Saturday, January 17, 2015

Post # 346 Obhisopto Murty by Rajkumar Moitra


                                                                     ডাউনলোড করুন     
                                                         



 যেটা আগে পোস্ট করবার কথা সেটা পরে পোস্ট করলাম,আসলে রাজকুমার মৈত্রের দেবগিরীর দানব আগে পোস্ট করা হয়েছে, ঐ গল্পের সুত্র এই গল্পটি! অভিসপ্ত মূর্তির প্রকাশকাল ফাল্গুন ১৩৭১-মাঘ ১৩৭২। অলঙ্করন সব নারায়ন দেবনাথের করা। বহু পাঠকের বহুদিন ধরে দাবি ছিল এই গল্পটির জন্য (বিশেষ করে কুন্তলদা),দেওয়া সম্ভব হতনা যদিনা মিঃ ওয়াকার ৩-৪ টি শুকতারা স্ক্যান করে দিত,সেখানেও সমস্যা, ওর সব শুকতারা গুলি ছিল বাঁধান, অনেক কষ্টে স্ক্যান করা হোল, আশাকরি পড়তে অসুবিধা হবেনা ! 

নারায়নবাবুর অসাধারন অলঙ্করন




Tuesday, January 13, 2015

Post # 345 Bhisswalochoner Bagra Sikar by Tamal Bhattacharya

                                                                     ডাউনলোড করুন






কোন 'অলংকরণ' দেখে রবীন্দ্রনাথের সহজ পাঠের ছবি গুলির কথা মনে পড়ছিল! কোন  ছবি বা দেখে মনে হচ্ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পে এই রকম সব ছবি থাকলে কি ভালোই না হতো (অদ্ভুতুড়ে  সিরিজ এ), কোনটা রাজনৈতিক কার্টুন,ব্যঙ্গাত্মক ছবি কোনটা, কোনটা বা সিরিয়াস ছবি ও  প্রচ্ছদ অলংকরণ ! চিত্ররথ কমিকস্‌ এ ওনার কমিকস্‌ বই “ভীষ্মলোচনের ব্যাঘ্র শিকার” দেখে অবাক হলাম,কথা হচ্ছিল পূর্ব সিঁথি বকুলতলায় একটা চায়ের দোকানে বসে শিল্পি তমাল ভট্টাচার্যর সাথে, সঙ্গে ছিল বন্ধু শান্তনু ঘোষ, ওর থেকেই শিল্পী তমালদার ঠিকানা পাই,শান্তনুর খুবই কাছের লোক যেনে দেখা করবার বাসনা হয়েছিল। ‘কিঞ্জল’ পত্রিকায় ‘নারায়ন দেবনাথ’ সংখ্যায় ওনার কার্টুন প্রথম দেখে অবাক হয়েছিলাম  !
শুনছিলাম তমালদার জীবন যুদ্ধের কাহিনী, এই রকম প্রতিভাবান শিল্পীরা আমাদের দেশে কতো অসহায় !
তমালদা ১৯৮৮ সালে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে (পার্ক ষ্ট্রীট) পাশ করেন তখন ওনার বয়স ২৩ বছর মাত্র, পাশ করে ‘কেরিয়ার’ শুরু করেন বইয়ের প্রচ্ছদ ও ভিতরের অলঙ্কারক হিসাবে। নিউবেঙ্গল প্রেস,বশাক বুক স্টল ,নির্মল বুক এজেন্সি,ন্যাশনাল বুক  এজেন্সি, দীনেশ চট্টোপাধ্যায়ের পরিচালিত কিশোরভারতি  ইত্যাদি প্রকাশনা সংস্থায় কাজ করেছেন দীর্ঘ দিন । ১৯৯২ সালে তমালদা প্রথম তাঁর কমিকস্‌ “ভীষ্মলোচনের ব্যাঘ্র শিকার”( চিত্ররথ কমিকস্‌) বের করেন,এরপর কোলকাতা দূরদর্শন এ ‘রঙ্গ তামাশা ‘অনুষ্ঠানে ওনার অলংকরণ ব্যাবহার হয়। ২০০৩ সালে টাইম্‌স অফ ইন্ডিয়ার ‘কোলকাতা পেজে’ ওনার কার্টুন বের হতে থাকে ...সঙ্গে ওনার প্রিয় কার্টুনিস্ট বিখ্যাত  ব্যক্তিত্ব “রেবুতি ভূষণ ঘোষ”...পর পর কার্টুন করতে শুরু করেন দি টেলিগ্রাফ   ,অমৃতবাজার,আজকাল,সোনার বাংলা,গণশক্তির মতো পত্রিকায়। এখন সংবাদ মাধ্যম গুলি কার্টুন ছাপা বন্ধ করার দরুন ওনার মতো কার্টুনিস্ট দের এই শিল্প আর আমাদের সামনে আসেনা। প্রসঙ্গত বলাযায় অতীতে চণ্ডী লাহিড়ী,অমল চক্রবর্তী,কুট্টি দের মতো কার্টুনিস্ট দের কাজ আমরা  আর আনন্দবাজার, যুগান্তর পত্রিকার প্রথম পাতায় দেখতে পাইনা।
বর্তমানে তমালদার এক দুই পাতার কমিকস্‌ স্ট্রিপ “গুবলে” আমরা গণশক্তি পত্রিকায়  দেখতে পাই শেষ ১২ বছর ধরে, বর্তমানে শিল্পি গণশক্তি পত্রিকায় কালচারাল রিপোর্টার হিসাবে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেন।
কথা বলতে বলতে বৃষ্টি কমে এসেছে চা’য়ে আসক্তি না থাকলেও তমালদার দেওয়া ‘চা’ প্রত্যাখ্যান করতে পারলাম না । এবার আমাদের ওঠার পালা, চা’য়ে শেষ চুমুক দিতে দিতে ভাবছিলাম তমালদার মত শিল্পি দের জন্য কি কিছু করা যায়না ?    


