশা করি, ২০১৭ সালের পাঠক কি মোড়কে এগুলিকে দেখতে চায় সেটা আপনার সাথে আলোচনার মধ্যে দিয়েই আমরা ঠিক করব।
এছাড়া বুকফার্ম খুব তাড়াতাড়ি দুটি মাসিক পত্রিকা প্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার মধ্যে একটি শিশু ও কিশোর সাহিত্যধর্মী ও অন্যটি পরিনতমনস্ক পাঠকদের উপযোগী। সেই বিষয়ক আলোচনা করা হবে।সেই পত্রিকার জন্য লেখক ঠিক করার কাজ চলছে।
আপনি যদি লেখালেখি করে থাকেন তবে যোগাযোগ করুন। ১-রহস্য / থ্রিলার, ২- গোয়েন্দা, ৩- হিস্টোরিকাল, ৪-ভৌতিক, ৫- পৌরানিক, ৬-ধর্ম, ৭- খেলা, ৮-বিজ্ঞান, ৯-কল্পবিজ্ঞান, ১০- রম্যরচনা এই দশটি বিষয় নিয়ে যদি আপনি কিছু লিখে থাকেন তো যোগাযোগ করুন আমাদের সাথে। ইনবক্স করতে পারেন ও 9733008891 নম্বরে হোয়াটস অ্যাপ করতে পারেন। আমরা বইমেলায় আছি ৩১৪ নম্বর স্টলে।
এটা জেনে রাখবেন যে বুকফার্ম কোন রকম সেল্ফ স্পন্সরড বই করে না অর্থাৎ আপনার লেখা ছাপাতে বা আপনার বই করার জন্য বুকফার্ম কোন টাকা নেয় না। এই ক্ষেত্রে আপনার লেখার কোয়ালিটি এক ও একমাত্র বিচার্য, আপনার লেখা যদি আমাদের সম্পাদকমণ্ডলী দ্বারা সিলেক্টেড হয় তবেই আপনার লেখা ছাপা হবে।
কোন লেখক বা রিসার্চার যারা বুকফার্মের সাথে কাজ করবে বা যাদের লেখা মনোনীত হবে তাদেরকে আমাদের তরফ থেকে সাম্মানিক অর্থ দেওয়া হবে ও নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম টেকনিকাল সাপোর্ট করা হবে।
তাই প্রত্যেকের কাছে অনুরোধ বইমেলাতে আসুন, আমাদের ৩১৪ নম্বর স্টলে আসুন, বই দেখুন ও আলোচনায় অংশ নিন। আমরা বিশ্বাস করি আপনার প্রপার সাজেশন আমাদের আগামী দিনের পাথেয় হবে ও আমরা আপনাদের হাতে আরো উন্নততর বই তুলে দিতে পারব।
ধন্যবাদ
বুকফার্ম এবং টিম কমিক্স ও গ্রাফিক্স।







Friday, December 30, 2016

Post # 557 Bengali Indrajal Comics Vol.20 No.24

                                                            Download



 
সন্ত্রাসবাদি দের গুলিতে নিহত হোল এক রাষ্ট্রদুত...কিন্তু ধরা পড়ে গেলো কয়েকজন, সন্ত্রাসবাদি দের নেতা পাবলো তার দলের কয়েক সঙ্গি কে ছাড়াতে হেলিকপ্টার সুদ্ধু পনবন্দী করলো ডায়না ও তার বাচ্চাদের... পাইলটের সঙ্গে কথাবলে বেতাল বুঝতে পারলো বিপদের কথা... আজ ডাউনলোড করুন বেতালের রুদ্ধশ্বাস কমিক্স...






 
ঢাকা কমিক্সের স্রষ্টা ও কর্নধার “মেহেদী হক’ ভাই...কমিক্সের টানে ছুটে এসেছেন ওপার বাংলা থেকে এপার বাংলায়, পেলেন ‘নারায়ন দেবনাথ’ পুরস্কার,




 

(২৮ ডিসেম্বর ২০১৬)
কমিক্স ও গ্রাফিক্স “কালেক্টর এওয়ার্ড” ২০১৬ ...লাইফ টাইম অ্যাচিভমেন্ট ...স্বয়ং কমিক্সের ঈশ্বরের থেকে...



সুব্রত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে...আনন্দমেলায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবুর সব উপন্যাসের ইলাসট্রেসন করতেন একসময়,। শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়ের সাথে আংশিক টিম কমিক্স ও গ্রাফিক্স !


