আজ দুই বন্ধু নন্টে ফন্টে কীর্তি কাহিনীর ৪ পর্ব আপনাদের জন্য থাকছে , শৈশবের দিন গুলি এই বই গুলি রঙিন করে রেখেছিল আমাকে ।
আজ দুই বন্ধু নন্টে ফন্টে কীর্তি কাহিনীর ৪ পর্ব আপনাদের জন্য থাকছে , শৈশবের দিন গুলি এই বই গুলি রঙিন করে রেখেছিল আমাকে ।
আজ থাকছে প্রথম দিকের প্রিন্টের তৃতীয় পর্ব ।
আগে ও বলেছি প্রথম প্রিন্ট এর এই বই গুলি ১৯৮২ সালে প্রকাশ হওয়ার পর পরের প্রিন্ট গুলির প্রচ্ছদের রঙের পরিবর্তন দেখা যায় ।
দেব সাহিত্য কুটীরের শেষ পূজা বার্ষিকী আরাধনা (১৩৯১), এর পর ১৩৯২ থেকে শুকতারা পূজা বার্ষিকী প্রকাশ পেতে থাকে ,আজ আরাধনা থেকে শ্রী দিলীপ দাসের একটি কমিকস্ ।
'রুপকথা নয়' প্রথম প্রকাশ শুকতারার পাতায় ধারাবাহিক ভাবে ভাদ্র ১৩৭৩ থেকে শ্রাবণ ১৩৭৪ অবধি ।সেখান থেকে স্ক্যান করে দিলাম ।
আত্মা ও দুরাত্মা প্রকাশ পেয়ে ছিল ফাল্গুন ১৩৮০ তে ,যে সংখ্যা থেকে শুকতারার কলেবর ছোট থেকে বড় হয়ে ছিল ।
রক্তাক্ত মানচিত্র প্রথম প্রকাশিত হয়েছিল দেব সাহিত্য কুটীরের পূজা বার্ষিকী 'অরুণাচল' এ , এই কমিকস্ টি ঐ বই থেকে স্ক্যান করে দিলাম ।
ভাদ্র ১৩৮৯ তে কর্মী ধর্মঘটের কারনে ৫ মাস শুকতারা পত্রিকা বন্ধ থাকার পর ফাল্গুন ১৯৮৯ থেকে বম্বে থেকে বেশ কয়েকমাস শুকতারা পত্রিকা ছেপে আসতে থাকে ,তার ঠিক আগে প্রচ্ছদে শ্রী নারায়ণ দেবনাথের ভয়ঙ্করের মুখোমুখি কমিকস্ চলছিল ও শ্রী সুধীন্দ্রনাথের টারজান ধারাবাহিক ভাবে চলছিল... ফাল্গুন থেকে যখন শুরু হোল তখন প্রচ্ছদে বাহাদুর বেড়াল ও প্রথম ৮ টি সংখ্যায় শ্রী ময়ূখ চৌধুরীর লেখা ও অলংকরণ করা টারজান প্রকাশ পেয়ে ছিল , সেই গল্পগুলি এই সংকলনে রয়েছে , প্রকাশ করে ছিল "নির্মল বুক এজেন্সি"।
কিশোর জ্ঞান বিজ্ঞান পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়ে ছিল এই কমিকস্ টি, পরে বই আকারে প্রকাশ পায় , তবে এই বই টি তে কোন পাব্লিকেসনেরনাম বা প্রকাশ কাল দেওয়া নেই ।
আজ বহু পুরানো কিশোর জ্ঞান বিজ্ঞানের একটি সংখ্যা থেকে শিল্পী শ্রী গৌতম কর্মকারের একটি দুর্দান্ত কমিকস্ থাকছে ।
ক্রিয়া কমিকস্ এর এই সিরিজে মগলি ছাড়াও হনুমান ,ভারতীয় গল্প গুচ্ছ ও তেনালি রমন বাংলা ভাষায় প্রকাশ পেয়ে ছিল ।

আজ আর্কাইভ এ রাখার জন্য ডঃ সায়ন পালের ৪ টি ছোট ছোট কমিকস্ নিয়ে তৈরি করা একটি কমিকস্ দিলাম , এতে শিল্পীর কোন আর্থিক ক্ষতি হবে বলে মনে হয় না ,আর পি ডি এফ শেয়ার করা নিয়ে যাদের সমস্যা তাদের মনে রাখা উচিৎ যে তা হলে পাবলিক লাইব্রেরি গুলি আগে বন্ধ করা উচিৎ । একটি পত্রিকার চার বছরে চারটি বিশেষ সংখ্যায় এই ৪ টি কমিকস্ প্রকাশিত হয়ে ছিল ।
আজ ও শারদীয়া শুকতারা থেকে শিল্পী শ্রী দিলীপ দাসের একটি অসাধারণ কমিকস্ থাকছে ,একটি বিদেশী গল্পের ছায়া অবলম্ভনে এই কমিকস্ টি তৈরি হয়েছিল ।