ন্যাশনাল বুকএজেন্সির বইয়ে শিল্পীর কভার









সাধারন ছবি

সাধারন ছবি

সাধারন ছবি

সাধারন ছবি

























ছোটদের বইতে































রাজনৈতিক কার্টুন

















রাজনৈতিক কার্টুন















কিঞ্জল পত্রিকায় নারায়ন দেবনাথ সংখ্যায় তমালদার কার্টুন






















সিরিয়াস ইলাসট্রেশন




রাজনৈতিক কার্টুন

রাজনৈতিক কার্টুন





সাধারন কার্টুন

সাধারন কার্টুন





ব্যঙ্গাত্মক ছবি

ব্যঙ্গাত্মক ছবি




ব্যঙ্গাত্মক ছবি

রাজনৈতিক কার্টুন

Saturday, January 10, 2015

Post # 344 Bhoyer Mukosh by Harinarayan Chattapadhay

                                                               ডাউনলোড করুন





শুকতারার অসাধারন ধারাবাহিক গল্প গুলো মানেই নারায়ন দেবনাথের অলঙ্করন। একসময় যারা অপেক্ষা করে থাকতেন মাসের প্রথমে কবে শুকতারা পোস্টম্যান বাড়িতে জানালা দিয়ে ছুড়ে দিয়ে যাবে, কখন গল্পের বাকি টুকু ও সঙ্গে অসাধারন ছবি গুলি পড়তে ও দেখতে পাবে ! তাঁদের যৌবনের সেই সৃতির উদ্দেশে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ।
সৃষ্টি স্রষ্টাকে হারমানিয়েছে

Monday, January 5, 2015

Post # 343 Bhai Boon by Rabidas Saharoy

                                                                        ডাউনলোড করুন
              
  








কিশোরদের জন্য রবিদাস সাহারায়ের বিখ্যাত উপন্যাস 'ভাই বোন' প্রথম প্রকাশ পায় শুকতারায় আশ্বিন ১৩৮১ থেকে । মা'য়ের মুখ থেকে শুনি এটি খুব জনপ্রিয় হয়ে ছিল সেইসময়, পরে উজ্জ্বল সাহিত্য মন্দির থেকে বই আকারে প্রকাশ পায়, বর্তমানে ছাপানেই বহুদিন ।
উপরের সব ইলাসট্রেসন্‌ এক জনের মনে হোলেও আসলে 'হেডার' ছবি টি প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ও ভিতরের সব অলঙ্করণ নারায়ণ বাবুর ! গুরু ও শিষ্যের যুগলবন্দী এই উপন্যাসে লক্ষ করাজায় ।  অপূর্ব সব ছবির সম্ভার, মনে হবে কেউ কারো থেকে কম যাননা ।




































আমরা থাকছি ! আপনারাও আসুন । নন্দনের পাসেই আকাদেমি মঞ্চে ! আমি শান্তনু ঘোষ,সোমনাথ, মিঃ ওয়াকার, পি-ব্যান্ডস,সবাই আছি ! প্রবেশ অবাধ । 

Sunday, January 4, 2015

Post # 342 Mukti Pelo Ratanlal by Moyukh Choudhuri

                                                                     ডাউনলোড করুন

আজ থাকলো শুকতারার কভারের ময়ূখ চৌধুরীর দ্বিতীয় কমিকস্‌ ।"সূত্রধর গুপ্ত"  ছদ্ম নামে করে ছিলেন এই কমিকস্‌ টি । গল্পের বিষয় বস্তু ভূতুড়ে গাড়ি ও একটি মেয়ে !