Monday, February 3, 2014

Post # 179 Bengali Indrajal Comics No.173


                                                                          ডাউনলোড করুন
                                                                    
   হাই কোয়ালিটি পি ডি এফ আপডেট ০৭.০৬.২০২৫
 
আটে অষ্ট বসু  আমার অনুরোধে ব্লগের জন্য লিখছেন কমিকস গবেষক শ্রী শুভাগত  বন্দ্যোপাধ্যায় ।

আট এ অস্টবসু
----------------
ম্যানড্রেকের অন্যতম প্রধান শত্রু আট এর অক্টোপাসের মত আটটি বাহু বা শাখা ছিল। ম্যানড্রেকের সাথে বিভিন্ন ঘটনায় তাদের সংঘাত হয়েছে, ধ্বংশ হয়েছে এক একটি করে বাহু।

প্রথম বাহু
----------
The Sign of 8 (হোমসের সাইন ইফ ফোর কে মাথায় রেখে নামকরণ ?)
এটি 129তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1969 সালে #77 হিসেবে The Treacherous Gang নামে। বাংলায় #55 রহস্যময় ৮ ।
পরে 1985 সালে V22N39 এ The Claws of Treachery নামে পুনর্মুদ্রণ। বাংলায় ইতিহাসের দুঃস্বপ্ন ।
এই গল্পে ৮ এর প্রথম বাহু ধ্বংস হয়েছিল।

দ্বিতীয় বাহু
-----------
The Trail of 8
এটি 132তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1971 সালে #144 হিসেবে The Mysterious Eight নামে। বাংলায় #122 ৮-এর খপ্পরে ।
পরে 1985 সালে V22N47 এ The Death Knell নামে পুনর্মুদ্রণ। বাংলায় মরণের ডাক ।
এই গল্পে ৮ এর দ্বিতীয় বাহু ধ্বংস হয়েছিল।

তৃতীয় বাহু
-----------
Trail of the Pusher
এটি 151তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1973 সালে #195 হিসেবে Messengers of Death নামে। বাংলায় #173 ৮-এর তৃতীয় বাহু ।
পরে 1987 সালে V24N42 এ The Secret Crime Ring নামে পুনর্মুদ্রণ। বাংলায় গোপন পাপচক্র ।
এই গল্পে ৮ এর তৃতীয় বাহু ধ্বংস হয়েছিল।

চতুর্থ বাহু
-----------
৮-এর চতুর্থ বাহু নিয়ে কোনো গল্প নেই

পঞ্চম বাহু
-----------
এই বাহু নিয়ে দুটি গল্প আছে।

ক) The Bribe
এটি 141তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1972 সালে #163 হিসেবে The False Will নামে। বাংলায় #141 আবার ৮-এর খপ্পরে ।

খ) The Murder Contract
এটি 192তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1987 সালে V24N15 হিসেবে The Sinister Bait নামে। বাংলায় অশুভ প্রলোভন । 

এই গল্পদুটিতেই ৮-এর পঞ্চম বাহু ধ্বংস হয়েছিল।

ষষ্ঠ বাহু
-----------
এই বাহু নিয়ে তিনটি গল্প আছে।

ক) 8
এটি 168তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1979 সালে #327 ও #328 হিসেবে Mandrake Faces the Octon নামে। বাংলায় #305 ও #306 জাদুকরের পরীক্ষা (বাঘার কাহিনীর সাথে) ।

খ) Hojo and 8
এটি 175তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1982 সালে #411 হিসেবে The Sinister World of 8 নামে। বাংলায় #388 গোখরোর নিঃশ্বাস ।

গ) The Executioner from 8
এটি 197তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1988 সালে V25N30 ও V25N31 হিসেবে Claws of the Killer নামে। বাংলায় মরণের থাবা ।

এই তিনটি গল্পেই ৮-এর ষষ্ঠ বাহু ধ্বংস হয়েছিল। কেন এই রকম তিনটি গল্প, তা বলা মুশকিল।

সপ্তম বাহু
-----------
এই বাহু নিয়েও দুটি গল্প আছে।

ক) Dr Dell and 8
এটি 136তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1975 সালে #226 হিসেবে Gigantic Octopus নামে। বাংলায় #204 রাক্ষুসে অক্টোপাস ।
পরে 1986 সালে V23N10 এ The Hideous Underworld নামে পুনর্মুদ্রণ। বাংলায় অন্ধকারের পৃথিবী ।

খ) The Gift from 8
এটি 203তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকসে দুবার, #7 ও #54 হিসেবে এবং কমিক ওয়ার্ল্ডে #37 এ প্রকাশিত হয়েছিল। ততদিনে ইন্দ্রজাল বন্ধ হয়ে গেছে।

