Friday, June 19, 2020

Post # 961 Bengali Indrajal Comics Vol.27 No.08

                                                                      ডাউনলোড করুন


দারা'র এই কমিকস্‌ দিয়ে শেষ করছি এই দীর্ঘ সাত বছরের সফর... এক ইতিহাসের সমাপ্তি হয়ে ছিল ১৯৯০ সালে ... আর ই কপি হিসাবে আমি শেষ করলাম আর একটি অধ্যায়... দীর্ঘ ৭ বছর ব্লগিং করলাম... অনেক নতুন বন্ধু পেয়েছি... বুক ফার্মের সকলে এক জয়গায় এই ব্লগের হাত ধরেই হয়েছি ... আবার ফিরে আসব ... আজ কেন জানিনা শেষ ইন্দ্রজালের পোস্ট করতে চোখে জল এসে যাচ্ছে... 
যাই হোক কিছু শেষ হলে আবার নতুন কিছু শুরু হয়।












Thursday, June 18, 2020

Post # 960 Bengali Indrajal Comics Vol.27 No.07

                                                                       ডাউনলোড করুন


এই সংখ্যা টি হোল শেষ সংখ্যার আগের সংখ্যা... এই সংখ্যা থেকে দাম বেড়ে হোল ৬ টাকা...আর ম্যানড্রেকের ও শেষ গল্প... 
হ্যারিসন ইউ তে জাদু প্রদর্শনী তে যাবার পথে কি ঘটে ছিল তা আপনারা খণ্ড ২৭ সংখ্যা ৪ এ পড়েছেন... সেই কেমিস্ট মাদাম সার- সি'র হাত থেকে রক্ষা পেয়ে ম্যানড্রেক ও লোথার  হ্যারিসন ইউ তে জাদু প্রদর্শনীকরলো... তারপর আর এক বিপত্তি... এখনি ডাউনলোড করুন ......
আজ পুরানো সংখ্যার ৬ ও ৭ নং সংখ্যা পি ডি এফ করে দেওয়া হয়েছে... সকলে এবার ফোন থেকেও  ডাউনলোড করতে পারবেন । 








Wednesday, June 17, 2020

Post # 959 Bengali Indrajal Comics Vol.27 No.06

                                                                      ডাউনলোড করুন



   এই সংখ্যা টির বিশেষত্ব হোল ইন্দ্রজালে এই একটি মাত্র সংখ্যার উপরের 'লেবেল' সাদা রঙে করা হয়ে ছিল... তা ছাড়া এই শেষের দিকের সংখ্যা গুলির প্রচ্ছদের 'লোগো' গুলি কালো রঙের...

ওয়াকারের টেবিল নিয়ে আগে আপনারা অনেক কমিকস্‌ পড়েছেন... আজ এই শেষ লগ্নে সেই  ওয়াকারের টেবিল নিয়ে শেষ গল্প পড়ুন... কিছু দুষ্কৃতি ৬ জন কে হত্যা করে ওয়াকারের টেবিলের কাছে বালি চাপা দিয়ে গন কবর দেয়... তার পড়তে ডাউনলোড করুন ...
      
