এবারের পোষ্টে থাকলো ‘গোয়েন্দা মেঘনাদের’“সাহেব বাংলোর ভূত”!
২৯ বছর আগে শুকতারায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়ে ছিল । মেঘনাদের নামটা অনেকের
কাছে হয়তো নতুন লাগছে তাই না ? মেঘনাদের গল্প শুকতারায় মাত্র ৩ টি ছাপা হয় ! পরে “সন্দেশে” মেঘনাদের অনেক গুলি
গল্প বের হয়, এবং সম্প্রতি ‘উজ্জ্বল সাহিত্য
মন্দির’ থেকে মেঘনাদ সামগ্র প্রকাশিত হয় ! এই
গল্পের সমস্ত ‘ইলাস্ট্রেসন’ নারায়ন দেবনাথেরকরা, যেটা কিনা সামগ্র তে পাবেন না !
আজ থাকছে চাঁদমামা থেকে প্রকাশিত ওয়াল্ট ডিজনি কমিকস্ এর মিকি মাউস , প্রকাশ করে ছিল চাঁদমামা ক্লাসিকস এন্ড কমিকস্, আজ খণ্ড -১ সংখ্যা- ২৩ থাকছে । এই সিরিজ খণ্ড -২ সংখ্যা -১ অবধি প্রকাশিত হবার পর সম্ভবত আর প্রকাশিত হয়নি ।
১৯৭৮ সালের শারদীয়া কিশোর ভারতী তে এই কমিকস্ টি প্রকাশিত হয়েছিল,
ইন্দ্রজিৎ বনাম ব্ল্যাক ডায়মণ্ড সিরিজের একটি গল্প ! কাহিনীতে বিদেশী
গল্পের ছায়া লক্ষ করা যায়,তবে অসামান্য অলংকরণ ...দেখে মন ভরে যাবে !
আমার পড়া এই সিরিজের প্রথম বই ,ছোটবেলা থেকেই দেখে এসেছি এই
পূজাবার্ষিকী টি আমাদের বাড়িতে ছিল,অনেক পরে আমি এটি সংরক্ষণ করি ও এবার
স্ক্যান করলাম ।
শ্রী ময়ূখ চৌধুরীর সবথেকে ভয়ঙ্কর সুন্দর গল্প হোল আধার ! যার মানে পাত্র, আশ্রয় । এখানে জোসেফের আত্মা ব্ল্যাক জাগুয়ারের শরীরে আশ্রয় নিয়ে
ছিল....... শেষ জীবনে হয়তো নিজের বিমাতার প্রতি ও বোনের
প্রতি টান অনুভব করেছিলেন...তার ফল স্বরুপ এই উপন্যাস... ওনার জীবনের অনেক
কিছু রহস্যই থেকে যাবে !