Saturday, September 21, 2013

Post # 62 Bengali Indrajal Comics No.57

                                           
                                                                           ডাউনলোড করুন

                                                                  
 পি ডি এফ আপডেট
৩১.১২.২০২১

এটি ফ্ল্যাশ গর্ডন এর একদম প্রথম দিকের গল্প , মঙ্গোয় যাবার পর পর এই ঘটনার সূত্রপাত,              প্রথম ফ্ল্যাশ গর্ডন স্ট্রিপ এ দেখানো হয়ে ছিল ইয়ালি ইউনিভারসিটির স্নাতক ও সুদর্শন পোলো খেলোয়াড় ফ্ল্যাশ গর্ডন তার বান্ধবি ডেল আরডেন ও ডঃ হান্স জারকভ মিলে মহাকাশ অভিযান করেন, ডঃ জারকভের তৈরি এক আধুনিক মহাকাশ যানে( January 7, 1934    )... এই স্ট্রিপ নিয়ে প্রকাশিত

                                                                January 7, 1934


February 25, 1934.
                                              কমিকস্‌ টি ইন্দ্রজালে প্রকাশিত নয় ... এর পর মিং এর সাথে সংঘাত ...বারিনের সাথে পরিচয় সব এক সূত্রে গাথা ... আশা করি সকলের ভালো লাগবে গল্পটি ।


 

 
 
 
 
 
 

Friday, September 20, 2013

Post # 61 Bengali Indrajal Comics No.56

 
পি ডি এফ আপডেট
০৮.১১.২০২১
 
 
দুজন কয়েদী পালালো জেল থেকে ...ঠিক সেই সময় বিখ্যাত চিত্র পরিচালক মিঃ নেপোলিয়ন জঙ্গলের কাছে আসলেন  , সঙ্গে  বিখ্যাত নায়ক নায়িকা 'ক্যারী' ও 'রীটা' ...উদ্দেশ্য  জঙ্গলের ভিতরে গিয়ে ''অরণ্য প্রেম''  ছবির শুটিং শুরু করা । 
এদিকে ঐ কয়েদী দুজন বিজেদের 'গাইড' পরিচয় দিয়ে শুটিং দলে ঢুকে গেলো । ঐ সিনেমায় নায়ক নায়িকা কে অপহরণের দৃশ্যে তারা সত্যি সত্যি অপহরণ করে নিল  'ক্যারী' ও 'রীটা'...এবং নিষিদ্ধ অরন্যে প্রবেশ করলো তারা... এর পর... 
                                                       
                                                           

                                  
                                        

Thursday, September 19, 2013

Post # 60 Bengali Indrajal Comics No.55


                                                                        
                                                                                 
                                                                        ডাউনলোড করুন
                

 
 
 
 পি ডি এফ আপডেট
১১.১১.২০২১.
এই বই টি পরে 'ইতিহাসের দুঃস্বপ্ন' নামে রি-প্রিণ্ট হয় ! 



আটে অষ্ট বসু  আমার অনুরোধে ব্লগের জন্য লিখছেন কমিকস গবেষক শ্রী শুভাগত  বন্দ্যোপাধ্যায় ।

আট এ অস্টবসু
----------------
ম্যানড্রেকের অন্যতম প্রধান শত্রু আট এর অক্টোপাসের মত আটটি বাহু বা শাখা ছিল। ম্যানড্রেকের সাথে বিভিন্ন ঘটনায় তাদের সংঘাত হয়েছে, ধ্বংশ হয়েছে এক একটি করে বাহু।

প্রথম বাহু
----------
The Sign of 8 (হোমসের সাইন ইফ ফোর কে মাথায় রেখে নামকরণ ?)
এটি 129তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1969 সালে #77 হিসেবে The Treacherous Gang নামে। বাংলায় #55 রহস্যময় ৮ ।
পরে 1985 সালে V22N39 এ The Claws of Treachery নামে পুনর্মুদ্রণ। বাংলায় ইতিহাসের দুঃস্বপ্ন ।
এই গল্পে ৮ এর প্রথম বাহু ধ্বংস হয়েছিল।

দ্বিতীয় বাহু
-----------
The Trail of 8
এটি 132তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1971 সালে #144 হিসেবে The Mysterious Eight নামে। বাংলায় #122 ৮-এর খপ্পরে ।
পরে 1985 সালে V22N47 এ The Death Knell নামে পুনর্মুদ্রণ। বাংলায় মরণের ডাক ।
এই গল্পে ৮ এর দ্বিতীয় বাহু ধ্বংস হয়েছিল।

তৃতীয় বাহু
-----------
Trail of the Pusher
এটি 151তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1973 সালে #195 হিসেবে Messengers of Death নামে। বাংলায় #173 ৮-এর তৃতীয় বাহু ।
পরে 1987 সালে V24N42 এ The Secret Crime Ring নামে পুনর্মুদ্রণ। বাংলায় গোপন পাপচক্র ।
এই গল্পে ৮ এর তৃতীয় বাহু ধ্বংস হয়েছিল।

চতুর্থ বাহু
-----------
৮-এর চতুর্থ বাহু নিয়ে কোনো গল্প নেই

পঞ্চম বাহু
-----------
এই বাহু নিয়ে দুটি গল্প আছে।

ক) The Bribe
এটি 141তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1972 সালে #163 হিসেবে The False Will নামে। বাংলায় #141 আবার ৮-এর খপ্পরে ।

খ) The Murder Contract
এটি 192তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1987 সালে V24N15 হিসেবে The Sinister Bait নামে। বাংলায় অশুভ প্রলোভন । 