 
বই হাতে নিয়ে মন ভরে গেছে :)
৪৫০ পাতার বই ; ৪০টি কমিক্স , ১৯টি প্রবন্ধ , ৪০ পাতা রঙ্গিন পাতা ছবি , অসংখ্য দুষ্প্রাপ্য অলংকরণ , ঝকঝকে প্রিন্ট , উৎকৃষ্ট পাতা আর দুর্দান্ত বাইন্ডিং।
ব্যাস আর কি চাই !!!
তার আর দেরি না করে চটপট সংগ্রহ করে ফেলুন।
দাম ৪৯৫ টাকা।
কলেজ স্ট্রিটে ২০% ডিস্কাউন্টে পাবেন ৩৯৬ টাকায়।
প্রাপ্তিস্থান - কলেজ স্ট্রীটের পাতিরাম, দে'জ পাবলিশিং এ পাওয়া যাবে।
অন লাইনে (search করুন comics-o-graphics দিয়ে) পাওয়া যাবে

Tuesday, December 27, 2016

Post # 556 Bengali Indrajal Comics Vol.20 No.23

                                                           Download



আজ বাজ সায়ার এর এক অসাধারন গল্প, আর তেমন অসাধারন অলঙ্করন...।







সঙ্কলক আমি ও স্বাগত।                                                                     
এসে গেল  বুক ফার্মের গ্রাফিক্স নভেল...।

Monday, December 26, 2016

Post # 555 Bengali Indrajal Comics Vol.20 No.22

                                                           Download











প্রথমেই  বন্ধুদের জানাই ইংরাজি নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। "কমিক্স ও গ্রাফিক্স" পত্রিকার প্রথম সংখ্যার হাত ধরে ২০১৫ সালের অক্টোবর মাসে আমাদের প্রকাশনা "বুকফার্ম" আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু করেছিল। তারপর জানুয়ারি ২০১৬ তে' বাঙ্গালীর দুষ্প্রাপ্য শিকার অভিযান ,এপ্রিল ২০১৬ তে কমিক্স ও গ্রাফিক্স২, 'নির্বাচিত বিষয় কার্টুন' ও রাতবিরেতের রক্তপিশাচ'-এর পর ২০১৬ সালের ডিসেম্বর মাসে কমিক্স ও গ্রাফিক্স ৩ আত্মপ্রকাশ করেছে।
এই এক বছরের সামান্য কিছু বেশি সময়ে "বুকফার্ম" যেভাবে পাঠকদের কাছ থেকে উৎসাহ ও পন্ডিত মহলের সমাদর পেয়েছে তাতে আমরা ভীষণ ভাবে কৃতজ্ঞ। অগ্রণী সংবাদপত্র আমাদের বইয়ের রিভিউ প্রকাশ করেছে, এ আমাদের বিরাট প্রাপ্তি। নারায়ন দেবনাথ, অনুপম রায়, ব্রাত্য বসু, সন্দীপ রায় প্রমুখ বিশিষ্ট জনের প্রশংসা আমাদের পরম পাওয়া।
পাঠক ও বিদ্বজ্জন মহলের এই অনুপ্রেরনা আমাদের আরো নতুন কিছু করার উৎসাহ যোগাচ্ছে, এর ফলস্বরুপ আমরা আরো কিছু নতুন ও অভিনব বিষয় নিয়ে কাজ করার পথে এগিয়ে চলার চিন্তাভাবনা করছি।
আজকাল ফেসবুকে বাংলা সাহিত্য চর্চা চলছে এবং প্রতিভাবান লেখকদের জন্য এটা সত্যিই একটা ভালো প্ল্যাটফর্ম। আলাদা ভাবে কারো নাম করছি না কিন্তু ফেসবুকের কিছু লেখা গুনগত মানে নামীদামী লেখকদের কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারে বলেই ধারণা। ফেসবুক সাহিত্য চর্চায় বিভিন্নরকম চমকপ্রদ বিষয় ও ভাবনা নিয়ে এই সব লেখা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে বলেই আমার বিশ্বাস।
যদি কোন সাহিত্যকমী বা যারা ফেসবুকে সাহিত্যচর্চা করেন তারা যদি মনে করেন আমাদের সাথে একসাথে কাজ করতে চাইবেন তবে ইনবক্স করুন। আপনি যে কোন রকম লেখা লিখতে পারেন সে ইতিহাস/ স্পোর্টস/ কবিতা/ ধর্ম/ সামাজিক থেকে শুরু করে যে কোন বিষয় নিয়েই লিখতে পারেন। শুধু মনে রাখবেন বুকফার্মের সাথে কাজ করার জন্য কেবলমাত্র 'লেখার গুনগত মান' বিচার্য হবে।
বুকফার্ম থেকে আপনার লেখা প্রকাশ করার জন্য আপনার তরফ থেকে কোন রকম আর্থিক ইনভেস্টমেন্ট দরকার পরবে না, বরং আপনার লেখা মনোনীত হলে আমাদের তরফ থেকে আপনাকে সাম্মানিক প্রদান করা হবে যা আমরা আমাদের প্রথম আত্মপ্রকাশ করার মঞ্চে ঘোষণা করা হয়েছিল। মাথায় রাখবেন আগামী প্রতিটি সংখ্যার প্রতিজন লেখক বুকফার্মের তরফ থেকে যে সান্মানিক দেওয়া হবে তা চলতি মার্কেটের থেকে বেশি।