এই দুটি গল্পেই ৮-এর সপ্তম বাহু ধ্বংস হয়েছিল।

অষ্টম বাহু
-----------
Return of the Clay Camel
এটি 207তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকসে দুবার, #9 ও #56 হিসেবে প্রকাশিত হয়েছিল।

এই গল্পে ৮-এর অষ্টম বাহু ধ্বংস হয়েছিল।

কিন্তু বেঁচে গেল দলের মাথা অক্টন।

অতঃপর অক্টন
----------------
ক) The Book of Criminals
এটি 211তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকস ডাইজেস্ট এ  দুবার, 1994 সালে #17-#20 হিসেবে, এবং 1998 এ #66 হিসেবে প্রকাশিত হয়েছিল।

এই গল্পে অক্টনএর স্বরূপ প্রকাশ পেলেও সে আবার পালালো।

খ) The Secret Mission
এটি 231তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ভারতেও অন্য কোথাও বেরোয়নি।

এই গল্পে ৮-এর পুনরাবির্ভাব ঘটলেও পরে দেখা যায় অন্য কেউ ৮-এর নাম করে নাশকতামূলক কাজকর্ম করছে।                                 
                                                     



 

ইংরেজী বা হিন্দির ১৯ নম্বর, বাংলায় নাম  জাদুকরের পুতুল’’,খণ্ড-২০সংখ্যা-৪৯
 

Sunday, February 2, 2014

Post # 178 Bengali Indrajal Comics No.172

                                                                        ডাউনলোড করুন
          
হাই কোয়ালিটি পি ডি এফ আপডেট ২১.০৮.২০২৫
                                                              
 বংশানুক্রমে বেতালের অনেক গুপ্ত ঘাঁটি রয়েছে ,ইউরোপের ধ্বংস স্তূপে প্রাচীন প্রাসাদ,নতুন জগতে আমেরিকার দক্ষিন পশ্চিম মরুভূমির মাঝে প্রস্তর স্তম্ভ -নাম ওয়াকারের টেবিল এই গুপ্ত বাসার পত্তন ১৯৪৭ সালে ...লোকে বলে ভূতুড়ে । আজকের গল্প  ওয়াকারের টেবিল নিয়েই ,১০ লক্ষ টাকার গাজা,চরস  ও নিষিদ্ধ মাদক নিয়ে একটি দল ওয়াকারের টেবিলে গিয়ে দরজা ভেঙ্গে ঢুকলো .........  দরজা খুলতেই একটি সুইচ অন হয় রেডিয়ো তে খবর চলে আসে অর্ধেক দুনিয়া পেরিয়ে খুলি গুহায় ...তারপর......                                               

                                                           
                                                             

১৮ নম্বর দি গোল্ডেন প্রিন্সেস বাংলায় প্রকাশিত হয়নি ।

------------------------------------------------------------------------------------







 

 

 

 

 

 ২০১৪ কোলকাতা বই মেলায় গুরুত্বপূর্ণ স্টল গুলো হোল- ১৮৭-পত্র ভারতী, ২৪৬-দে সাহিত্য কুটীর , ২৪৭-দেজ পাব্লিকেসন, ২৫২-আনন্দ পাবলিশার্স, ৪৫২-নিউ বেঙ্গলপ্রেস,৫১৯-লাল মাটি, ৩৮৯-নির্মল বুক এজিন্সি.      

বই মেলার ছবি





এবেরের থিম পেরু  

Saturday, February 1, 2014

Post # 177 Bengali Indrajal Comics No.171


                                                                ডাউনলোড করুন                                                                                        
                                                         
 
 হাই কোয়ালিটি  পি ডি এফ আপডেট ০৭.০৬.২০২৫

 মঙ্গল গ্রহে  খোড়া খুড়ি চলছে ...অমূল্য শুভ্র ধাতু প্লুটোনিয়ামের , ফ্ল্যাশ উইলি কেসি কে নিয়ে আসলো মঙ্গলে সেই কাজ দেখতে ,কিন্তু উইলির অতি ইন্দ্রিয় শক্তি বলছে প্লুটোনিয়াম এখানে নেই যেখানে খোড়া চলছে , এর মধ্যেই ফ্ল্যাশ ও উইলি মঙ্গলের মরু ঝড়ে হারিয়ে গিয়ে অতীতে চলে গেল...তারপর...।
 
                                                             

            
                                         
                                                                                                  
                                                                               

ইংরাজি বা হিন্দির ১৭ নং এর প্রথম গল্পটা ১৪ নম্বর কেবীনের যাত্রী নামে বাংলা ২৭৩ নম্বর ইন্দ্রজাল এ প্রকাশ পায় ২য় গল্প হিসাবে। 




পরবর্তী পোস্ট গুলি