Saturday, March 15, 2014

Post # 213 Bengali Indrajal Comics No.206

                                                                          ডাউনলোড করুন
 
  হাই কোয়ালিটি পি ডি এফ আপডেট ১৬.০২.২০২৬

 ইন্দ্রজাল কমিকস্‌ এর ১০০ পাতার মেগা কমিকস্‌ রামায়নের দ্বিতীয়  খণ্ড আজ থাকছে ।
                                                       



 
                                                                                                                                                                     
                  

Friday, March 14, 2014

Post # 212 Bengali Indrajal Comics No.205

                                                                            ডাউনলোড করুন
                                                                         
                      
 

হাই কোয়ালিটি পি ডি এফ আপডেট ১১.০৬.২০২৫

 
আজ থাকছে বেতালের এক দুরন্ত কাহিনী ...                                         
                                                        
                                                       
                                                       

                 



 গল্পে গরু গাছে ওঠে জানতাম, এই গল্পে গাড়ি আকাশে উড়ছে...

Thursday, March 13, 2014

Post # 211 Bengali Indrajal Comics No.204

                                                                           ডাউনলোড করুন
       
 
 
 হাই কোয়ালিটি পি ডি এফ আপডেট ১১.০৬.২০২৫
ম্যানড্রেকের সাথে ৮এর দলের আরও একটি সংঘর্ষ ,এতে ৮ এর ৭ম বাহু ধ্বংস হতে দেখা যাবে ।                                                             
               
আটে অষ্ট বসু  আমার অনুরোধে ব্লগের জন্য লিখছেন কমিকস গবেষক শ্রী শুভাগত  বন্দ্যোপাধ্যায় ।

আট এ অস্টবসু
----------------
ম্যানড্রেকের অন্যতম প্রধান শত্রু আট এর অক্টোপাসের মত আটটি বাহু বা শাখা ছিল। ম্যানড্রেকের সাথে বিভিন্ন ঘটনায় তাদের সংঘাত হয়েছে, ধ্বংশ হয়েছে এক একটি করে বাহু।

প্রথম বাহু
----------
The Sign of 8 (হোমসের সাইন ইফ ফোর কে মাথায় রেখে নামকরণ ?)
এটি 129তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1969 সালে #77 হিসেবে The Treacherous Gang নামে। বাংলায় #55 রহস্যময় ৮ ।
পরে 1985 সালে V22N39 এ The Claws of Treachery নামে পুনর্মুদ্রণ। বাংলায় ইতিহাসের দুঃস্বপ্ন ।
এই গল্পে ৮ এর প্রথম বাহু ধ্বংস হয়েছিল।

দ্বিতীয় বাহু
-----------
The Trail of 8
এটি 132তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1971 সালে #144 হিসেবে The Mysterious Eight নামে। বাংলায় #122 ৮-এর খপ্পরে ।
পরে 1985 সালে V22N47 এ The Death Knell নামে পুনর্মুদ্রণ। বাংলায় মরণের ডাক ।
এই গল্পে ৮ এর দ্বিতীয় বাহু ধ্বংস হয়েছিল।

তৃতীয় বাহু
-----------
Trail of the Pusher
এটি 151তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1973 সালে #195 হিসেবে Messengers of Death নামে। বাংলায় #173 ৮-এর তৃতীয় বাহু ।
পরে 1987 সালে V24N42 এ The Secret Crime Ring নামে পুনর্মুদ্রণ। বাংলায় গোপন পাপচক্র ।
এই গল্পে ৮ এর তৃতীয় বাহু ধ্বংস হয়েছিল।

চতুর্থ বাহু
-----------
৮-এর চতুর্থ বাহু নিয়ে কোনো গল্প নেই

পঞ্চম বাহু
-----------
এই বাহু নিয়ে দুটি গল্প আছে।

ক) The Bribe
এটি 141তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1972 সালে #163 হিসেবে The False Will নামে। বাংলায় #141 আবার ৮-এর খপ্পরে ।

খ) The Murder Contract
এটি 192তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1987 সালে V24N15 হিসেবে The Sinister Bait নামে। বাংলায় অশুভ প্রলোভন । 

এই গল্পদুটিতেই ৮-এর পঞ্চম বাহু ধ্বংস হয়েছিল।

ষষ্ঠ বাহু
-----------
এই বাহু নিয়ে তিনটি গল্প আছে।

ক) 8
এটি 168তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1979 সালে #327 ও #328 হিসেবে Mandrake Faces the Octon নামে। বাংলায় #305 ও #306 জাদুকরের পরীক্ষা (বাঘার কাহিনীর সাথে) ।

খ) Hojo and 8
এটি 175তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1982 সালে #411 হিসেবে The Sinister World of 8 নামে। বাংলায় #388 গোখরোর নিঃশ্বাস ।

