Sunday, May 25, 2014

Post # 263 Bengali Indrajal Comics No.244

                                                                           ডাউনলোড করুন



হাই কোয়ালিটি পি ডি এফ আপডেট ১৯.০২.২০২৬
আইবেক্সের এই গল্পটি দুর্দান্ত গল্প গুলির ভিতর একটি । বই টি আমার সংগ্রহতে অনেক পরের দিকে আসে, ২০০১ সাল নাগাদ পাই ।  আশা করি কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পোস্টে আপনাদের আক্ষেপ অনেকটা ঘুচবে।  
                                                       
                                                          

                                                         



Saturday, May 24, 2014

Post # 262 Bengali Indrajal Comics No.243

                                                                           ডাউনলোড করুন
                                                                  

হাই কোয়ালিটি পি ডি এফ আপডেট ০৭.০৬.২০২৫
"ভৌতিক নগর" বই টা খুব ছোটবেলায় বাড়িতে ছিল,সম্ভবত আমার জ্যাটা মশায় কিনে দিয়ে ছিল, পরে বই টা কোথায় যেন হারিয়ে যায়,এই বই টা আবার বছর ৪ আগে খুঁজে পাই শিয়ালদার ফুট পাথে এক দোকানে।ছোটোবেলায় ছবি গুলো দেখিয়ে আমার মা গল্প টা বোলতো, তখনো আমার অক্ষর জ্ঞান হয়নি।  "ক্ষুদে জো" কে দেখে যারপরনাই রোমাঞ্চিত হতাম,এখন যেন আর  অতোটা রোমাঞ্চিত হই না। দেখার সেই চোখ  কোথায় হারিয়ে গেছে !!!
                                                

                                                         

                                                          
                                                          

Saturday, May 17, 2014

Post # 261 Sudhindra Nath Raha's Sedar Boner Hatchani

                                                                          ডাউনলোড করুন


আজ ১৩৮০ ফাল্গুন সংখ্যা(যে সংখ্যা থেকে শুকতারা ছোট থেকে বড় হোল)  থেকে একটি ভৌতিক গল্প দিলাম, লেখক সুধিদ্রনাথ রাহা। অসাধারন ছবি গুলোর ইলাসট্রেটার "শক্তিময় বিশ্বাস" ।

Friday, May 16, 2014

Post # 260 Noroker Prohori By Mayukh Choudhury

                                 
                                                                       ডাউনলোড করুন



 
 নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত শিল্পী শ্রী ময়ূখ চৌধুরীর এই বই টি তে ছিল চার টি গল্প ও এক টি কমিকস্‌ । অলংকরণে তাঁর হাত যেমন ছিল পটু সঙ্গে লেখনি ও ছিল উচ্চ মানের... ভাষার দখল ছিল অসাধারন।









-


Thursday, May 15, 2014

Post # 259 Bengali Indrajal Comics No.242

                                                                              ডাউনলোড করুন
                                                                       
 হাই কোয়ালিটি পি ডি এফ আপডেট ০৭.০৬.২০২৫
 
 "মৃতের প্রতিজ্ঞা" প্রথম কপি টা পাওয়ার পিছনে একটা গল্প আছে, আমাদের ইস্কুল এ টিচারস্‌ রুমের টেবিল এ সব স্যার দের একটি করে ড্রয়ার থাকতো, স্যারেরা সেন চক্ষু তে ক্লাস এ এসে দেখত কোন  কোন  ছাত্র ইন্দ্রজাল কমিকস্‌ এনেছে, ধরা পড়লে সোজা টিচারস্‌ রুমের টেবিলের ড্রয়ার। আমি ও আমার মামাতো ভাইএর ছিল টিচারস্‌ রুমে অবাধ যাতায়াত। কারন আমার মামা (আর ওর বাবা) ইংলিশের টিচার, আমরা দুই ভাই বাটপাড়দের উপর চুরি করতাম,  সকাল ১০ মধ্যে ইস্কুল এ ঢুকে চলতো অভিজান। এই বই টা সেই ভাবেই পাওয়া।  এই গল্প টা সিনেমা করলে দারুন হতো।