Thursday, January 18, 2018

Post # 629 Bengali Indrajal Comics Vol.21 No.37

                                                                         ডাউনলোড করুন
                                              বইটির  স্ক্যান ও এডিট করে দিয়েছেন- পিব্যান্ডস 

   
 উগল্যান্ডের অত্যাচারী জেনারেল সেখানকার বিদ্রোহী মানুষের উপর শুরু করেছিল পাশবিক অত্যাচার, আফ্র এশিয়ো দপ্তর,মানবাধিকার দপ্তরের অধ্যক্ষ ডায়না, রাষ্ট্র সংঘে উগল্যান্ডের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন...অত্যাচার... খুনের মামলা দায়ের করবার চেষ্টা করল সে... তার পর এক রুদ্ধশ্বাস কাহিনীর প্রথম পর্ব আজ ...ও সঙ্গে গোয়েন্দা রিপের ছোট্ট গোয়ালিনী ।










































অদ্ভুত কিছু কমিক্স কথাঃ ভারতীও বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সম্পাদক ছিলেন প্রবীর ঘোষ,(হয়তো এখনো আছেন )। ভণ্ড বাবা,জ্যোতিষ, ফকীর দের বিরুদ্ধে ৮০ দশকের শেষে তাঁর লেখা বই ‘ অলৌকিক নয় লৌকিক’( ১ম – ৫ম পর্ব) আলোড়ন সৃষ্টি করে পাঠক মহলে ,১৯৯৬ এর বইমেলায় তাঁর লেখায় ও তাঁর পুত্র পিনাকী ঘোষের রেখায় সৃষ্ট এই কমিকস্‌ এর বইটি প্রকাশিত হয়।

















এই বইমেলায় বুক ফার্মের গ্রাফিক নভেলের সংখ্যা ৬ , আজ পাওয়া গেলো ৬ নংএর প্রচ্ছদ ।







Wednesday, January 17, 2018

Post # 628 Bengali Indrajal Comics Vol.21 No.36

                                                                   ডাউনলোড করুন
                                                বইটির  স্ক্যান ও এডিট করে দিয়েছেন- পিব্যান্ডস 


প্রথম পড়ার পর থেকেই এই কমিকস্‌ টি ভালো লাগে , এক কথায় অসাধারন , 'জেমস বন্ডের' গল্প ও হারমানে, শেষ অবধি এক টানটান রহস্য , পড়লে সকলের ভালোই লাগবে মনে হয় আমার ।  
     















অদ্ভুত কিছু কমিক্স কথাঃ
দাঁড়াও পথিকবর
জন্ম যদি তব বঙ্গে
-তিষ্ঠ ক্ষণকাল
 
তাঁর জন্য কিছুক্ষণ দাঁড়ান যেতেই পারে --- এখানে...।
বিখ্যাত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী বলেছিলেন – “আজ পর্যন্ত পিসিয়েলের ( প্রফুল্লচন্দ্র লাহিড়ী ) মতো বিশ্বমনস্কতার পরিচয় এই দেশে কেউ দিতে পারেনি । তাঁর আঁকা কার্টুন আন্তর্জাতিক মান ছুঁয়েছিল ।
সংবাদপত্রের প্রতিনিধি হিসাবে ষাটের দশকের প্রথম ভাগে তিনি মার্কিন দেশ সফর করেন ও সেখানকার সেরা ওয়াল্ট ডিজনির সঙ্গে তাঁর সাক্ষাৎকার ঘটে ও ডিজনি তাঁর তৈরিকাফী স্কোপদেখে মুগ্ধ হয়ে যান । মার্কিনদেশ সফর কালে সে দেশের সেরা কাগজগুলি তাঁর কার্টুন ছেপেছে এবং সেখানে কাজে যোগ দেবার আমন্ত্রণ ও জানায় । কোলকাতার প্রতি আনুগত্য ও মমত্ববোধ বজায় রেখে সে অনুরোধ ফিরিয়ে দিয়ে দেশে ফিরে আসেন ।
এই বইটি ১৯৭২ এ প্রথম প্রিন্ট হয় । এ ছাড়াও ছবির কথা’, ‘দধীচির অস্থি’, In search of the truth’ , ছোটোদের জন্য তাঁর সৃষ্ট সচিত্র বই (গ্রাফিক নভের) ।











 