গ) The Executioner from 8
এটি 197তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1988 সালে V25N30 ও V25N31 হিসেবে Claws of the Killer নামে। বাংলায় মরণের থাবা ।

এই তিনটি গল্পেই ৮-এর ষষ্ঠ বাহু ধ্বংস হয়েছিল। কেন এই রকম তিনটি গল্প, তা বলা মুশকিল।

সপ্তম বাহু
-----------
এই বাহু নিয়েও দুটি গল্প আছে।

ক) Dr Dell and 8
এটি 136তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1975 সালে #226 হিসেবে Gigantic Octopus নামে। বাংলায় #204 রাক্ষুসে অক্টোপাস ।
পরে 1986 সালে V23N10 এ The Hideous Underworld নামে পুনর্মুদ্রণ। বাংলায় অন্ধকারের পৃথিবী ।

খ) The Gift from 8
এটি 203তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকসে দুবার, #7 ও #54 হিসেবে এবং কমিক ওয়ার্ল্ডে #37 এ প্রকাশিত হয়েছিল। ততদিনে ইন্দ্রজাল বন্ধ হয়ে গেছে।

এই দুটি গল্পেই ৮-এর সপ্তম বাহু ধ্বংস হয়েছিল।

অষ্টম বাহু
-----------
Return of the Clay Camel
এটি 207তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকসে দুবার, #9 ও #56 হিসেবে প্রকাশিত হয়েছিল।

এই গল্পে ৮-এর অষ্টম বাহু ধ্বংস হয়েছিল।

কিন্তু বেঁচে গেল দলের মাথা অক্টন।

অতঃপর অক্টন
----------------
ক) The Book of Criminals
এটি 211তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকস ডাইজেস্ট এ  দুবার, 1994 সালে #17-#20 হিসেবে, এবং 1998 এ #66 হিসেবে প্রকাশিত হয়েছিল।

এই গল্পে অক্টনএর স্বরূপ প্রকাশ পেলেও সে আবার পালালো।

খ) The Secret Mission
এটি 231তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ভারতেও অন্য কোথাও বেরোয়নি।

এই গল্পে ৮-এর পুনরাবির্ভাব ঘটলেও পরে দেখা যায় অন্য কেউ ৮-এর নাম করে নাশকতামূলক কাজকর্ম করছে।                                                                                            

                                                       

                                                              

                                                       
                                                         
                                                       
          
ম্যানড্রেক এবার  ৮ এর রহস্যময় দ্বীপে ...।।

Wednesday, March 12, 2014

Post # 210 Dragoner Thaba By Narayan Debnath

                                                     ডাউনলোড করুন                                                    
                                                       

 

শুকতারায় করা গুরুর গোয়েন্দা কৌশিকের দ্বিতীয় কমিকস্ ।
১৩৫৪ ফাল্গুন( ১৯৪৮ মার্চ), ভারত মাতার শৃঙ্খল তখন সবে মাত্র মুক্ত হয়েছে।
শুরু হয় শুকতারা, রবীন্দ্রনাথ থেকে হেমেন্দ্রকুমার,নজরুল সহ বাংলার সমস্ত যশস্বী সাহিত্যিক সবাই প্রায় লিখেছেন। শৈল চক্রবর্তী,প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়,নারায়ণ দেবনাথ, ময়ুখ চৌধুরীর মতো চিত্রকরেরা ইলাস্‌ট্রেসন করেছেন।১৩৫৪ ফাল্গুন থেকে ১৩৮০ মাঘ এই ২৬ বছরে মোট ৩১২ টি ‘ছোট’ শুকতারা
প্রকাশিত হয়। শুকতারার ‘কলেবর’ বড় হয় ১৩৮০ র ফাল্গুন থেকে। প্রথম প্রচ্ছদে চিত্র কাহিনী শুরু হয় ফাল্গুন ১৩৭৫, তুষার চট্টোপাধ্যায়ের মৃত্যুমাদলবাজে কমিকস্‌ থেকে।১৩৮৯ আশ্বিন-মাঘ ধর্মঘটের জন্য শুকতারা বন্ধ থাকে। প্রথম পূজা বার্ষিকী শুকতারা প্রকাশিত হয়েছে ১৩৯২ আশ্বিন থেকে।প্রচ্ছদে চিত্র কাহিনী প্রকাশিত হবার আগে প্রতি বছর একইরকম ছবি ১২ টি সংখ্যাতেই প্রকাশ হতো।
 শুকতারার দীর্ঘায়ু কামনা করি ।

      


                                                                 