এই গল্পদুটিতেই ৮-এর পঞ্চম বাহু ধ্বংস হয়েছিল।

ষষ্ঠ বাহু
-----------
এই বাহু নিয়ে তিনটি গল্প আছে।

ক) 8
এটি 168তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1979 সালে #327 ও #328 হিসেবে Mandrake Faces the Octon নামে। বাংলায় #305 ও #306 জাদুকরের পরীক্ষা (বাঘার কাহিনীর সাথে) ।

খ) Hojo and 8
এটি 175তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1982 সালে #411 হিসেবে The Sinister World of 8 নামে। বাংলায় #388 গোখরোর নিঃশ্বাস ।

গ) The Executioner from 8
এটি 197তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1988 সালে V25N30 ও V25N31 হিসেবে Claws of the Killer নামে। বাংলায় মরণের থাবা ।

এই তিনটি গল্পেই ৮-এর ষষ্ঠ বাহু ধ্বংস হয়েছিল। কেন এই রকম তিনটি গল্প, তা বলা মুশকিল।

সপ্তম বাহু
-----------
এই বাহু নিয়েও দুটি গল্প আছে।

ক) Dr Dell and 8
এটি 136তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1975 সালে #226 হিসেবে Gigantic Octopus নামে। বাংলায় #204 রাক্ষুসে অক্টোপাস ।
পরে 1986 সালে V23N10 এ The Hideous Underworld নামে পুনর্মুদ্রণ। বাংলায় অন্ধকারের পৃথিবী ।

খ) The Gift from 8
এটি 203তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকসে দুবার, #7 ও #54 হিসেবে এবং কমিক ওয়ার্ল্ডে #37 এ প্রকাশিত হয়েছিল। ততদিনে ইন্দ্রজাল বন্ধ হয়ে গেছে।

এই দুটি গল্পেই ৮-এর সপ্তম বাহু ধ্বংস হয়েছিল।

অষ্টম বাহু
-----------
Return of the Clay Camel
এটি 207তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকসে দুবার, #9 ও #56 হিসেবে প্রকাশিত হয়েছিল।

এই গল্পে ৮-এর অষ্টম বাহু ধ্বংস হয়েছিল।

কিন্তু বেঁচে গেল দলের মাথা অক্টন।

অতঃপর অক্টন
----------------
ক) The Book of Criminals
এটি 211তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকস ডাইজেস্ট এ  দুবার, 1994 সালে #17-#20 হিসেবে, এবং 1998 এ #66 হিসেবে প্রকাশিত হয়েছিল।

এই গল্পে অক্টনএর স্বরূপ প্রকাশ পেলেও সে আবার পালালো।

খ) The Secret Mission
এটি 231তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ভারতেও অন্য কোথাও বেরোয়নি।

এই গল্পে ৮-এর পুনরাবির্ভাব ঘটলেও পরে দেখা যায় অন্য কেউ ৮-এর নাম করে নাশকতামূলক কাজকর্ম করছে।                                                      
                                                         
                                   


Monday, September 16, 2013

Post # 59 Bengali Indrajal Comics No.54

                                                                           

                                                                        ডাউনলোড করুন
 
  
পি ডি এফ আপডেট
০৬.১১.২০২১ 
 
তিন শতাব্দীর অরণ্য রক্ষীর ইতিহাস......গোপনীয়তা কি এই ভাবে ফাঁশ হয়ে যাবে...ব্লেক্‌ ও ম্যাগী এসেছে 'বিশ্ব সংবাদ' এর অফিস থেকে  অরণ্য রক্ষীর সদর দফতর্‌ এ ।ইচ্ছা অরণ্য রক্ষীর ইতিহাস নিয়ে লেখা ।  সমুদ্র থেকে ১০০ মাইল চওড়া ও ১০০০ মাইল লম্বা গভীর অরণ্য , তার কিছু অংশ দেখে অরণ্য রক্ষী ,বাকিটা তাঁদের অজানা অধ্যক্ষ ।
ব্লেক্‌ এই নিয়ে কাজ করতে গিয়ে অধ্যক্ষ  সম্পর্কে অনেক কিছু গোপন কথা জেনে ফেল্ল , রক্ষী বাহিনীর মার্শাল আইন অনুযায়ী তার মৃত্যু দণ্ড প্রাপ্য , ...কি হোল তারপর... ম্যাগীর ও বা কি হল...তারপর ...

                                                        
                                                        







Friday, September 13, 2013

Post # 58 Bengali Indrajal Comics No.53


                                                                    ডাউনলোড করুন

,
 পি ডি এফ আপডেট
০৭.১১.২০২১
 
ম্যানড্রেকের একটি জমজমাট গল্প থাকছে আজ !... 'হ্যারিয়েট ভ্যানস্নিড্‌' একটি বৃহৎ ব্যবসায়িক  প্রতিষ্ঠানের  গোষ্ঠীর মালিকের এক মাত্র কন্যা , সে বিয়ে করতে চলেছে ঐ  প্রতিষ্ঠানের  এক উচ্চপদস্থ  পদের দাবীদার পীটের সঙ্গে , কিন্তু বিয়ের সময় আর একটি মেয়ে এসে পীটের স্ত্রী বলে দাবি করে ,ও তখনকার মতো বিয়ে ভেঙ্গে যায়ে।
ওস্তাদ বক্সার তার বড়ো লড়াইয়ের আগে দুই রাত মশার প্যান প্যান ...আওয়াজে ঘুমাতে পারলো না ...পরের দিন লড়াইতে ''বাচ্ছা রকির''কাছে হেরে গেল... এই সমস্ত ঘটনার পিছনে যোগ সূত্র একটাই ... তবে খুঁজে পাওয়া খুবই কঠিন..ম্যানড্রেক কি করে সমাধান করলো জানতে হলে এখনি পড়ুন...।