Tuesday, January 16, 2018

Post # 627 Bengali Indrajal Comics Vol.21 No.35

                                                                            ডাউনলোড করুন
                                                  বইটির  স্ক্যান ও এডিট করে দিয়েছেন- পিব্যান্ডস 



বাহাদুরের পরের দিকের কমিকস্‌ গুলি ভালো না লাগলেও দেওয়াটা একটি কর্তব্য , ভবিষ্যৎ প্রজন্মের জন্য  'আর্কাইভ' করাটি ও খুব ই জরুরি, তাই পর পর পোস্টে কোন ঘাটতি না রাখাই ভালো ।  





অদ্ভুত কিছু কমিক্স কথা ঃ


১৯৯২ ইরাকের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধের পরই অ্যাডিকটেড টু ওয়ারসচিত্র গ্রন্থ (গ্রাফিক নভেল) টির প্রথম সংস্করণের কাজ শেষ করেন জোয়েল অ্যান্ড্রিয়াস ।
অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি যুদ্ধ অভিজানের নেপথ্যে প্রকিত সত্য সম্পর্কে তাঁর নিজের দেশের মানুষ কে অন্ধকারে রাখা হয়েছিল । জোয়েল অ্যান্ড্রিয়াসের মূল লক্ষ ছিল মেনস্ট্রিম সংবাদ মাধ্যমে প্রকৃত যে তথ্য পাওয়া কষ্টকর, সেই সত্য ঘটনাবলি মানুষকে জানানো । যে সংবাদ গুলি যুদ্ধকালীন জয়ল্লাসে গৌণ হয়ে যায় । তিনি সেই দেশের যুদ্ধ উন্মত্ততার অগ্রাসী ব্যাগ্রতার কারন গুলি ব্যাখ্যা করতে চেয়েছেন তাঁর সচিত্র গ্রন্থ (গ্রাফিক নভেল) অ্যাডিকটেড টু ওয়ারএর মাধ্যমে ।




 







Monday, January 15, 2018

Post # 626 Bengali Indrajal Comics Vol.21 No.34


                                                                        ডাউনলোড করুন
                                                 বইটির  স্ক্যান ও এডিট করে দিয়েছেন- পিব্যান্ডস 

শেষে অনেকদিন পর আবার ব্লগে ফিরলাম , মায়ের মৃত্যুর মাত্র ২ মাস ১১ দিনের মাথায় বাবা ও  আমাদের ছেড়ে চলে যাওয়ায় ব্লগ থেকে কিছুদিন সরে ছিলাম , তবে ব্লগের প্রচুর বন্ধু ফেসবুকে আমার  খবরাখবর নিয়েছেন নিয়মিত , সকলকে অনেক ধন্যবাদ জানাই ।  শেষ কিছুদিন ধরে প্রায় ৬০ টির উপর নতুন ইন্দ্রজাল 'ক্লাউডে আপলোড' করলাম ব্লগের জন্য, সঙ্গে ওয়েস্টার্ন কমিকস্‌ । এখন রোজ ব্লগে এসে পোস্ট করাও একটু সমস্যার , তবে ' ইন্দ্রজাল অনলাইন'  ব্লগের অ্যাডমিন 'প্রভাত কুমার সিং ' কে দেখে উৎসাহ পাই নতুন উদ্যমে ব্লগিং করার , ২০০৭ থেকে টানা তাঁর ব্লগ চলছে ... পোস্টের সংখ্যা ৯০০ উপর... আজকের মতো এই অবধি , কাল আসবো নতুন পোস্ট নিয়ে ।    










   

 ২০১৮ বই মেলায় বুকফার্ম আনতে চলেছে মোট ৬ টি কমিকস্‌ , তার মধ্যে ৫ টির প্রচ্ছদ আমাদের হাতে এসেছে ,এই এক বছরে বুক ফার্ম কমিকস্‌ এর সর্বমোট সংখ্যা  দাঁড়ালো ১৮ টি । বিভিন্ন স্বাদের এই কমিকস্‌ গুলির মধ্যে সিরিয়াস,কমিক্যাল, হরর,ভুত, অনূদিত,গোয়েন্দা ও হারিয়ে যাওয়া কমিকস্‌ এর পুনঃমুদ্রন  এই সব ই বুকফার্ম করেছে, তা ছাড়া অলঙ্করন ও গ্রাফিক নভেল নিয়ে ভারতবর্ষের সর্ব বৃহৎ   পত্রিকা 'কমিক্স ও গ্রাফিক্স' এর নাম সকলের যানা ।