               প্রথম বর্ষ প্রথম সংখ্যা                    ১৪২০ ফাল্গুন সংখ্যা  




.মৃত্যুমাদলবাজে- তুষার চ্যাটার্জি (ফাল্গুন ১৩৭৫-মাঘ ১৩৭৭) 
.মরনেরডাক- তুষার চ্যাটার্জি(ফাল্গুন১৩৭৭-মাঘ ১৩৮৯) 
.রহস্যময় আভিযাত্রী - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৮-মাঘ ১৩৮০) 
.আজুরার ডাকিনী মন্ত্র - তুষার চ্যাটার্জি(ফাল্গুন ১৩৮-মাঘ ১৩৮২)
.সর্পরাজের দ্বীপে নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৮২-মাঘ ১৩৮৫)
.ড্রাগনের থাবা -  নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৮৫-মাঘ ১৩৮৭)
.ভয়ঙ্করের মুখোমুখি - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৮৭-ভাদ্র ১৩৮৯)
.বাহাদুর বেড়াল - নারায়ণ দেবনাথ (মাঝে ঐ কটা মাস)
.ভয়ঙ্করের মুখোমুখি - নারায়ণ দেবনাথ (কার্তিক ১৩৯০-মাঘ ১৩৯০)
১০.আজানা দ্বীপের বিভীষিকা - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৯০-মাঘ ১৩৯২)
১১.মৃত্যুদ্যূতের কালোছায়া - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৯২-মাঘ ১৩৯৪)
১২.ভয়ঙ্কর অভিযান - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৯৪-চৈত্র ১৩৯৬)
১৩.বান্ধু ময়ূখ চৌধুরী (সুত্রধর গুপ্ত) (১৩৯৭ বৈশাখ১৩৯৭ জ্যৈষ্ঠ)
১৪.মুক্তিপেল রাতানলাল -ময়ূখ চৌধুরী (সুত্রধর গুপ্ত)(১৩৯৭ আষাঢ়- ১৩৯৭ভাদ্র)  
১৫.আতিথি - - ময়ূখ চৌধুরী (সুত্রধর গুপ্ত)(১৩৯৭ কার্তিক- ১৩৯৮ জ্যৈষ্ঠ)
১৬.ভেল্কির খেলা - ময়ূখ চৌধুরী (সুত্রধর গুপ্ত)(১৩৯৮ আষাঢ়- ১৩৯৯ )
১৭. স্বর্ণখনির অন্তরালে-নারায়ণ দেবনাথ (আষার ১৩৯৯-অগ্রহায়ণ ১৪০০;মাঘ ১৪০০-ফাল্গুন ১৪০০)
১৮. বাহাদুর বেড়াল  - নারায়ণ দেবনাথ 
১৯.জাতকের গল্প –- নারায়ণ দেবনাথ
২০.অপহৃত বিজ্ঞানীর সন্ধানে (গোয়েন্দা কৌশিকের নাতুন অভিযান) -নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৪০৩-মাঘ ১৪০৫)
২১.ভয়েরমুখোশ - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৪০৫-মাঘ ১৪০৭)
২২.খুনি বৈজ্ঞানিকের দ্বীপে - নারায়ণ দেবনাথ  (ফাল্গুন ১৪০৭-মাঘ ১৪১০)
২৩. বাহাদুর বেড়াল - নারায়ণ দেবনাথ
২৪. কৌশিকের নায়া অভিযান - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৪১৩-মাঘ ১৪১৮)
২৫. রহস্যময় দ্বীপে কৌশিক - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৪১৮ -চলছে )























  গোয়েন্দা কৌশিক সামগ্র কে কে কিনেছেন ?  ......

 শুকতারার প্রিন্ট ও সামগ্র তে করা প্রিন্টের পার্থক্য বিস্তর... দুটির স্যাম্পেল পাতা নিচে দিলাম। মূল ক্যালিগ্রাফি ও পরিবর্তন করা হয়েছে এখানে। 




 


 




এই মাসের শুকতারায় কুইজের ৭ নং প্রশ্ন ও উত্তরে

শুকতারার জন্ম সম্পর্কে দেওয়া আছে।   



 





Saturday, March 8, 2014

Post # 209 Bengali Indrajal Comics No.203

                                                                             ডাউনলোড করুন
 
 
 হাই কোয়ালিটি পি ডি এফ আপডেট ১১.০৬.২০২৫
 
আজ দুটি গল্প থাকছে বেতালের ,প্রথম গল্পে বেতালের দীর্ঘদিনের বন্ধু ক্ষুদে মানুষ দের দেখানো হয়েছে ,আগুন নদীর ওপারে কোন এক দুর্গম পাহাড়ের গুহায় তাদের বাস ...নিজেদের গুহাকে তারা বলে যান ...এই ক্ষুদে মানুষদের রহস্যভেদ হবে ইন্দ্রজালের শেষের দিকের গল্প কালো বাক্সের রহস্য গল্পে ( খণ্ড -২৬ সংখ্যা -৩৩ এ )
                                                         

                                                             

                                                           
                                                         



 
পরের পোস্ট গুলি ।