Tuesday, July 14, 2015

Post # 398 Bengali Indrajal Comics No.333

                                                                      ডাউনলোড করুন    


                                      স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়(পিব্যান্ডস)


মনে পড়ে এই বই টি প্রথম ৪ কপি সংগ্রহ করেও মন ভরেনি , ৫ নং কপি টি "ফুল সাইজ" ও 'মিন্ট' অবস্তায় পাই । এক এক টি বই ৩-৪-৫ কপি করে কিনতে হয়েছিল ।


 


Monday, July 13, 2015

Post # 397 Bhusundir Math By Rajsekhar Basu

                                                                   ডাউনলোড করুন



 পেনেটি গ্রামের শিবু ভট্টাচার্য'র মতো অবস্থা যে সকল বিবাহিত পাঠক আছেন তাদের উদ্দেশ্যে ! (আমি বাদ যাই কেন ? ) অবিবাহিত পাঠক রা হাসবেন না ! ঘুঁটে পোড়ে আর গোবর হাসে !

আজ  থাকলো "রাজ শেখর বসুর" বিখ্যাত গল্প নিয়ে কমিকস্‌ "ভুশুণ্ডির মাঠ"।



Sunday, July 12, 2015

Post # 396 Bengali Indrajal Comics No.332

                                                                      ডাউনলোড করুন
                                        স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়(পিব্যান্ডস)

 ফ্ল্যাশ গর্ডনের এই গল্পটা কিন্তু আমার কোনদিন ই ভালো লাগেনা (সম্পূর্ণ বেক্তিগত মতামত), তবু অন্য পাঠকদের জন্য ও পোস্টের ক্রম ঠিক রাখার জন্য এই বই টি দিলাম ।



Friday, July 10, 2015

Post # 395 Bengali Indrajal Comics No.331

                                                                    ডাউনলোড করুন

                                         স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়(পিব্যান্ডস)


৯ দিন ব্লগে আসতে না  পারার জন্য দুঃখিত, আমার ৭ মাসের 'মা জননী' তার অন্নপ্রাশনের পরদিন ই হাসপাতালে ভর্তি হয়, তাই এই বিলম্ভ ।
আজ বেতালের এই গল্পটি থাকলো আপনাদের জন্য।
 সঙ্গে একটি পরিকল্পনা করলাম, যারা আমার সঙ্গে ফেসবুক এ নেই তাদের জন্য, প্রতিদিন পোস্টের সঙ্গে সমস্ত কমিকস্‌ সিরিজের বইগুলির প্রচ্ছদের ছবি ব্লগে দেওয়া , যে কাজ শুরু করেছি তার থেকে কিছু ব্লগে সকলের জন্য দেবো , এই কাজ শেষ হতে লাগতে পারে ২-৩ বছর, সাহায্য করছে সোমনাথ দাসগুপ্ত, স্বাগত ওয়াকার , শান্তনু ঘোষ, সুমিত সেনগুপ্ত , আরো অনেকে , করতে চলেছি বাংলার ও বাংলায় অনুদিত সমস্ত কমিকস্‌ এর একটি সম্পূর্ণ তালিকা ও ইতিহাস, প্রথমে যতো সহজ মনে করে ছিলাম ততটা সোজা নয়, কয়েকশো পত্রিকায় কমিকস্‌ বের হতো , বই আকারে কয়েকশো প্রকাশনা সংস্থা কমিকস্‌ বেরকরতো , যতটা সম্ভব নিখুত করবার চেষ্টা করছি , ছাপার বাবস্থা ও এক প্রকার হয়ে যাবে মনে হচ্ছে । 





Wednesday, July 1, 2015

Post # 394 Mrittu Madal Baje By Tusher Chatterjee

                                                                      ডাউনলোড করুন




 শুকতারার প্রচ্ছদে কমিকস্‌ শুরু হয়ে ছিল শুকতারার ২২ তম বর্ষে প্রথম সংখ্যা থেকে !এর আগে প্রত্যেক বছরে একটি প্রচ্ছদ ই ১২ টি সংখ্যায় থাকতো ! প্রথম প্রচ্ছদ কমিকস্‌ করে ছিলেন 'তুষার চট্টোপাধ্যায়', অলঙ্করণের মান যে উচ্চ মানের ছিল তা নয়, কিন্তু যখন ছিলনা টেলিভিসন, ইন্টারনেট,মোবাইল(সেল) ফোন.... রেডিও ছিল মুষ্টিমেয় কয়েকটি বাড়িতে! তখন এই কমিকস্‌ সবাই সোনাহেন মুখে পড়তেন ।   

কিভাবে সংগ্রহ করলাম তা এক ইতিহাস, গতো ৩-৪ বছর কলেজ স্ট্রিট ঘুরে ঘুরে এক এক টি বই ৪-৫ টি করে স্পেয়ার করে এই ২৪ টি প্রচ্ছদ জোগাড় করি ( টাকার কথা আর বল্লাম না) । কোন দোকানদার বাঁধানো বই খুলে বই দিতে চায়না ! এরকম ভাবে একই বই ৫ কপি করে কিনে  শুকতারার প্রচ্ছদের প্রথম কমিকস্‌ তৈরি হোল আপনাদের জন্য !