ইন্দ্রজাল প্রথম ১ - ৫ এর পি ডি এফ করা হয়ে গেছে ... সকলে ডাউনলোড করতে পারেন । 






Tuesday, June 16, 2020

Post # 958 Bengali Indrajal Comics Vol.27 No.05

                                                                    ডাউনলোড করুন








বাংলার অনুবাদ সাহিত্যে তিনি কি সেরা দের মধ্যে একজন ছিলেন ? একদম না, তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ । তাঁর অনুবাদের সংখ্যা ৫৫০ উপর(নিজের নামে, ছদ্ম নাম ছাড়াই) ,তিনি শুধু অনুবাদক ছিলেন না...তাঁর মৌলিক গল্প ও উপন্যাসের সংখ্যা প্রায় ১৫০... ছদ্মনামে ও করেছেন অসংখ্য অনুবাদ ও উপন্যাস । সব্যসাচী ছদ্ম নামে করেছেন টারজানের একের পর এক মৌলিক উপন্যাস, প্রথম জীবনে ছিলেন নাট্যকার, তাঁর লেখা ৫০ টির মতো নাটক অভিনীত হয়েছে বিভিন্ন মঞ্চে। ...পরিতাপের বিষয় তিনি তাঁর মৃত্যুর ৩ মাস আগে 'কালিদাস রায়' পুরস্কার পান। তাঁর লেখা শ্রেষ্ঠ ত্রিশ টি Science Frictions এর গল্প ও পাঁচ টি মৌলিক ভৌতিক গল্প ও উপন্যাস নিয়ে বুক ফার্মের নিবেদন 'শ্রী বৈজ্ঞানিক সমগ্র' । শ্রীবৈজ্ঞানিক সমগ্র - সুধীন্দ্রনাথ রাহা (দাম - ৩৩০ টাকা) এই প্রথমবার সায়েন্স-ফিকশন ও 'মৌলিক' ভৌতিক কাহিনী দুই মলাটে.... ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত...... এই বইটার ভৌতিক কাহিনী নিয়ে অনেক পাঠক জানতে চাইছেন এই কাহিনী 'সুধীন্দ্রনাথ রাহা - ভয় সমগ্রে' আছে কিনা ? এই কাহিনীগুলিও অনুবাদ কিনা ? পাঠকদের জ্ঞাতার্থে জানাই সুধীন্দ্রনাথ রাহার এই ভৌতিক কাহিনীগুলি 'মৌলিক' ভৌতিক কাহিনী এবং এই কাহিনীগুলি ৫০ বছর আগের হারিয়ে যাওয়া সুধীন্দ্রনাথ রাহার দুষ্প্রাপ্য 'অগ্রন্থিত' লেখা। এই কাহিনীগুলি 'সুধীন্দ্রনাথ রাহা - ভয় সমগ্রে'র অন্তর্ভুক্ত নয়। কাহিনীগুলি হল - ১) ভৌতিক কুকুর ২) মোড়ের দোকান ৩) রাক্ষসীর পূজা ৪) অশরীরী স্নেহ ৫) অশরীরী ঈগল এছাড়াও রয়েছে ৩০টি সায়েন্স-ফিকশন কাহিনী। বইটি পাওয়া যাবে হবে ১০ই জুন (বুধবার) কলেজস্ট্রিট এবং অনলাইনে বইগুলি কলেজস্ট্রিটে পাওয়া যাবে - - দে'জ পাবলিশিং- দে বুক স্টোর (দীপুদা)- আদি দে বুক স্টোর - অরণ্যমন- ধ্যানবিন্ধু সহ সর্বত্র। টেলিফোন সহায়তা: 'বুক ফার্ম সুমিত @কলেজ স্ট্রিট' contact 7044036476. ------------------------------------------- #অনলাইনে বই পাবার লিংক - ১) #রিডবেঙ্গলি বুকস - https://readbengalibooks.com/index.php ২) #বই_চই - https://www.boichoi.com ৩) #দে'জ পাবলিশিং : কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলায় হোম ডেলিভারি (COD) পেতে whatsapp করুন : 6291952885, ল্যান্ডলাইন নম্বর : 033-2241-2230/2219-7920 (11am-7pm) ৪)
 Amazon and   Flipkatr











বাহাদুর ও বেলা ট্রেকিং  করতে গেল পাহাড় চন্দ্রকুণ্ডে ... চন্দ্রকুণ্ড পাহাড়ের মাথায় উঠে ওঁরা দেখতে পেলো অনেক নিচে বাসুকি নদী... পৌরাণিক কাহিনীর বাসুকি নাগ এর নাম অনুসারে নাকি নামকরন হয়েছিল... সকলে বলেন ... গড়ুর পক্ষী যখন সর্পকুল কে ধংস করবার মনস্থ করেন তখন   বাসুকি নাগ নদীর রুপ ধারন করে পাহাড়ের গা বেয়ে নেমে এসে পাতালপুরী তে নাগলোকে আশ্রয় নেন... কিন্তু সেই চন্দ্রকুণ্ড গ্রামে এক ভয়ানক বিপদ এসে উপস্থিত হোল... তারপর পড়ুন...











Monday, June 15, 2020

Post # 957 Bengali Indrajal Comics Vol.27 No.04

                                                                      ডাউনলোড করুন


হ্যারিসন ইউ তে জাদু প্রদর্শনী তে  যাবার পথে ম্যানড্রেক ও লোথার এক অদ্ভুত গ্রাম এ এসে উপস্তিথ হোল... সেখানে মাঠ ভরা ফসল কিন্তু লোক জন নেই... প্রাক্তন কেমিস্ট মাদাম সার-সি  নেশার ওষুধ খাইয়ে দিলো ম্যানড্রেক কে... তারপর পড়ুন এই অদ্ভুত কাহিনী ।